এক্সপ্লোর

বলিউডে যৌন হয়রানির শিকার পুরুষরাও:রাধিকা আপ্তে

মুম্বই:  বলিউড ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র মহিলা নন, পুরুষরাও একইরকমের যৌন হয়রানির শিকার। এমন বহু পুরুষ সহ-অভিনেতাকে কাছ থেকে শোষিত হতে দেখেছেন, নিজে মুখে সেকথাই জানালেন অভিনেত্রী রাধিকা আপ্তে। প্রসঙ্গত, সম্প্রতি হলিউডে হার্ভে ওয়েস্টেইন এবং তাঁর যৌন লালসার শিকার হওয়া একাধিক অভিনেত্রী এবং সহযোগী মুখ খুলেছেন। সেই থেকেই বিনোদন দুনিয়ায় যৌন হেনস্থার বিষয়টি চর্চার শিরোনামে। স্বাভাবিক ভাবেই সেই ঢেউ আছড়ে পড়েছে আরব সাগরের পারে টিলসেল টাউনের অলিগলিতেও। স্বারা ভাস্করের মতো নবাগতা থেকে বিদ্যা বালন, প্রিয়ঙ্কা চোপড়ার মতো সিনিয়র অভিনেত্রীরাও ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব নিয়ে মুখ খোলেন। এদিকে হার্ভে ওয়েনস্টেইের পর অন্য দুনিয়ার প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরাও এসে পড়েছেন স্পটলাইটের তলায়, তাঁদের বিভিন্ন সহকর্মী ও সহযোগীদের যৌন হেনস্থা করার জন্যে। সেই তালিকায় নাম শোনা গিয়েছে কেভিন স্পেসি, জেমন টোব্যাক, ব্রেট র‍্যাটনারের মতো একাধিক মানুষের। তবে এতদিন মহিলারা কীভাবে বিনোদন দুনিয়ায় শোষিত হয়েছেন, সেকথা শোনা গিয়েছে বিভিন্ন সূত্রে। এবার পুরুষরাও যে শোষিত হন একইভাবে ইন্ডাস্ট্রিতে, সেনিয়ে সরব হলেন এক অভিনেত্রীই। তিনি হলেন রাধিকা আপ্তে। তাঁর কথায়, তিনি সামনে থেকে বহু সহঅভিনেতাকে কাজের জন্যে কম্প্রোমাইজ করতে দেখেছেন। যদিও বলিউডে প্রথম এপ্রসঙ্গে মুখ খুলেছিলেন ইরফান খান। নিজের স্ট্রাগলিং পিরিয়ডে কীভাবে শোষিত হয়েছেন ইরফান সেকথা তিনি এক সাক্ষাতকারে বলেছেন। তবে রাধিকা মনে করেন, শুধু মুখ খুলে কোনও লাভ হবে না, সেই অভিযোগগুলোকে খতিয়ে দেখে, সুবিচার দেওয়াটাই হচ্ছে আসল। রাধিকা মনে করেন, যৌন হয়রানি এবং কম্প্রোমাইজ না করলে কাজ খোয়ানোর ভয়ে বহু অভিনেতাই চুপ থাকতে স্বচ্ছন্দ বোধ করনে। সেখানেই বদল আসা দরকার। এমন কোনও প্ল্যাটফর্ম প্রোয়জন, যেখানে একজন শিল্পী নিশ্চিন্তে নিজের সমস্যাটা ব্যক্ত করতে পারবেন। প্রসঙ্গত, যে সমস্ত মানুষরা ক্ষমতার অপব্যবহার করে অন্যকে শোষণ করেন, তাঁদের মুখোশ অবশ্যই খুলে দেওয়া দরকার। রাধিকা মনে করেন, সকলকে এই জায়গাটাকে একটা কর্মক্ষেত্র হিসেবেই দেখা উচিত। কারণ, সেক্ষেত্রে সমস্ত ওয়ার্কপ্লেসে যে নিয়ম থাকে, সেগুলো সকলেই মেনে চলতে হবে। না মেনে চললে শাস্তি প্রয়োজন। তাই রাধিকার কথায় প্রত্যেককে প্রতিবাদী হতে হবে, সঠিক পথে হেঁটে কাজ করতে হবে, প্রতিভা থাকলে সাফল্য আসবেই, এটা বিশ্বাস করতে হবে। সঠিক সময় সঠিক জিনিষই হবে একজন সৎ মানুষের সঙ্গে, মত রাধিকার।

সেরা শিরোনাম

Manasi Ghosh: টলিউডে প্রথম প্লেব্যাক ইন্ডিয়ান আইডল খ্যাত মানসী ঘোষের, কোন সিনেমায় কাজ করছেন গায়িকা?
টলিউডে প্রথম প্লেব্যাক ইন্ডিয়ান আইডল খ্যাত মানসী ঘোষের, কোন সিনেমায় কাজ করছেন গায়িকা?
Tollywood News: নতুন সিনেমায় অনিন্দিতা-রণজয়, প্লেব্যাকের চমক সুনিধি চৌহান!
নতুন সিনেমায় অনিন্দিতা-রণজয়, প্লেব্যাকের চমক সুনিধি চৌহান!
Aamir Khan Marriage: বৃষ্টিভেজা বিকেলে সইসাবুদের বিয়ে সারলেন আমির-গৌরী, আসরে হাজির প্রাক্তন স্ত্রী-সন্তানেরাও!
বৃষ্টিভেজা বিকেলে সইসাবুদের বিয়ে সারলেন আমির-গৌরী, আসরে হাজির প্রাক্তন স্ত্রী-সন্তানেরাও!
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার

ভিডিও

TMC news | কেন গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তারক্ষীরা? পুলিশের নোটিসের জবাব অভিষেকের | Abhishek Banerjee
Cooch Behar News: রাজ্যের পালাবদলের পর ফের কাটমানি ফেরত দিলেন তৃণমূল নেতারা |ABP Ananda Live
Dilip Ghosh: 'শ্যামাপ্রসাদকে বর্তমান প্রজন্মকে ভুলিয়ে দেওয়া হচ্ছে', মন্তব্য দিলীপ ঘোষের
TMC News: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র! ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা
TMC News: তৃণমূল কার? কাল কমিশনে দু'পক্ষের জবাব পেশ | কার দখলে তৃণমূলের প্রতীক ও তহবিল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget