এক্সপ্লোর

Miss Universe 2023: 'মিস ইউনিভার্স ২০২৩', কবে, কোথায় ও কখন দেখতে পাবেন?

Miss Universe: গোটা বিশ্বের ৮৬ জনেরও বেশি মহিলাদের নিয়ে আসর বসেছে 'মিস ইউনিভার্স ২০২৩'-এর। তাঁদের মধ্যে রয়েছেন ভারতীয় প্রতিনিধি দিভিতা রাইও (Divita Rai)।

নয়াদিল্লি: গোটা বিশ্ব থেকে আসা ৮৬-রও বেশি মহিলাদের নিয়ে আয়োজিত 'মিস ইউনিভার্স ২০২৩' (Miss Universe 2023) কবে কোথায় কখন দেখা যাবে? ভারতীয় সময় অনুযায়ীই বা কখন দেখা যাবে অনুষ্ঠান (when and where to watch)? রইল সমস্ত তথ্য।

কখন, কোথায় দেখা যাবে 'মিস ইউনিভার্স ২০২৩'?

গোটা বিশ্বের ৮৬ জনেরও বেশি মহিলাদের নিয়ে আসর বসেছে 'মিস ইউনিভার্স ২০২৩'-এর। তাঁদের মধ্যে রয়েছেন ভারতীয় প্রতিনিধি দিভিতা রাইও (Divita Rai)। এটি অনুষ্ঠিত হবে মার্কিন ক্যালেন্ডার ১৪ জানুয়ারি, স্থানীয় সময় রাত ৮টায়। ৭১তম মিস ইউনিভার্স সৌন্দর্য প্রতিযোগিতা এবার অনুষ্ঠিত হবে লুইজিয়ানার নিউ অরলিন্সের 'আর্নেস্ট এন মেমোরিয়াল কনভেনশন সেন্টার'-এ (Ernest N. Memorial Convention Centre)। এবার সমস্ত ভারতীয়দের জন্য একটি গর্বের মুহূর্ত হবে কারণ হরনাজ সান্ধু (Harnaaz Sandhu) যিনি ভারতের হয়ে ২০২১ সালের ডিসেম্বরে এই মুকুট জিতেছিলেন, তিনিই এবারের বিজয়ীকে মুকুট পরিয়ে দেবেন। স্বাভাবিক ভাবেই সকল ভারতীয়ই আশা করছেন যেন হরনাজ এবারের মুকুট পরিয়ে দিতে পারেন অপর ভারতীয় প্রতিযোগী দিভিতাকে। 

ভারতীয় দর্শকদের জন্য 'মিস ইউনিভার্স ২০২৩' অনলাইন স্ট্রিম হবে 'ভায়াকম ১৮'-এর (Viacom 18) ওটিটি 'ভুট'-এ (Voot)। এছাড়া ওই অনুষ্ঠান স্থল থেকে গোটা প্রতিযোগিতা 'জেকেএন১৮'-এর (JKN18) অফিসিয়াল ফেসবুক (Facebook) ও ইউটিউব (YouTube) হ্যান্ডলে লাইভ স্ট্রিম করা হবে। এই অনুষ্ঠান স্থানীয় সময় অনুযায়ী, ১৪ জানুয়ারি, রাত ৮টায় শুরু হবে। অর্থাৎ ভারতে এই অনুষ্ঠান দেখা যাবে ভারতীয় সময় ১৫ জানুয়ারি, ভোর সাড়ে ৬টা থেকে।

সকল দেশবাসীর নজর তাঁদের নিজেদের প্রতিনিধির দিকে। ভারতীয়রাও অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন। সকলেই চাইছেন যেন এবারের মুকুটও ভারতেই আসে। দিভিতা রাই, ভারতের হয়ে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। সম্প্রতি প্রতিযোগিতার 'ন্যাশনাল কস্টিউম রাউন্ড'-এ তিনি সুন্দর সোনালী পোশাকে সেজেছিলেন, যার অর্থ ভারত এককালে যেমন সোনায় মোড়া ছিল। নাম দিয়েছিলেন, 'সোনে কি চিড়িয়া'। পেশায় একজন স্থপতি এবং মডেল দিভিতা প্রত্যেক ভারতবাসীকে গর্বিত করেছেন। মুম্বইয়ের কলেজ থেকে স্থাপত্য শিল্প নিয়ে স্নাতক হন দিভিতা। শুধু পড়াশোনা নয় , খেলাধূলা করতেও ভালবাসেন তিনি। অঙ্কন, ব্যাডমিন্টন, বাস্কেটবল, গান শোনা ও বই পড়ায় আগ্রহ রয়েছে তাঁর। 

আরও পড়ুন: Divita Rai: মিস ইউনিভার্স খেতাবের লড়বেন ভারতীয় কন্যা, কে এই দিভিতা রাই?

২০২১ সালে ক্যান্সারে আক্রান্ত শিশুদের আর্থিক সাহায্যের জন্য একটি তহবিল তৈরি করেছিলেন দিভিতা। যে সমস্ত শিশুরা তাদের চিকিৎসার খরচ জোগাতে পারছে না, তাদের সাহায্য করেছিলেন তিনি। মুখের স্বাস্থ্যরক্ষা ও সেই সংক্রান্ত সচেতনতা তৈরি করতে দিভিতা নিজের খরচে ডেন্টাল কিট বিতরণ করেছিলেন। শিক্ষা নিয়েও কাজ করার ইচ্ছা রয়েছে দিভিতা রাইয়ের।

সেরা শিরোনাম

Nana Patekar Death: হঠাৎ অচেতন হয়ে পড়েছিলেন নানা পাটেকর, ৪৫ মিনিটের CPR-ও চলছিল, চিকিৎসক জানালেন...
হঠাৎ অচেতন হয়ে পড়েছিলেন নানা পাটেকর, ৪৫ মিনিটের CPR-ও চলছিল, চিকিৎসক জানালেন...
Nana Patekar Demise: 'মুম্বইয়ের শোরগোল থেকে দূরে থাকতে চাই এবার..', শেখর সুমনকে বলেছিলেন নানা পাটেকর
'মুম্বইয়ের শোরগোল থেকে দূরে থাকতে চাই এবার..', শেখর সুমনকে বলেছিলেন নানা পাটেকর
Nana Patekar: আচমকা দুঃসংবাদ, প্রয়াত নানা পাটেকর! গোয়ায় হৃদরোগে মৃত্যু
আচমকা দুঃসংবাদ, প্রয়াত নানা পাটেকর! গোয়ায় হৃদরোগে মৃত্যু
Bollywood News: আসছে দ্বিতীয় সন্তান, সুখবর দিল তারকা দম্পতি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢেউ
আসছে দ্বিতীয় সন্তান, সুখবর দিল তারকা দম্পতি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢেউ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget