এক্সপ্লোর

তিনি তাঁদেরই সন্তান, দাবি বৃদ্ধ দম্পতির, ধনুষকে তলব কোর্টের

মাদুরাই: ধনুষ তাঁদেরই সন্তান, দাবি এক বৃদ্ধ দম্পতির। নিজেদের ধনুষের আসল বাবা-মা বলে দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা। দায়ের করেছেন পিটিশন। ধনুষকে তলব করেছে মাদুরাইয়ের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট। আগামী বছর ১২ জানুয়ারির আগে তাঁকে আদালতে দেখা করতে বলা হয়েছে। মালামপাট্টির বাসিন্দা কাঠিরেসান এবং মীনাক্ষী নামে ওই দম্পতি ধনুষের বার্থ সার্টিফিকেটও পেশ করেছেন আদালতে। প্রমাণস্বরূপ ধনুষের ছোটবেলার বেশ কিছু ছবিও দেখিয়েছেন তিনি। তাঁদের দাবি, ধনুষ তাঁদেরই ছেলে। তাঁর আসল নাম কালিসেবান। কালিসেবান মেলুরের আর সি হায়ার সেকেন্ডারি স্কুল এবং গর্ভনমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করেছে। বৃদ্ধ দম্পতির পড়াশোনায় খারাপ ফল করায় বাড়ি ছেড়ে চলে যান তাঁদের ছেলে। এরপর চেন্নাইতে এসে নাম পাল্টে ধনুষ নামে অভিনয় জগতে প্রবেশ করেন। তাঁদের আরও অভিযোগ, অভিনয় জগতে খ্যাতি অর্জনের পর একবারও মা বাবার সঙ্গে দেখা করেননি কালিসেবান। তাঁরা দেখা করতে গেলেও দেখা করেননি ছেলে, অভিযোগ ওই দম্পতির। ছেলেকে ফিরে পেতে পুলিশ এবং মুখ্যমন্ত্রীর বিশেষ সেলেও অভিযোগ জানিয়েছেন তাঁরা। কাঠিরেসান, যিনি নিজেকে ধনুষের বাবা বলে দাবি করেছেন, তিনি পেশায় বাস কন্ডাকিটর। তাঁর স্ত্রী মীনাক্ষীদেবী ধনুষের কাছ থেকে মাসে ৬৫,০০০ টাকা আর্থিক সাহায্য চান বলে আদালতে জানিয়েছেন। ধনুষের পারিবারিক বৃত্তান্ত: পরিচালক কস্তুরী রাজা এবং বিজয়লক্ষ্মীর ছোট ছেলে ধনুষ। তাঁর দাদা সেলভারাঘবনও চিত্রপরিচালক। তামিল ছবির পাশাপাশি বলিউড ছবিতেও অভিনয় করেছেন ধনুষ। সুপারস্টার রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্যর সঙ্গে ২০০৪-এ বিয়ে হয় তাঁর। দুই সন্তান রয়েছে ধনুষের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire
Job Seekers Protest: ফের পথে চাকরিপ্রার্থীরা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ২০২২-এ TET উত্তীর্ণদের মিছিল
Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়
Kolkata New Market Hotel Fire: হোটেলগুলিকে লাইসেন্স কে দিল? প্রশ্ন তুললেন Agnimitra Paul |ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget