এক্সপ্লোর

Mehtab Hossain: মেহতাব হোসেনের জীবন নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক

Mehtab Hossain Biopic: ধাগা প্রযোজনা সংস্থার তরফ থেকে তৈরি হচ্ছে মেহতাব হোসেনের বায়োপিক 'মেহতাব'। প্রযোজনার দায়িত্বে রয়েছেন শুভঙ্কর মিত্র। ছবিটির পরিচালনা করবেন বাপ্পা

কলকাতা: ফুটবল মাঠের গল্প এবার রূপোলি পর্দায়। ক্রিকেটের ২২ গজে এই চল অবশ্য নতুন নয়। মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) থেকে শুরু করে ঝুলন গোস্বামী (Jhulan Goswami), মিতালি রাজ (Mitali Raj) রূপোলি পর্দায় উঠে এসেছে তাঁদের লড়াইয়ের গল্প। আর এবার ফুটবল মাঠের অন্যতম তারকা মেহতাব হোসেনের (Mehtab Hossain) জীবনের গল্প উঠে আসবে পর্দায়। 

ধাগা প্রযোজনা সংস্থার তরফ থেকে তৈরি হচ্ছে মেহতাব হোসেনের বায়োপিক 'মেহতাব'। প্রযোজনার দায়িত্বে রয়েছেন শুভঙ্কর মিত্র। ছবিটির পরিচালনা করবেন বাপ্পা। ইস্টবেঙ্গলের মাঠে প্রকাশ করা হল এই ছবির প্রথম লুক। ইস্টবেঙ্গলের ঘরের ছেলে মেহতাব। আগামী বছর এই বায়োপিক মুক্তি পাওয়ার কথা। সঙ্গীত পরিচালনার দায়িত্বে প্রাঞ্জল দাস। তবে এই ছবিতে কারা কারা থাকবে সেবিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

আরও পড়ুন: Alta Phoring: বাস্তবের 'ফড়িং'-দের স্বপ্নের উড়ান দিতে আয়োজিত হল জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা

বাংলার ফুটবলারকে নিয়ে প্রথম বায়োপিক। কেমন লাগছে মেহতাবের? ফুটবলার বলছেন, 'আমি খুবই উত্তেজিত এবং আপ্লুত। পরিচালককে ধন্যবাদ জানানোর ভাষা আমার কাছে নেই। বাংলায় ফুটবল হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মরা খেলতে আসে না বা খেলা শুরু করলেও তা দীর্ঘমেয়াদি হয় না। আমি সত্যিই ভাগ্যবান যে আমার বায়োপিক তৈরি হয়েছে। আমার যা অতীত, সেই জায়গা থেকে একজন খেলোয়াড় হয়ে ওঠা খুব জরুরি ছিল। আমার জীবন নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। ক্লাবে থাকা থেকে শুরু করে ক্লাব থেকে চলে যাওয়া.. মেহতাব মানেই বিতর্ক। সেই সমস্ত গল্প উঠে আসবে পর্দায়। কেন আমি মোহনবাগানে গিয়েছিলাম বা যেতে বাধ্য হয়েছিলাম, সেই ঘটনা মানুষ জানলেও তাঁর পিছনের গল্পটা কেউ জানে না। আশা করি এই ছবি দেখে মানুষ জানতে পারবে। আমি চিরকালই ভীষণ নিয়মানুবর্তি। কিন্তু মাঝে আমার জীবনের একটা অধ্যায় আসে যেখানে আমি পার্টি করতাম, নাইট ক্লাবে যেতাম। কিন্তু তারপর আমার জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হয়। মানুষ আমায় একটা নতুন রূপে দেখে। সেই সমস্ত গল্প উঠে আসবে রূপোলি পর্দায়। আশা করি মানুষের ভালো লাগবে।'

আরও পড়ুন: Alta Phoring: বাস্তবের 'ফড়িং'-দের স্বপ্নের উড়ান দিতে আয়োজিত হল জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা

পরিচালক বলছেন, 'এই মুহূর্তে দাঁড়িয়ে এমন একটা বিষয়ে নিয়ে ছবি খুবই চ্যালেঞ্জিং। কারণ বাংলা তথা ভারতের ফুটবলের এখন যা পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে এই ছবির একটা গুরুত্ব আছে। এই ছবির উদ্দেশ্য ফুটবলপ্রেমী মানুষদের উৎসাহ দেওয়া। যারা লড়াই করছে ফুটবল নিয়ে, তাঁদের কথা ভেবেই তৈরি হবে 'মেহতাব' । বাংলা বা বাঙালি মানেই তো ফুটবল। আর তাই যখন ছবি বানাব বলে সিদ্ধান্ত নিই, ফুটবল ছাড়া অন্যকিছু মাথাতেই আসেনি। আমি নিজেই ফুটবল নিয়ে বড় হয়েছি। আর তাই এই অনুভূতি আমি বুঝি। ছবিটা ভালো বানানোর একটা খিদে রয়েছে আমার। এছাড়াও, মোহনবাগান, মহামেডান, কেরালা ব্লাস্টার্স ও ইস্টবেঙ্গলের সমস্ত দর্শক আমাদের এই ছবির পাশে থাকবে বলেই আশা করছি। মেহতাব সবার ভালোবাসার নাম। ফুটবল নিয়ে ওঠাপড়ার আর এক নাম মেহতাব হোসেন। এই চ্যালেঞ্জ টা নিতে খুব ভালো লাগছে। অনেকদিনের একটা স্বপ্ন যেটা সফল হতে দেখে বেশ ভালো লাগছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget