এক্সপ্লোর

Mahanayak Samman 2025: মহানায়ক সম্মান ২০২৫, কারা পেলেন পুরস্কার? শ্রেষ্ঠ শিরোপা উঠল কার মাথায়?

Mamata Banerjee: ধনধান্য অডিটোরিয়ামে উত্তম কুমার স্মরণে ছিল মহানায়ক সম্মান প্রদান অনুষ্ঠান। শিল্পীদের হাতে মহানায়ক সম্মান তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : আজ ২৪ জুলাই, মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস। ধনধ্যান্য অডিটোরিয়ামের উত্তম কুমার স্মরণে অনুষ্ঠিত হয়েছে মহানায়ক সম্মান প্রদান অনুষ্ঠান। মহানায়ক সম্মান ২০২৫ পুরস্কার পেয়েছেন কারা, রইল তারই তালিকা। 

মহানায়ক শ্রেষ্ঠ সম্মান পেয়েছেন পরিচালক এবং অভিনেতা গৌতম ঘোষ। একাধিক অসামান্য তথ্যচিত্র নির্মাণ করেছেন তিনি। গৌতম ঘোষের পদ্মা নদীর মাঝি, মনের মানুষ, পার, অন্তর্জলী যাত্রা এবং আরও অসংখ্য ছবি আজীবন দর্শকদের মনে জায়গা করে রাখবে। বর্ষীয়ান এই পরিচালক, অভিনেতা এবং থিয়েটার আর্টিস্ট এবার পেয়েছেন মহানায়ক শ্রেষ্ঠ সম্মান ২০২৫ পুরস্কার। ১৯৭৩ সালে প্রথম তথ্যচিত্র নির্মাণ করেছিলেন তিনি। বিগত কয়েক দশক ধরে বাংলা চলচ্চিত্র জগতে তাঁর অবদান অনস্বীকার্য। ১৯৭৯ সালে তাঁর পরিচালনায় প্রথম তেলুগু ছবি মাভৈঃ মুক্তি পায়। দলাই লামা, সত্যজিৎ রায়, বিসমিল্লা খান এবং আরও অনেক বিশিষ্টদের নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন তিনি। 

সিনেমার ক্ষেত্রে মেকআপ আর্টিস্ট একজন গুরুত্বপূর্ণ মানুষ। এই ক্ষেত্রে মহানায়ক সম্মান ২০২৫ পুরস্কার পেয়েছেন মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু। বহু বাংলা সিনেমায় দক্ষ ভাবে প্রস্থেটিক মেকআপ করেছেন তিনি। অপরাজিত ছবির জন্য তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 

প্রোডাকশন ডিজাইনার আনন্দ আঢ্যও পেয়েছেন মহানায়ক সম্মান। ইনিও অপরাজিত ছবির জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অটোগ্রাফ, ২২শে শ্রাবণ, তিন কাহন, ডবল ফেলুদা, হেমলক সোসাইটির মতো ছবির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কাজ করেছেন বহু হিন্দি ছবিতেও।  

গার্গী রায়চৌধুরী টেলিভিশন এবং টলিউডের পরিচিত মুখ। একাধিক ধারাবাহিকে কাজ করেছেন গার্গী। বহু বাংলা ছবিতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। মহানায়ক সম্মান ২০২৫ পুরস্কার পেয়েছেন গার্গী রায়চৌধুরীও। তাঁর প্রথম ছবি 'শুধু তুমি'। এছাড়াও ইতি মৃণালিনী, খাদ, হামি ও আরও অনেক ছবিতে দেখা গিয়েছে তাঁর অসাধারণ অভিনয়। 

মহানায়ক সম্মান ২০২৫ পুরস্কার পেয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী। প্রাক্তন ছবির তুমি যাকে ভালবাস গানের নেপথ্য কণ্ঠ শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন ইমন। রবীন্দ্রনাথের গান থেকে আধুনিক সঙ্গীত, কিংবা ধ্রূপদী সঙ্গীত থেকে লোকসঙ্গীত- সবেতেই পারদর্শী তিনি। 

রূপঙ্কর বাগচি (গায়ক ও সঙ্গীত নির্দেশক) - চলো লেটস গো, ২২শে শ্রাবণ, উমা, হেমলক সোসাইটি-সহ একাধিক বাংলা ছবিতে তাঁর গান জনপ্রিয়। জাতিস্বর ছবির 'এ তুমি কেমন তুমি' গানের নেপথ্য কণ্ঠ শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন রূপঙ্কর। এবার পেলেন মহানায়ক সম্মান ২০২৫ পুরস্কার। 

সেরা শিরোনাম

Pawan Kalyan Divorce: বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget