এক্সপ্লোর

বিরোধিতার মুখে মণিকর্ণিকা, কঙ্গনার ছবির ভাগ্যও কি হতে চলেছে পদ্মাবতের মত?

মুম্বই: পদ্মাবত নিয়ে কার্ণি সেনার প্রতিবাদে জ্বলে উঠেছিল গোটা পশ্চিম ভারত। এবার আর এক ঐতিহাসিক ছবি বিক্ষোভের মুখে পড়তে চলেছে। কঙ্গনা রানাওয়াতের মণিকর্ণিকা নিয়েও রাজস্থানে প্রতিবাদ দেখা দিয়েছে। সিপাহি বিদ্রোহের নায়িকা ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের জীবনের ওপর এগিয়েছে ছবির গল্প। গতকাল সর্ব ব্রাহ্মণ মহাসভা জয়পুরে অভিযোগ করেছে, ছবিতে ইতিহাস বিকৃত করা হয়েছে, দেখানো হয়েছে, এক বিদেশির সঙ্গে রানি লক্ষ্মীবাঈয়ের প্রেমের সম্পর্ক ছিল। সর্ব ব্রাহ্মণ মহাসভার অভিযোগ, এক বিদেশির বই থেকে নেওয়া গল্প নিয়ে ছবির কাহিনী এগিয়েছে, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে রানির মর্যাদা। তাঁরা ছবির প্রযোজক কমল জৈনকে চিঠি লিখে জানতে চান, ছবির গল্প লিখেছেন কারা, কোন ঐতিহাসিকের সঙ্গে এ ব্যাপারে কথা বলা হয়েছিল ও ছবিতে কোনও গান থাকলে সে সম্পর্কে। কিন্তু প্রযোজক এখনও জবাব দেননি, ফলে তাঁর লক্ষ্য সম্পর্কে মহাসভা সন্দিহান। রানি ব্রাহ্মণ ছিলেন, তাই মহাসভার বক্তব্য, ছবিতে এমন কিছু থাকা চলবে না যাতে ব্রাহ্মণদের আবেগ ও অনুভূতিতে আঘাত লাগে। দরকারে রাজ্য সরকার প্রযোজকদের কাছ থেকে এফিডেভিট নিয়ে নিশ্চিত করুক, তাঁর কোনও প্রেমের ব্যাপারে ছবিতে দেখানো হয়নি। ২৩ বছর বয়সে দেশের স্বাধীনতার লক্ষ্যে প্রাণ দিয়েছেন রানি, তাঁর কারও সঙ্গে সম্পর্ক থাকার প্রশ্নই ছিল না। যদিও কমল জৈন জানিয়েছেন, মণিকর্ণিকায় রানি লক্ষ্মীবাঈকে যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে তুলে ধরা হয়েছে। ঝাঁসির পণ্ডিত সমাজ ও ঐতিহাসিকদের সঙ্গে কথা বলা হয়েছে এ ব্যাপারে। তিনি স্বাধীনতা সংগ্রামী থিলেন, দেশের অন্যতম শ্রদ্ধেয় নেত্রী, শৌর্যের প্রতীক। ছবির গল্প সে পথ ধরেই এগিয়েছে। কোনও প্রেম দেখানো হয়নি, ইতিহাস বিকৃতিরও প্রশ্ন নেই।

সেরা শিরোনাম

Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের

ভিডিও

Priya Ranjan Dasmunsi Statue: 'মেলালেন' প্রিয়রঞ্জন, একমঞ্চে কুণাল-মদন-প্রসূন-বিমান-শুভঙ্কররা
Prashun Banerjee:
Calcutta Highcourt: বাড়ি ভাঙার বিরুদ্ধে হাইকোর্টে জাহাঙ্গির, সোমবার পর্যন্ত স্থগিতাদেশ
Train Derails News |
Satarup Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget