এক্সপ্লোর

Mimi-Shakib: বাংলাদেশে মিমির প্রথম কাজ, কবে কলকাতায় মুক্তি পাচ্ছে শাকিবের 'তুফান'?

Tollywood Entertainment News: ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির দুটি গান। একটি 'উরা ধুরা' অন্যটি 'দুষ্টু কোকিল'। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই দুই গান

কলকাতা: এই ছবির বিভিন্ন গান প্রকাশ্যে আসলেও, প্রকাশ্যে আসেনি মুক্তির দিন। মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty)-র প্রথম বাংলাদেশের কাজ কবে ভারতে দেখা যাবে, তার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। অবশেষে এসভিএফ (SVF) প্রযোজনা সংস্থার তরফ থেকে প্রকাশ্যে এল দিন। আগামী মাসেই, ভারতে মুক্তি পাবে শাকিব খান (Shakib Khan) ও মিমির নতুন ছবি 'তুফান' (Toofan)। 

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির দুটি গান। একটি 'উরা ধুরা' অন্যটি 'দুষ্টু কোকিল'। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই দুই গান। চর্চায় উঠে এসেছে শাকিব মিমির রসায়নও। এই ছবির ট্রেলার মুক্তির পরে অনেকেই একে হিন্দি ছবি 'অ্যানিমাল' (Animal)-এর সঙ্গে তুলনা করেছিলেন। তবে গোটা ছবির গল্পটা যে কী, তার জন্য অপেক্ষা করতে হবে ছবি মুক্তির। 

আজ প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আগামী ৫ জুলাই মুক্তি পাবে এই ছবিটি। বাংলার বিভিন্ন প্রেক্ষাগৃহে ও বাংলাদেশেও মুক্তি পাবে এই ছবি। বাংলাদেশে মিমির এই প্রথম কাজ। একেবারে মূলধারার ছবি হিসেবেই এই ছবিতে তুলে ধরতে চেয়েছেন পরিচালক।h 'তুফান'-এ শাকিব খানের যে লুক প্রকাশ্যে এসেছে, তাতে বোঝা যায়, কেবল প্রেম নয়, অ্যাকশন সিকোয়েন্সেও রয়েছে এই ছবিতে।

প্রসঙ্গত, এপ্রিল মাসের শেষের দিকে ঘোষণা করা হয়, ছবির কাস্টিংয়ে যোগ দিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। রাইহান রফি পরিচালিত বাংলাদেশের এই ছবি। বহু প্রতীক্ষিত ছবি 'তুফান'-এ বিশেষ চরিত্রের মাধ্যমে নয়া চমক আনবেন চঞ্চল চৌধুরী, মত নির্মাতাদের। মিমি চক্রবর্তীর সঙ্গে এই ছবিতে রয়েছেন বাংলাদেশি তারকা অভিনেত্রী নাবিলা। ছবির প্রযোজনার দায়িত্বে 'এসভিএফ বাংলাদেশ' (SVF), 'আলফা-আই' (Alpha-i) ও 'চরকি' (Chorki)।

তিন সংস্থার প্রযোজনায় 'তুফান' ছাড়াও আরও একটি ছবির ঘোষণা করা হয়েছে। 'দুম' ছবির ঘোষণা করা হয়েছে যার পরিচালনা করছেন রেদওয়ান রনি ও মুখ্য ভূমিকায় থাকবেন চঞ্চল চৌধুরী। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SVF (@svfsocial)

আরও পড়ুন: Dev on Rukmini Birthday: রুক্মিণীর জন্মদিনে আমন্ত্রিত সৌরভ-বাবুল, বার্থডে গার্লের পাশে পাশে রইলেন দেব

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget