এক্সপ্লোর

Mahesh Manjrekar Cancer: ক্যান্সারে আক্রান্ত মহেশ মঞ্জরেকর, সার্জারি শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

Mahesh Manjrekar Cancer: বেশ কয়েক মাস ধরেই ইউরিনারি ব্লাডারের ক্যান্সারে ভুগছিলেন মহেশ। প্রাথমিক চিকিৎসার পর ডাক্তারদের উপদেশে সার্জারি করা হয় তাঁর। আপাতত বাড়ি ফিরে বিশ্রামে আছেন তিনি।

মুম্বই: হিন্দি ও মরাঠি সিনেমা জগতের বিখ্যাত অভিনেতা, পরিচালক মহেশ মঞ্জরেকর (Mahesh Manjrekar)। সম্প্রতি তিনি দক্ষিণ মুম্বইয়ের এইচ. এন. রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হন। চিকিৎসায় ইউরিনারি ব্লাডারে ক্যান্সার (urinary bladder cancer) অর্থাৎ মূত্রথলিতে ক্যান্সার ধরা পড়ার পর সার্জারি হয় তাঁর। সার্জারি শেষে আপাতত বাড়ি ফিরেছেন বিখ্যাত এই অভিনেতা পরিচালক। 

ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বেশ কয়েক মাস ধরেই ইউরিনারি ব্লাডারের ক্যান্সারে ভুগছিলেন মহেশ। প্রাথমিক চিকিৎসার পর ডাক্তার তাঁকে সার্জারি করার উপদেশ দেন। সার্জারির পরও বেশ কিছুদিন হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি। দিন কয়েক আগে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। আপাতত তিনি বাড়িতেই বিশ্রামে রয়েছেন। 

যোগাযোগ করা হলে এবিপি লাইভকে মহেশ মঞ্জরেকর জানান, 'আগের থেকে অনেকটা ভাল আছি এখন। আর কয়েক সপ্তাহে পুরোপুরি সুস্থ হয়ে যাব। এখন আমার অসুস্থতা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না আমি।'

বিভিন্ন হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যায় মহেশ মঞ্জরেকরকে। সেগুলির মধ্যে 'কাঁটে', 'দাবাং', 'মুসাফির', '১০ কহানিয়াঁ', 'জ়িন্দা', 'ওয়ান্টেড', 'স্লামডগ মিলিওনেয়ার', সঞ্জয় দত্ত অভিনীত 'বাস্তব' বিশেষ উল্লেখের দাবি রাখে। তব্বু অভিনীত 'অস্তিত্ব' ছবিটির পরিচালনা করেছিলেন মহেশ মঞ্জরেকর। বিভিন্ন মরাঠি ছবিতে অভিনয়ের পাশাপাশি একাধিক মরাঠি ছবি পরিচালনাও করেন তিনি। 

শুধু হিন্দি ও মরাঠি ছবিই নয়, মহেশ মঞ্জরেকর একাধিক তামিল ও তেলুগু ছবিতেও অভিনয় করেছেন। ২০০৬ সালের ডান্স রিয়্যালিটি শো 'ঝলক দিখলা যা'-তেও অংশ নিয়েছিলেন তিনি। এছাড়া মরাঠি 'বিগ বস'-এর সঞ্চালনাও করেছেন মহেশ মঞ্জরেকর। 

অন্যদিকে কাজের ক্ষেত্রে মহেশ মঞ্জরেকরকে শীঘ্রই ফের পরিচালকের আসনে দেখা যাবে। বিখ্যাত মরাঠি ছবি 'মুলশি প্যাটার্ন'-এর হিন্দি রিমেক তৈরি করতে চলেছেন মহেশ। ছবির নাম 'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ'। মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সুপারস্টার সলমন খান ও আয়ুষ শর্মাকে।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Embed widget