এক্সপ্লোর

Tollywood News: SIR শুনানিতে ডাক লাবণী সরকার, কৌশিক বন্দ্যোপাধ্যায়কে, হাজিরা দিয়ে কী বললেন স্বামী-স্ত্রী?

Laboni Sarkar and Kaushik Banerjee: কবি থেকে ক্রিকেটার...নেতা থেকে অভিনেতা... SIR-শুনানিতে ডাক পেয়েছেন সকলেই।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অভিনেতা দেব ও মহম্মদ শামি SIR শুনানির নোটিস পেয়েছেন।
  • তাঁদের পরিবারের সদস্য ও এলাকাবাসীও নোটিস পেয়েছেন।
  • লাবণী সরকার ও কৌশিক বন্দ্যোপাধ্যায় শুনানিতে হাজিরা দিয়েছেন।
  • কিছু ভোটারদের এনুমারেশন ফর্মে ত্রুটির কারণে ডাকা হচ্ছে।

কলকাতা: এবার SIR-শুনানিতে ডাক পেলেন তৃণমূলের অভিনেতা সাংসদ দেব (Dev)। শুনানির নোটিস পেয়েছেন তাঁর পরিবারের ৩ সদস্য়। ডাক পেয়েছেন ক্রিকেটার মহম্মদ শামিও (Mohammed Shami)। পাশাপাশি আজ শুনানিতে হাজিরা দিলেন অভিনেত্রী লাবণী সরকার (Laboni Sarkar) ও তাঁর স্বামী অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় (Kaushik Banerjee)। SIR শুনানির নোটিস পেয়েছেন কালিম্পং জেলার, লাভা ব্লকের BDO।

কবি থেকে ক্রিকেটার...নেতা থেকে অভিনেতা... SIR-শুনানিতে ডাক পেয়েছেন সকলেই। এবার সেই তালিকায় জুড়ল দেব থেকে মহম্মদ শামির নামও!ঘাটালের তৃণমূল সাংসদ, অভিনেতা দেব, কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সূত্রের খবর,নথি-যাচাইয়ের পরীক্ষায় ডাক পড়েছে তাঁরও। শুনানির নোটিস পেয়েছেন দেবের পরিবারের ৩ সদস্য়। কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৌসুমী দাস বলছেন, 'SIR-এ কোন কোন মানুষকে কাদের কাদের ডাকা হচ্ছে। এইভাবে যদি ডাকা হতে থাকে। দেবকেও ডাকা হয়েছে শুনেছি। এবার আমরা বলছি এখানে DNA পরীক্ষার জন্য বসিয়ে রাখতে হবে।'কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডেরই ভোটার, ভারতীয় পেসার মহম্মদ শামি।

সূত্রের খবর, SIR শুনানির নোটিস পেয়েছেন তিনিও। সোমবার, কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠ স্কুলে ছিল তাঁর শুনানি। যদিও, আপাতত শুনানিতে তিনি হাজিরা দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। সোমবার শুনানিতে হাজিরা দেন অভিনেত্রী লাবণী সরকার ও তাঁর স্বামী, অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়। SIR শুনানিতে হাজিরা দিয়ে অভিনেত্রী লাবণী সরকার বললেন, 'সাধারণ মানুষ হিসেবে আমাদেরকে সরকার ডেকেছে, আমরা এসেছি। কোনও সমস্যাই ছিল না। আমরা শুধু আসলাম, আমাদের একটা করে সই নিল এবং আমার সই দেখল।' কৌশিক বন্দ্যোপাধ্য়ায় বলছেন, 'আমার তো ভয়ের কোনও কারণ নেই। আমি আমজনতা, ভারতীয় নাগরিক। এটা একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় নরমাল কোর্সে আমাকে ডাকা হয়েছে।' নির্বাচন কমিশন সূত্রে দাবি, কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশের এনুমারেশন ফর্মে কিছু ত্রুটি ছিল। সেজন্যই তাঁদের ডেকে পাঠানো হচ্ছে।

SIR শুনানিতে ডাক পেয়েছেন, বাঁকুড়ার উপ মুখ্য় স্বাস্থ্য় আধিকারিক, সার্ভিস ডক্টর ফোরামের সাধারণ সম্পাদক, সজল বিশ্বাসও। বাঁকুড়ার উপ মুখ্য় স্বাস্থ্য় আধিকারিক সজল বিশ্বাস বলছেন, 'এর থেকে দুর্ভাগ্য়ের আর কিছু হতে পারে না।কারণ, আমি ২০ বছর ধরে এই সরকারি চাকরি করছি।  চূড়ান্ত স্বৈরতান্ত্রিক। চূড়ান্ত তুঘলকিকাণ্ড চলছে, আমাদের মতো ব্য়স্ততম মানুষ, তাদের হেনস্থা করা, নিঃস্ব, অসহায় মানুষ, পরিযায়ী শ্রমিক, তাদের হেনস্থা করা, এছাড়া কিন্তু আর কোনও উদ্দেশ্য় নেই। '

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Agnimitra Paul |
Jaish-E-Mohammed Terrorist Arrested | বাণিজ্য বিভাগের কলেজ পড়ুয়া, কীভাবে জড়ালে জঙ্গি নেটওয়ার্কে?
Jaish-E-Mohammed Terrorist Arrested | প্রতিমন্ত্রী উমেশ রাই সম্পর্কিত তথ্য হামিমকে চালান করত এই আদিত্য সিং?
Jaish-E-Mohammed Terrorist Arrested in Bengal | জঙ্গি-যোগে এবার তৃতীয় গ্রেফতারি! STF-এর জালে হামিম-সহযোগী রাজু
Saugata Roy |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget