এক্সপ্লোর

লোকে আমাকে দেখলে স্ত্রীকে লুকিয়ে রাখত, বললেন প্রেম চোপড়া

মুম্বই: প্রেম নাম হ্যায় মেরা। প্রেম চোপড়া। আইকনিক এই ডায়ালগ যাঁর মুখ দিয়ে বেরিয়েছিল, তিনি এখন ৮১। সেদিনের সেই হিমশীতল ভিলেন আজ বৃদ্ধ হয়েছেন। কিন্তু বলিউড এখনও তার সর্বযুগের ঘৃণ্যতম ভিলেন হিসেবেই মনে রেখেছে তাঁকে। প্রেম চোপড়া জানাচ্ছেন, যৌবনে ধর্ষক, খলনায়কের চরিত্রে তাঁর অভিনয় দর্শকের মধ্যে এতটাই কাঁপুনি ধরাত, যে পর্দার বাইরে, অন্যত্র তাঁকে দেখলেও স্ত্রীকে লুকিয়ে রাখার চেষ্টা করতেন মানুষ। গোটা দেশ ঘৃণা করত তাঁকে। কিন্তু তাতে তাঁর আপত্তি ছিল না, বরং পছন্দ ছিল এই ঘৃণা। কারণ, এর মানে, তাঁর অভিনয় প্রকৃত অর্থেই ছুঁয়ে গিয়েছে বাস্তবের পর্দাকে। উর্দু উৎসব জশন এ রেখতা উপলক্ষ্যে দিল্লি এসেছেন বৃদ্ধ অভিনেতা। জানিয়েছেন, আর পাঁচজনের মত তিনিও প্রথমে নায়ক হতেই চেয়েছিলেন। কিন্তু নায়ক হিসেবে যে কটা হিন্দি ছবিতে কাজ করেন, প্রতিটাই ফ্লপ করে। তখন অফার আসে নেগেটিভ চরিত্রের। ভিলেন হিসেবে তাঁর অভিনয় করা ছবিগুলি দর্শক সমাদৃত হয়। তখন থেকেই খলনায়কের সর্পিল রাস্তা ধরে তাঁর পথ চলা শুরু। পুরনো হিন্দি ফিল্মের দর্শকরা নাকি বাস্তবের সঙ্গে ছবির চরিত্রের পার্থক্য করতেন না তেমন। তাঁদের কাছে ছবিতে যে ভিলেন, বাস্তবেও সে ভিলেন। তাই পর্দার বাইরে প্রেম চোপড়ার সঙ্গে পরিচয় হলে তাঁর সহজ স্বাভাবিক চরিত্র দেখে অবাক হতেন মানুষ। আগে অন স্ক্রিন ভিলেনের পক্ষে আর কখনও ভাল চরিত্র করা সম্ভব হত না। বা নায়করা পারতেন না নেগেটিভ রোল করতে। দর্শক তা গ্রহণ করতেন না। আগের ভিলেনদের সঙ্গে এখনকার ভিলেনদের তফাত কী? প্রেম জানাচ্ছেন, আগে ছবির গল্প তৈরি হত ৩ মূল চরিত্র নিয়ে- নায়ক, নায়িকা আর খলনায়ক। কিন্তু এখন আর তা নয়। ভিলেনের অতীতের কোনও গল্প থাকত না তখন। বলা হত না, কেন সে এমন পথ বেছে নিল। এমনিই খারাপ করে দেখানো হত তাকে। কিন্তু এখন নায়করাই ভিলেন হন। তাদের ব্যাকগ্রাউন্ড তুলে ধরা হয় পরিষ্কার করে। আজকাল যেভাবে ছবিতে প্রতিশোধ নেওয়ার ছক কষা হয় ও তা কার্যকর করা হয়, তা খুবই বাস্তবোচিত। ভিলেনি হয়তো ছেড়েছেন। কিন্তু ছবি ছাড়েননি প্রেম চোপড়া। সামনেই মুক্তি পাবে তাঁর কয়েকটি ছবি। প্রথমে আসছে প্যাটেল কি পঞ্জাবি শাদি- এতে আছেন ঋষি কপূর ও পরেশ রাওয়াল। এছাড়াও রয়েছে উড়াঞ্ছু ও জিনা ইসি কা নাম হ্যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Ujaan Ganguly: বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
Arijit Singh: 'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?

ভিডিও

Congress Protest: রণক্ষেত্র রাজধানী, নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ঘিরে ফের অশান্ত দিল্লি
Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Embed widget