এক্সপ্লোর

Lara Dutta Update: কী কারণে বিরক্ত হয়ে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন লারা দত্ত?

'কৌন বনেগি শিখরবতী' ওয়েব সিরিজে লারা দত্তের সঙ্গে দেখা গিয়েছে সোহা আলি খানকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে লারা দত্ত জানালেন, কোন সেই কারণ, যার জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি।

মুম্বই: বলিউডে বেশ কিছু বছর ধরে বিভিন্ন চরিত্রে দাপিয়ে অভিনয় করছেন লারা দত্ত (Lara Dutta)। কখনও সিরিয়াস চরিত্রে, কখনও কৌতুক চরিত্রে তাঁকে দেখা গিয়েছে। বলিউডের প্রথম সারির প্রায় সমস্ত অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন তিনি। কিন্তু এত ভালো কেরিয়ার থাকার পরও কেন অভিনয় থেকে মাঝে অনেকটা বিরতি নিয়েছিলেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন।

সদ্য কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে লারা দত্তের ওয়েব সিরিজ 'কৌন বনেগি শিখরবতী'। এই ওয়েব সিরিজে তাঁর সঙ্গে দেখা গিয়েছে সোহা আলি খানকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে লারা দত্ত জানালেন, কোন সেই কারণ, যার জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি। অভিনেত্রী বলেন, 'আমি তখন তিরিশের কোঠায়। সেই সময় আমার মনে হল আমাদের ইন্ডাস্ট্রি এখনও কিছুটা পিছিয়ে রয়েছে। সেই সময় কোনও ছবিতে নায়িকাদের গ্ল্যামারাস চরিত্রের জন্য কাস্ট করা হত। হয় নায়কের প্রেমিকা নাহলে নায়কের স্ত্রী হিসেবে দেখা যেত নায়িকাদের। আমি এসবের কারণে বিরক্ত হয়ে গিয়েছিলাম।'

আরও পড়ুন - Ramesh Sippy Birthday: রমেশ সিপ্পির জন্মদিনে বিশেষ ছবি শেয়ার হেমা মালিনীর

২০০৩ সালে 'আন্দাজ' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন লারা দত্ত। এরপর একাধিক ছবিতে অভিনয় করেছেন। তেতাল্লিশ বছর বয়সী এই অভিনেত্রীকে 'নো এন্ট্রি', 'ভাগম ভাগ', 'হাউজফুল'-এর মতো একাধিক কমেডি ছবিতেও দেখা গিয়েছে। অভিনয় করেছেন অক্ষয় কুমার, গোবিন্দা, সলমন খানদের মতো তারকাদের সঙ্গে। লারা দত্ত বলেন, 'কমেডি ছবিতে আমি আমার অভিনয় দক্ষতা দেখিয়েছি। যা বক্স অফিসেও সফল হয় এবং দর্শকের মনেও জায়গা করে নেয়। নায়কের প্রেমিকা কিংবা স্ত্রীর চরিত্রের বাইরে গিয়েও আমি অভিনয় যে করতে পারি, তা দেখিয়েছি।'

'হাউজফুল' অভিনেত্রী আরও বলেন, 'পাশাপাশি সেই সময় আমার মেয়েও হয়ে গিয়েছে। আমার মেয়েকেও সময় দেওয়ার প্রয়োজন ছিল। আর আমি ওই ধরনের চরিত্রে অভিনয় করতে করতে বিরক্ত হয়ে অভিনয় থেকে কিছুটা বিরতি নিয়ে ফের শুরু করি।' প্রসঙ্গত, লারা দত্তকে একাধিক ওয়েব সিরিজ দেখা যাচ্ছে।

সেরা শিরোনাম

Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, বাগদান সারছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, বাগদান সারছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget