এক্সপ্লোর

Manali Dey: সবসময় বাড়ির লোকেদের মনের কথা বলা যায় না, তখন হাত বাড়ায় বন্ধুরাই

Manali Dey on her New Serial: ধারাবাহিকে মানালির চরিত্রের নাম শিমুল। ফের নতুন চরিত্রে দেখা যাবে জনপ্রিয় এই অভিনেত্রীকে। ধারাবাহিকের নাম, 'কার কাছে কই মনের কথা'

কলকাতা: মনের কথা বলা কি খুব কঠিন? নাকি মনের মতো মানুষ পেলে বলে ফেলা যায় সবকিছু? কিন্তু সেই মনের মানুষটি যে পরিবারেই হবে, এমন তো নাও হতে পারে! হয়তো সে কোনও বন্ধু, যে মনের হদিশ বোঝে, বাড়ির লোকের চেয়ে অনেকটা বেশি। এমনই এক গল্পকে ছোটপর্দায় নিয়ে আসছে ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা'। ধারাবাহিকের মুখ্যচরিত্রে দেখা যাবে মানালি দে (Manali Dey)। 

ধারাবাহিকে মানালির চরিত্রের নাম শিমুল। ফের নতুন চরিত্রে দেখা যাবে জনপ্রিয় এই অভিনেত্রীকে। ধারাবাহিকের নাম, 'কার কাছে কই মনের কথা' (Kar Kache Koi Moner Kotha)। নিজের চরিত্র ও ধারাবাহিক নিয়ে মানালি বলছেন, 'শিমুলের সঙ্গে আপনাদের ইতিমধ্যেই আলাপ হয়ে গিয়েছে। ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এসেছে, আপনাদের ভালো ও লেগেছে। আর কোন ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এলে অবশ্যই আমাদের দায়িত্বও বেড়ে যায়। প্রোমোতে গল্পের যেটুকু দেখা গিয়েছে, সেটা হল শিমুল শ্বশুরবাড়ি গিয়ে মনের কথা বলার কাউকে খুঁজে পাচ্ছে না। কিন্তু কিছুদিন যেতেই সে তার শ্বশুড়বাড়ির পাড়ায় এমন কিছু বন্ধু রয়েছে যাদের সঙ্গে সে মনের কথা বলতে পারে। তাদের নিজেদেরও আলাদা আলাদা গল্প রয়েছে। কার মনে কী কী কথা লুকিয়ে আছে, যা জানতে ধারাবাহিকে চোখ রাখতে হবে।'

এখানেই থামলেন না মানালি। বললেন, 'মনের কথা বলাটা ভীষণ গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা আমাদের বাড়ির লোকেদের মনের কথা খুলে বলতে পারি না। তখন হাত বাড়িয়ে দেয় বন্ধুরাই। বন্ধুদের মনের কথা বলতে পারলে, এই ডিপ্রেশন বা মনখারাপের মতো শব্দগুলো জীবনে আর জায়গা পায় না। মনের কথা মনে চেপে রেখে দেওয়া তো ভাল না।'

এই ধারাবাহিক শুরুর আগে, লেক কালীবাড়িতে পুজো দিতে গিয়েছিলেন এই ধারাবাহিকের পাঁচ মুখ্যচরিত্র। স্নেহা, মানালি দে (Manali Dey), বাসবদত্তা চট্টোপাধ্যায় (Bashabdutta Chatterjee), কুয়াশা বিশ্বাস (Kuasha Biswas) ও সৃজনী মিত্র (Srijani Mitra)-রা। ধারাবাহিকের শ্যুটিং চলছে জোরকদমে। আর তার মধ্যেই পুজো দিয়ে ভগবানের আশীর্বাদ নিলেন এই ৫ অভিনেত্রী। এছাড়াও এই ধারাবাহিকে রয়েছেন রীতা দত্ত চক্রবর্তী (Rita Dutta Chakraborty)- ছাড়াও একাধিক পরিচিত মুখেরা। 

আরও পড়ুন: Anurag Basu: কলকাতায় শ্যুটিং, থাকছেন শাশ্বত, দর্শনা, কবে মুক্তি পাচ্ছে অনুরাগের 'মেট্রো...ইন দিনো'?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Hoichoi Web Series: ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
Big Boss Bangla: একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
Ditipriya Roy: শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা

ভিডিও

BJP Inner Clash Canning: আদি বনাম নব্য বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র ক্যানিং, গ্রেফতার ২৫
Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
CM Suvendu Adhikari |নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠে উপস্থিত মুখ্যমন্ত্রী |ABP Ananda
SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda
Kolkata News: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগ, SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget