এক্সপ্লোর

Saroj Khan Biopic: নৃত্যশিল্পী সরোজ খানের বায়োপিকে মুখ্য চরিত্রে থাকবেন মাধুরী দীক্ষিত? রইল বিস্তারিত তথ্য

Madhuri Dixit: বলিউডের কর্মজীবনে দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছেন সরোজ খান ও মাধুরী দীক্ষিত। একজন বলিউডের নামী কোরিওগ্রাফার, অপরজন অভিনয়ের পাশাপাশি তাঁর নৃত্যশৈলীর জন্যই বিখ্যাত।

নয়াদিল্লি: নৃত্যশিল্পী সরোজ খানের (Saroj Khan) বায়োপিক (Biopic) তৈরির খবর প্রকাশ্যে আসতেই শোনা গিয়েছিল মুখ্য চরিত্রে নাকি দেখা যাবে অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে (Madhuri Dixit Nene)। সেই থেকে জোর জল্পনা। অনেককে বলতে শোনা যায় যে অভিনেত্রী ছবিতে 'মাধুরী দীক্ষিত' হিসেবেই অভিনয় করবেন, আবার অনেকের মতে তিনিই নাম ভূমিকায় থাকবেন। তবে এ বিষয়ে কী কী তথ্য মিলল?

সরোজ খানের বায়োপিকে থাকবেন মাধুরী দীক্ষিত?

বলিউডের কর্মজীবনে দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছেন সরোজ খান ও মাধুরী দীক্ষিত। একজন বলিউডের নামী কোরিওগ্রাফার, অপরজন অভিনয়ের পাশাপাশি তাঁর নৃত্যশৈলীর জন্যই বিখ্যাত। তাঁদেপ সম্পর্কের কথা মাথায় রেখে সকলেরই মত যে সরোজ খানের বায়োপিকে মাধুরী দীক্ষিতের উপস্থিতি একান্ত প্রয়োজনীয়। তবে এই সমস্ত তথ্য পাশে সরিয়ে জানা যাচ্ছে যে এই বায়োপিক তৈরির প্রস্তুতি এখনও প্রাথমিক স্তরেই রয়েছে। এখনও ছবি নিয়ে মাধুরীর কাছে কোনও প্রস্তাব যায়নি। 

অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, মাধুরী সবেমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন। সূত্রের খবর, 'তিনি ওখানে প্রায় এক মাস মতো ছিলেন। এই সমস্ত খবরই ভুয়ো। এই ছবির প্রস্তাব এখনও আসেনি তাঁর কাছে। কোনওরকম কথাবার্তাও হয়নি। কেন সকলে ধরেই নিচ্ছেন যে এই ছবিতে তিনি থাকবেন সেই সম্পর্কে কোনও আইডিয়া নেই অভিনেত্রীর।'

এই ছবির পরিচালনার দায়িত্ব পড়বে হংসল মেহতার কাঁধে। পরিচালক বলেছেন, 'এই সবই জল্পনা। এখনও সমস্ত চিন্তাভাবনার স্তরে রয়েছে।' এছাড়া জানা গেছে, ছবির গল্প এখনও লেখা হচ্ছে। কাস্টিং হতে এখনও দেরি রয়েছে। মাধুরী ও সরোজের সম্পর্কের খাতিরে এই ছবিতে তাঁর উপস্থিতি একপ্রকার স্বাভাবিক হলেও অভিনেত্রীর কাছে কোনও প্রস্তাব এখনও যায়নি, সেই পর্যায়েই ছবির কাজ পৌঁছয়নি বলে জানানো হয়েছে ইন্ডাস্ট্রির সূত্র মারফত। 

আরও পড়ুন: Rajasthan Wedding: শুধু পরিণীতি-রাঘব নন, ডেস্টিনেশন ওয়েডিং হিসেবে রাজস্থানকে বেছে নিয়েছেন একাধিক বলিউড তারকা

২০২০ সালের ২ জুলাই গভীর রাতে মুম্বইয়ে মৃত্যু হয় বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার সরোজ খানের। মৃত্যুকালে সরোজ খানের বয়স হয়েছিল ৭২। ওই বছরের জুন মাসের ২০ তারিখ হাসপাতালে ভর্তি হন তিনি। তাঁর শ্বাসকষ্টের সমস্যা ছিল। গভীর রাতে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তাঁর করোনা পরীক্ষা করা হলে ফল এসেছিল নেগেটিভ। ২০০টির বেশি ছবিতে কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন সরোজ খান। মাধুরী দীক্ষিত ও শ্রীদেবী অভিনীত বহু ছবির বহু বিখ্যাত গানের কোরিওগ্রাফি করেছিলেন তিনি। তেজাব-এর এক দো তিন, বেটা-র ধক ধক করনে লগা, স্যায়লাব-এর হামকো আজকাল হ্যায় ইন্তেজার, মিস্টার ইন্ডিয়া-র কাটে নেহি কাটতে দিন ইয়ে রাত, হাওয়া হাওয়াই, চাঁদনি-র ও মেরি চাঁদনি থেকে জব উই মেট-এর ইয়ে ইশক হায়ে-র মতো বহু হিট গান তাঁর ঝুলিতে রয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget