এক্সপ্লোর

Dhanush-Aishwaryaa Divorce: ধনুশ-ঐশ্বর্যের বিচ্ছেদের পর 'বিয়ে বনাম বিচ্ছেদ' নিয়ে বার্তা পরিচালক রাম গোপাল বর্মার

Dhanush-Aishwaryaa Divorce: ধনুশ সোমবার বিচ্ছেদের কথা ঘোষণা করেন। পোস্টে তিনি লেখেন, ''গত ১৮ বছর ধরে একসঙ্গে ছিলাম বন্ধু হিসেবে, দম্পতি হিসেবে, বাবা-মা হিসেবে এবং একে অপরের শুভাকাঙ্খী হিসেবে।'

নয়াদিল্লি: গত কয়েক বছরে সিনে দুনিয়া একাধিক বিবাহ বিচ্ছেদ (Divorce) দেখে ফেলেছে। আমির খান - কিরণ রাওয়ের (Aamir Khan and Kiran Rao) বিচ্ছেদ থেকে শুরু করে, নাগা চৈতন্য - সামান্থা রুথের (Naga Chaitanya and Samanth Ruth) বিচ্ছেদ, গত কিছু বছরে তারকা দম্পতিদের বিচ্ছেদের সংখ্যা যেন বেড়েই চলেছে। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হয়েছে দক্ষিণী তারকা ধনুশ ও তাঁর প্রাক্তন স্ত্রী ঐশ্বর্যের (Dhanush and Aishwariyaa) নামও। সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই দম্পতি নিজেদের বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন।

ধনুশ ও ঐশ্বর্যের বিচ্ছেদের খবরে হতচকিত অনুরাগী থেকে ইন্ডাস্ট্রির সকলেই। অভিনেতা এই বিচ্ছেদ ঘোষণা করার পর থেকে অনেকেই নানা রকমের প্রতিক্রিয়া দিয়েছেন। এবার 'বিয়ে বনাম বিচ্ছেদ' নিয়ে নিজের মতামত পেশ করলেন চিত্র পরিচালক রাম গোপাল বর্মা (Ram Gopal Varma)।

রাম গোপাল বর্মা তাঁর সোশ্যাল মিডিয়ায় বিবাহ প্রথাকে 'দুষ্ট পূর্বপুরুষদের দ্বারা চাপিয়ে দেওয়া সবচেয়ে খারাপ প্রথা' বলে অভিহিত করেছেন। হ্যাঁ। ঠিক এই ভাষাতেই কটাক্ষ করেছেন তিনি।

ট্যুইট করে রাম গোপাল বর্মা লেখেন, 'বিবাহ হল সমাজের সবচেয়ে খারাপ প্রথা যা আমাদের পূর্বপুরুষরা চাপিয়ে দিয়ে অসুখী এবং দুঃখের একটি ক্রমাগত চক্র তৈরি করে।'

 

তিনি আরও লেখেন, 'স্বাধীন হওয়ার জন্য বিচ্ছেদকে "সঙ্গীত"-এর মাধ্যমে উদযাপন করা উচিত এবং একে অপরের বিপজ্জনক গুণাবলী পরীক্ষা করার জন্য বিবাহ শান্তভাবে হওয়া উচিত।' এরপরেও তিনি একাধিক ট্যুইট করেছে। প্রত্যেক ট্যুইটেই বিয়ে নিয়ে প্রহসন করেছেন তিনি। 

 

একটি ট্যুইটে তিনি তারকাদের বিচ্ছেদের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, 'বিবাহের বিপদ সম্পর্কে তরুণদের সতর্ক করার জন্য তারকাদের বিবাহবিচ্ছেদ একটি ভাল ট্রেন্ড তৈরি করছে।'

 

আরও পড়ুন: Kapil Sharma’s Daughter: ড্রাম বাজাচ্ছে একরত্তি মেয়ে, ভিডিও শেয়ার কপিল শর্মার

প্রসঙ্গত, ধনুশ সোমবার পোস্টে লেখেন, ''গত ১৮ বছর ধরে একসঙ্গে ছিলাম বন্ধু হিসেবে, দম্পতি হিসেবে, বাবা-মা হিসেবে এবং একে অপরের শুভাকাঙ্খী হিসেবে। সফরটা ছিল মানুষ হিসেবে বেড়ে ওঠার, একে অপরকে বুঝে ওঠার, মানিয়ে চলার। আজ আমরা এমন এক সিদ্ধান্তে এসে পৌঁছেছি, যেখানে আমরা বুঝতে পারছি এবার আমাদের পথ আলাদা হওয়াটাই ভাল। ঐশ্বর্য আর আমি আজ থেকে সিদ্ধান্ত নিলাম দম্পতি হিসেবে আমরা আলাদা হয়ে যাব। আগামী দিনগুলোয় বরং একে অপরকে বোঝার জন্য আর একটু সময় দেব। সকলের কাছে অনুরোধ অনুগ্রহ করে আমাদের সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখতে দেবেন।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget