এক্সপ্লোর

Mahananda Teaser Out: মুক্তি পেল অরিন্দম শীল পরিচালিত 'মহানন্দা' ছবির টিজার

Mahananda Teaser Out: ৮ এপ্রিল বড়পর্দায় আসছে অরিন্দম শীল পরিচালিত 'মহানন্দা'। সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি মুক্তির খবর নিজেই জানান পরিচালক। সোশ্যাল মিডিয়ায় 'মহানন্দা'-র পোস্টার পোস্ট করেন পরিচালক।

কলকাতা: প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত ছবি 'মহানন্দা'র (Mahananda) টিজার। খ্যাতনামা পরিচালক অরিন্দম শীলের (Arindam Sil) পরিচালনায় 'মহানন্দা' বলবে এমন এক গল্প যা মহান লেখিকা, সমাজকর্মী ও শিক্ষাবিদ মহাশ্বেতা দেবীর জীবন ও সময় থেকে অনুপ্রাণিত।  

ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী গার্গী রায় চৌধুরীকে (Gargee RoyChowdhury)। এছাড়াও ছবিতে রয়েছেন ইশা সাহা, দেবশঙ্কর হালদার, অর্ণ মুখোপাধ্যায় প্রমুখরা। ছবির টিজারে দেখা মিলল এক উত্তপ্ত বঙ্গের। যেখানে সামাজিক, রাজনৈতিক সমস্ত পরিস্থিতিই টালমাটাল। টিজার শুরু হচ্ছে ইশা সাহার কণ্ঠে। খানিক বাদে দেখাও মিলছে তাঁর। নতুন লুকে গার্গী রায় চৌধুরী ছোট্ট টিজারেও নজর কাড়ছেন।

৮ এপ্রিল বড়পর্দায় আসছে অরিন্দম শীল পরিচালিত 'মহানন্দা'। সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি মুক্তির খবর নিজেই জানান পরিচালক। সোশ্যাল মিডিয়ায় 'মহানন্দা'-র পোস্টার পোস্ট করেন পরিচালক অরিন্দম শীল। লেখেন, 'আনন্দের সঙ্গে সবাইকে জানাচ্ছি, ২০২২ সালের ৮ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'মহানন্দা'। মহাশ্বেতা দেবীর জীবন থেকে অনুপ্রাণিত এই ছবি দেখতে পাবেন আপনাদের সবচেয়ে কাছের প্রেক্ষাগৃহে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Friends Communication (@friends_communication)

পোস্টার মুক্তির দিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন গার্গী। সঙ্গে লেখেন, 'আমার নতুন ছবি 'মহানন্দা'-র পোস্টার সবার সঙ্গে ভাগ করে নিতে আমার ভীষণ আনন্দ হচ্ছে। এই ছবিটি জনপ্রিয় লেখিকা ও সমাজকর্মী মহাশ্বেতা দেবীর জীবন থেকে অনুপ্রাণিত। এই ছবিটি সত্যিই আমার মনের ভীষণ কাছের। চলতি বছরেই মুক্তি পাবে 'মহানন্দা'। এই ছবিটির জন্য আপনাদের সকলের শুভেচ্ছা, ভালোবাসা ও আশীর্বাদের প্রয়োজন আমাদের।' এর আগে মহাশ্বেতা দেবীর 'লুক'-এ সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী।'

আরও পড়ুন: New Bengali Movie: অর্ঘ্যদীপের প্রথম প্রেমের ছবি 'চিরসখা হে'র হাত ধরে টলিউডে নতুন জুটি তনুশ্রী-ঈশান

এই ছবিতে বিধান ভট্টাচার্যের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবশঙ্কর হালদারকে। কেবল মহাশ্বেতা দেবীর জীবন নয়, এই ছবির একটি বড় অংশ জুড়ে থাকবে তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট। ছবির পোস্টারের পর টিজারেও সেই আভাস পাওয়া গেল। 

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?
Raiganj Encounter: কুলিক অভয়ারণ্য থেকে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে অভিযুক্তকে গুলি, নিহত যুবক
Shantipur Bamakali immersion : শান্তিপুরে নিরঞ্জন পর্ব, প্রচুর মানুষের ঢল | #abpananda
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget