এক্সপ্লোর

Manali Dey: বেলা করে ঘুম থেকে ওঠা, পরিবারের সঙ্গে অবসরযাপন, শিমুলের ছুটির দিনের রুটিন

Bengali Serial: লাইটস.. ক্যামেরার বাইরে, শিমুলের জীবনটা ঠিক কেমন? মানালি বলছেন..

কলকাতা: এই ধারাবাহিক শুরু হয়েছিল বন্ধুত্বের গল্প বলতে..আর সেই গল্পে ভর করেই দর্শকদের জনপ্রিয়তাও পেয়েছে। ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা'-র শ্যুটিং ফ্লোরে, কার কাছে 'মনের কথা' বলতে পারেন শিমুল ওরফে মানালি দে (Manali De)। পর্দার বাইরেই বা কিভাবে সময় কাটাতে পছন্দ করেন অভিনেত্রী? মানালির সেই 'মনের কথা' শুনল এবিপি লাইভ (ABP Live)। 

ধারাবাহিকের শ্যুটিং ফ্লোরে যেমন একদিকে কাজের চাপ থাকে, তেমনই গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে সাজঘরের আড্ডা। মানালি বলছেন, 'শ্যুটিং সেটে সবার সঙ্গেই ভীষণ ভাল বন্ধুত্ব আমাদের। আর সমবয়সীদের তো একটা দলই রয়েছে, ঠিক পর্দার মতোই। শ্রীতমা, স্নেহাদি, রাজশ্রীদি, বাসবদত্তা, রুম্পা... আমরা সবাই ভীষণ মজা করি একটু অবসর পেলেই। খাওয়া-দাওয়া অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা বাড়ি থেকে খাবার নিয়ে যাই তো বটেই, তবে হামেশাই অর্ডার করে ভালমন্দ খাবার আনিয়ে ছোটখাটো উৎসব চলে। আর বিষয়টায় অগ্রগণ্য ভূমিকা থাকে শ্রীতমার।' পর্দায় যতই দ্বৈরথ থাকুক না কেন, ধারাবাহিকের প্রত্যেকের সঙ্গেই ভীষণ ভাল সম্পর্ক পর্দার শিমুলের। অভিনেত্রী বলছেন, 'এখন যাঁদের সঙ্গে কাজ করছি, তাঁরা অনেকেই আমার পূর্বপরিচিত, যেমন রীতাদি। অনেকের সঙ্গে আবার এই ধারাবাহিকের সূত্রেই আলাপ। তবে এত ভাল সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে যে মনে হত কতদিনের চেনা। যেমন শ্রীতমা তো একেবারে আমার বোনের মতোই হয়ে গিয়েছে।'

এ তো গেল পর্দার গল্প.. লাইটস.. ক্যামেরার বাইরে, শিমুলের জীবনটা ঠিক কেমন? মানালি বলছেন, 'ছুটির দিনগুলো নিজের মতো করেই সময় কাটাই আমি আর তার প্রথম শর্ত হল বেলা করে ঘুম থেকে ওঠা। আমি ভীষণ ঘুমোতে ভালবাসি। আর তারপরে চেষ্টা করি বাবার বাড়ি ও শ্বশুর বাড়ি দুই জায়গাতেই সময় কাটাতে। সাধারণত চেষ্টা করি দুপুরের খাওয়াটা বাবার সঙ্গে করতে আর রাতে শ্বশুরবাড়ি ফিরে যাই। আমার মনে হয়, ছুটির দিনটা পরিবারের জন্যই। বাবা আর অভিমুন্য.. দুজনের ওপরেই ভীষণ নির্ভরশীল আমি। যতটা সম্ভব ওদের সময় দিতে চেষ্টা করি।' 

অবসরে মানালির শখ রান্না নাকি সিনেমা? হাসতে হাসতে অভিনেত্রী বলছেন, 'আমি খেতে ও খাওয়াতে দুইই ভীষণ ভালবাসি। তবে আমি আর অভিমুন্য যখন একসঙ্গে থাকি, তখন আমাদের প্রিয় টাইমপাস হচ্ছে বিভিন্ন ভাষার সিনেমা বা সিরিজ দেখা।'

আরও পড়ুন: Vicky Kaushal at Kolkata: 'এই শহর জানে আমার প্রথম সবকিছু'... কলকাতায় এসে কোন অভিজ্ঞতা জীবনে প্রথম হয়েছিল ভিকির?

 

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget