এক্সপ্লোর

Lata Mangeshkar Critical: লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের অবনতি, রয়েছেন ICU-তে

Lata Mangeshkar Critical: করোনার সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন গায়িকা। চিকিৎসায় সাড়া দিয়ে ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হচ্ছিল তাঁর। বের করা হয়েছিল ভেন্টিলেশন থেকেও।

মুম্বই: বর্ষীয়াণ গায়িকা লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের অবস্থার (Lata Mangeshkar Health Updates) অবনতি ঘটেছে। তিনি গুরুতর অবস্থায় রয়েছেন। লতা মঙ্গেশকর ভেন্টিলেটরে (Ventilation) রয়েছেন। 

স্বাস্থ্যের অবনতি হওয়ায় তিনি এখনও আইসিইউতে রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন আপাতত। ব্রিচ ক্যান্ডি হাসপাতালের তরফে এমনটাই জানাচ্ছেন ডাক্তার প্রতীত সামদানি। গত ২৭ দিন ধরে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিত্সাধীন লতা। শিল্পীর স্বাস্থ্যের দিকে কড়া নজর চিকিৎসকদের।

করোনার সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন গায়িকা। চিকিৎসায় সাড়া দিয়ে ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হচ্ছিল তাঁর। বের করা হয়েছিল ভেন্টিলেশন থেকেও। তবে ফের তাঁর ফের স্বাস্থ্যের পরিস্থিতি সঙ্কটাপন্ন হওয়ায় নিয়ে যাওয়া হয়েছে আইসিইউ-তে। 

 

লতা মঙ্গেশকরের বয়স ৯২ বছর। এত বয়সের কারণে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও সেরে উঠতে সময় লাগছে গায়িকার, জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে। 

আরও পড়ুন: Gangubai Kathiawadi Trailer: প্রকাশ্যে 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র ট্রেলার, নজর কাড়ছেন আলিয়া

প্রসঙ্গত, লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের খবর নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে অনেক জায়গাতেই নানা ভুল খবরও ছড়ানো হচ্ছে। সম্প্রতি বর্ষীয়ান গায়িকার স্বাস্থ্যের খবর জানাতে গিয়ে ভুল খবর না ছড়ানোর আর্জি জানিয়েছেন তাঁর মুখপাত্র। সুরসম্রাজ্ঞীর মুখপাত্রের পক্ষ থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, 'সকলের প্রতি আবেদন। দয়া করে কেউ ভুল খবর ছড়াবেন না। লতা দিদি এখনও আইসিইউতেই রয়েছেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসক প্রতীত সমদানীর তত্ত্বাবধানে রয়েছেন তিনি। পরিবারের সদস্য এবং চিকিৎসকদের পক্ষ থেকে বিশেষ আবেদন জানান হচ্ছে বর্ষীয়ান গায়িকার স্বাস্থ্যের প্রসঙ্গে ভুয়ো খবর না ছড়ানোর জন্য। তাঁর দ্রুত আরোগ্য কামনার জন্য প্রার্থনা করুন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

S. Janaki Passes Away : প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Embed widget