এক্সপ্লোর

Rajinikanth : সিনেমায় বিশাল অবদানের স্বীকৃতি 'থালাইভা'-কে, কালই দাদাসাহেব ফালকে পাচ্ছেন রজনীকান্ত

২০১৮ সালে এই পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন অমিতাভ বচ্চন...

নয়া দিল্লি : আগামীকালই মেগাস্টার রজনীকান্তকে দাদাসাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। ভারতীয় সিনেমায় বিশাল অবদানের জন্য এই পুরস্কার পেতে চলেছেন তিনি। গত এপ্রিল মাসেই রজনীকান্তকে দাদাসাহেব ফালকে দেওয়ার খবর প্রথম জানিয়েছিলেন বিজেপির রাজ্যসভার সদস্য প্রকাশ জাভড়েকর। ডিরেক্টরেট অব ফিল্ম ফেস্টিভ্যালে এই ঘোষণা করেছিলেন তিনি। 

ট্যুইটারে তিনি লিখেছিলেন, 'আমি ভীষণ খুশি হয়ে জানাচ্ছি যে ২০২০ সালের দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হচ্ছেন অন্যতম সেরা অভিনেতা রজনীকান্তজি। প্রযোজক, অভিনেতা ও চিত্রনাট্যকার হিসাবে ওঁর অবদান চিরকাল মনে রাখা হবে।' এই পুরস্কার পাওয়া দ্বাদশ ব্যক্তি তিনি। 

একই কথা মনে করিয়ে দিয়ে ডিরেক্টরেট অফ ফিল্ম ফেস্টিভ্যালের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ফ্যানরা রজনীকান্তক ভালবেসে খালাইভা বলেন। তিনি ভারতীয় সিনেমা জগতের সর্বোচ্চ পুরস্কার দাদাসাহেব ফালকে (৫১তম) পেতে চলেছেন ২৫ অক্টোবর।

২০১৯ সালের দাদাসাহেব ফালকে পুরস্কারের কথা গত বছরই ঘোষণা করার কথা ছিল। কিন্তু, করোনা অতিমারীর কারণে তা স্থগিত হয়ে যায়। যেমনটা ২০১৯ সালের ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডের ক্ষেত্রে হয়েছিল। সিনেমা জগতে অনন্য সাফল্যের জন্য ভারত সরকার কর্তৃক প্রদত্ত সিনেমায় সর্বোচ্চ পুরস্কার এটি।

২০১৮ সালে এই পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন অমিতাভ বচ্চন। ১৯৯১ এর অ্যাকশন ড্রামা 'হাম'-এ একসঙ্গে দেখা গিয়েছিল অমিতাভ ও রজনীকান্তকে। এর আগে রজনীকান্ত পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন। ১৯৭৫ সালে কে বালাচন্দ্রর ছবি দিয়ে অভিনয় কেরিয়ার শুরু রজনীকান্তের। এরপর তামিল ফিল্ম জগতে কেটে গেছে ৪৫টা বছর। অভিনয় করেছেন বলিউডেও।

সম্প্রতি রাজনীতিতে যোগদান নেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল রাজনীকান্তকে ঘিরে। কিন্তু ট্যুইটারে তিনি জানিয়ে দেন, এখন রাজনীতিতে যোগদান করা তাঁর পক্ষে সম্ভব নয়। গত বছরের ডিসেম্বর মাসের মাঝামাঝি নতুন বছরে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা করেছিলেন রজনীকান্ত। তাঁর যে ঘোষণার পরই তুমুল সাড়া পড়েছিল তাঁর ভক্তদের মধ্যে। ডিসেম্বরের ৩ তারিখ কার্যত রণংদেহী মেজাজে রাজনৈতিক ভূমিতে নামার অঙ্গিত দিয়ে রজনীকান্ত বলেছিলেন, 'হয় এখন নয়তো কখনোই নয়।'

কিন্তু নতুন বছর আসার আগেই স্বাস্থ্যের একাধিক সমস্যার জেরে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল রজনীকান্তকে। যার কিছুদিনের মধ্যেই তিনি আগের ঘোষণা থেকে একশো আশি ডিগ্রি উল্টোপথে হেঁটে জানিয়ে দিয়েছিলেন, রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করছেন তিনি। স্বাস্থ্যজনিত সমস্যাকেই যার কারণ হিসেবেও জানিয়েছিলেন রজনীকান্ত।

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget