এক্সপ্লোর

Lara Dutta: প্রিয়ঙ্কা আর আমার কেরিয়ারকে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা ছিল: লারা

Lara Dutta Birthday Special: অভিনেত্রী বলছেন, 'আমার ও প্রিয়ঙ্কার কেরিয়ারকে দেখার নজর একেবারে আলাদা ছিল। আমরা অভিনেত্রী হিসেবেও একে অন্যের চেয়ে ভীষণ আলাদা'

কলকাতা: আজ অভিনেত্রী লারা দত্তের (Lara Dutta)-র জন্মদিন। ৪৬ বছরে পা দিলেন অভিনেত্রী। তিনি ও প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) একই বছরে পা রেখেছিলেন বলিউডে। ২০০০ -এ- মিস ইউনিভার্স হয়েছিলেন লারা। ২০০৩ সালে অক্ষয় কুমারের (Akshay Kumar)-এর সঙ্গে 'আন্দাজ' ছবিতে অভিনয় করেছিলেন লারা। সেখানে ছিলেন প্রিয়ঙ্কা চোপড়াও। ত্রিকোণ প্রেমের এই গল্প বলিউডে বেশ জনপ্রিয় হয়েছিল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁর ও প্রিয়ঙ্কার কেরিয়ার নিয়ে মুখ খুলেছিলেন লারা। 

অভিনেত্রী বলছেন, 'আমার ও প্রিয়ঙ্কার কেরিয়ারকে দেখার নজর একেবারে আলাদা ছিল। আমরা অভিনেত্রী হিসেবেও একে অন্যের চেয়ে ভীষণ আলাদা। আমি অভিনেত্রী হিসেবে নিজের কেরিয়ারটা শক্তপোক্ত করতে চেয়েছিলাম। যাতে কোনও পরিচালক আমায় নার্গিসের মাদার ইন্ডিয়ার মতো চরিত্রে কাস্ট করার সাহস পান। আমি নিজেকে পুড়িয়ে দিতে চাইনি। আমি চাইনি প্রত্যেকটা ছবিতেই দর্শক আমায় দেখুক আর বলুক, 'এই ছবিতেও এ আছে! আমি নিজেকে ব্যালেন্স করে চলতে চেয়েছিলাম।'

প্রথম ছবির জন্য একাধিক পুরস্কার জিতে নেন লারা দত্ত। ২০০০ সালে মিস ইউনিভার্সের খেতাব জেতেন লারা দত্ত। এই তথ্য জানা থাকলেও এটা কি জানেন,  সৌন্দর্য প্রতিযোগিতায় সবথেকে বেশি নম্বর পাওয়া প্রতিযোগী ছিলেন তিনিই। জানা যায়, বেশিরভাগ বিচারকই তাঁকে ৯.৯৯ স্কোর দিয়েছিলেন।                               

মিস ইউনিভার্সের খেতাব জেতার পর তিনি কেবলমাত্র সৌন্দর্যের দিক থেকেই ইতিহাস তৈরি করেননি। পাশাপাশি সবথেকে বেশি বুদ্ধিমতী প্রতিযোগী হিসেবেও মিস ইউনিভার্সের তালিকায় নিজের নাম তোলেন। একাধিক ভাষায় কথা বলতে পারেন লারা দত্ত। হিন্দি এবং ইংরেজি ছাড়াও পঞ্জাবি, কন্নড়, ফরাসি ভাষায় তুখোড় অভিনেত্রী। শোনা যায়, একবার এক ফ্যাশন ম্যাগাজিনে লারা দত্তের অনুমতি ছাড়াই তাঁর ছবি ব্যবহার করা হয়েছিল। অভিনেত্রী সেই ম্যাগাজিনের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে মামলা দায়ের করেন। লারা দত্তের বাবা ছিলেন একজন উইং কমান্ডার। বাবা হিন্দু হলেও তাঁর মা ছিলেন একজন অ্যাংলো ইন্ডিয়ান। শুধু তাই নয়, লারা দত্তের বড় দিদি এয়ারফোর্সের অফিসার। শোনা যায়, মহেশ ভূপতিকে বিয়ে করার আগে অভিনেতা-মডেল কেলি ডর্জির সঙ্গে সম্পর্কে ছিলেন লারা দত্ত। প্রায় ৯ বছর সম্পর্কে থাকার পর তাঁদের সম্পর্ক ভেঙে যায়। পড়াশোনাতেও তুখোড় ছিলেন লারা দত্ত। অর্থনীতি নিয়ে তিনি স্নাতক হন।

আরও পড়ুন: Nandini Gupta Femina Miss India: 'ফেমিনা মিস ইন্ডিয়া'-র খেতাব জিতলেন রাজস্থানের নন্দিনী সেনগুপ্ত

সেরা শিরোনাম

Mimi Chakraborty: আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
SRK Legal Notice to Influencer: ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ
ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget