এক্সপ্লোর

বাবা মাথায় বন্দুক ঠেকিয়েছিলেন! মৃত্যুর ৩ বছর পর জেনে নিন বিনোদ খন্না সম্পর্কে অজানা তথ্য

৩ বছর আগে কর্কট রোগ কেড়ে নেয় তাঁর প্রাণ। শেষ বয়সে সুদর্শন পুরুষটির ছবি দেখে মন ভেঙে গিয়েছিল ভক্তদের।

মুম্বই: হিন্দি ছবির জগতে তাঁর আবির্ভাব খলনায়ক হিসেবে। কিন্তু খুব অল্প সময়েই হয়ে উঠেছিলেন ম্যাটিনি আইডল। এক সময় মহিলা অনুরাগীদের হার্টথ্রব ছিলেন বিনোদ খন্না।  ৩ বছর আগে কর্কট রোগ কেড়ে নেয় তাঁর প্রাণ। শেষ বয়সে সুদর্শন পুরুষটির ছবি দেখে মন ভেঙে গিয়েছিল ভক্তদের। মারণ রোগ কেড়ে নিয়েছিল অনেক কিছুই। শেষ ছবি শাহরুখের সঙ্গে দিলওয়ালে।  চলচ্চিত্র জগতে তাঁর যাত্রা শুরু গুরু দত্তের মন কি মিতছবি দিয়ে। গুরু দত্তের কাছে ছবির প্রস্তাব পেয়ে বাড়ি এসে বাবাকে বলতেই সে কী কাণ্ড। রুপোলি জগতের সঙ্গে কোনও সম্পর্ক-না-থাকা এক পরিবারের ছেলে তিনি। সিনেমায় অভিনয় করবে ছেলে, শুনে মাথায় বন্দুক ঠেকিয়েছিলেন বাবা। তবু ছবি করা থেকে বিরত হননি তিনি। সেই সিনেমায় সুনীল দত্ত ছিলেন নায়ক, বিনোদ খলনায়কের চরিত্রে অভিনয় করেন।  ১৯৭১ সাল নায়ক হিসাবে 'হম তুম অউর ওহ' সিনেমায় ব্রেক পান বিনোদ খন্না। এরপর একের পর এক ছবিতে কাজ করেছেন বিনোদ খন্না। ঝুলিতে রয়েছে ১৫০ টিরও বেশি ছবি। আছে অজস্র পুরষ্কার।  কেরিয়ারের একেবারে সোনার সময়েই সবকিছু ছেড়ে ধর্মের পথে পা বাড়িয়েছিলেন। ধার্মিক ভাবনায় আকৃষ্ট হয়ে তিনি বহুদিন  আমেরিকায় রজনীশপুরমে গিয়ে থাকেন। সেই সময় পরিবার থেকেও  আলাদা হয়ে যান বিনোদ।  স্ত্রী গীতাঞ্জলির সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তাঁর। সেই পক্ষেরই দুই ছেলে রাহুল খান্না ও অক্ষয় খান্না।  ১৯৯০ সালে বিনোদ ফের কবিতা নামে একজনকে বিয়ে করেন। কবিতা ও বিনোদের  এক  ছেলে ও মেয়ে। ১৯৯৭ সালে বিনোদ খান্না বিজেপিতে যোগ দেন ও পাঞ্জাবের গুরদাসপুর আসনে ভোটে জেতেন।  বিনোদ খন্নার বিখ্যাত ছবি গুলির কথা বলতে গেলেহেরা ফেরি, খুন পসিনা, অমর আকবর অ্যান্টনি, পরবরিশ ও মুকদ্দর কা সিকন্দর - এই নামগুলো আসবেই। মাধুরী দীক্ষিতের সঙ্গে দয়াবাননামক ছবিতে অভিনয় করেন। মাধুরীর থেকে ২০ বছরের বড় বিনোদের একটি চুম্বন দৃশ্য দর্শক মহলে শোরগোল ফেলে দেয়। তাঁদের সম্পর্ক নিয়েও চর্চা হয় বিস্তর। একসময় অমৃতা সিংহের সঙ্গেও বিনোদের সম্পর্কের জল্পনায় সরগরম হয়েছিল বলিউড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Tmc News :উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে, তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ
Abhishek Banerjee: ৬ বছর আগে শমীকের ওপর হামলা, ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতার
Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget