এক্সপ্লোর

অনুকরণ করে বেশি দূর যাওয়া যায় না, নিজস্বতা দরকার, রাণু মণ্ডল প্রসঙ্গে বললেন লতা মঙ্গেশকর

টিভি শো-এ বহুসময়ই অনেক নতুন প্রতিভাকে তাঁর গান গেয়ে তারিফ পেতে দেখা যায়। কিন্তু তাদের মধ্যে কতজন পরবর্তীকালে খ্যাতি পায়? 'আমার তো শুধু সুনিধি চহ্বান ও শ্রেয়া ঘোষালের কথা মনে পড়ছে।', বললেন ভারতরত্ন লতা মঙ্গেশকর।

মুম্বই: শুরুটা ঠিক রূপকথার গল্পের মতো। ঠিক যেন সোনার কাঠির ছোঁয়ায় পাল্টে গেল রানাঘাটের রাণু মণ্ডলের জীবন। সোশ্যাল মিডিয়ার দৌলতে তাঁর গান পৌঁছে গেল বলিউডের অলিন্দেও। গান গেয়ে, ভিক্ষে করে পেট চলত যে মানুষটার, তাঁর গলা চমকে দিয়েছিল অনেককেই। তারপরই তাঁকে ঘিরে নানারকম মুখরোচক কথা উঠে আসছিল সোশ্যাল মিডিয়ায়। হিমেশের সঙ্গে গান গাওয়ার বিষয়টা সত্যি হলেও, আরও এমন অনেক গল্পই রাণুকে নিয়ে ঘুরপাক খাচ্ছে ইন্টারনেটে, যার অনেকটাই অসত্য! যেমন, রাণুকে নাকি বিশাল দামী ফ্ল্যাট উপহার দিয়েছেন সলমন, বলেছেন 'দাবাং থ্রি'-তে প্লে ব্যাক করার কথাও। তবে সে-সব যে নিছক রটনা, জানিয়েছেন অপ্রস্তুত সলমন। বারবার রাণুর সঙ্গে লতা মঙ্গেশকরের তুলনা টানা হয়েছে। তবে তাতে যে মহান গায়িকাও খুব একটা খুশি নন, বোঝা গেছে এক সংবাদসংস্থাকে দেওয়া তাঁর প্রতিক্রিয়াতে। সরাসরি রাণুর কথা না বললেও, লতাজীর অভিমত, অনুকরণ করে দীর্ঘস্থায়ী সাফল্য পাওয়া যায় না। তিনি আরও বলেন, কিশোর কুমার, মুকেশ কিংবা মহম্মদ রফির সঙ্গে তাঁর গাওয়া গান গেয়ে অল্প সময়ের জন্যই জনপ্রিয়তা অর্জন করা যায়। তবে দীর্ঘ সময়ের জন্য সাফল্য পেতে গেলে নিজের গান থাকা দরকার। টিভি শো-এ বহুসময়ই অনেক নতুন প্রতিভাকে তাঁর গান গেয়ে তারিফ পেতে দেখা যায়। কিন্তু তাদের মধ্যে কতজন পরবর্তীকালে খ্যাতি পায়? 'আমার তো শুধু সুনিধি চহ্বান ও শ্রেয়া ঘোষালের কথা মনে পড়ছে।', বললেন ভারতরত্ন লতা মঙ্গেশকর। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে লতাজী বলেন, 'এ-ব্যাপারে কথা বলতে গেলে, আশা ভোঁসলের কথা বলতেই হয়। ওঁকে নিজের ভঙ্গিতে গান গাইতে জোর না করা হলে, ও আমার ছায়া হয়েই থেকে যেত। নিজস্বতা একটা মানুষকে কীভাবে বহুদূরে নিয়ে যেতে পারে, আশাই তার সবথেকে বড় প্রমাণ।'

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Abir Chatterjee: 'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Bollywood News: হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid
হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid

ভিডিও

BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর
Milan Pradhan News : এসেছিল মনোনয়ন প্রত্যাহারের চাপ, জেল থেকে বেরিয়েই মারাত্মক অভিযোগ মিলন প্রধানের
Rudranil Ghosh News : রাজ্যজুড়ে চলছে মায়ের আগমণীর প্রস্তুতি, এরই মধ্যে এল রুদ্রনীলের পুজো 'বার্তা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget