এক্সপ্লোর

Mithun Chakraborty Exclusive: 'রহমত নয়, আমার কাছে অনেক বেশি কাছের...', ছবির বাইরে কোন গল্প শোনালেন মিঠুন ?

Mithun Chakraborty: ক্রিসমাসেই মুক্তি পাবে সুমন ঘোষ পরিচালিত মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি 'কাবুলিওয়ালা'। তার আগে একান্ত সাক্ষাৎকারে মিঠুন জানালেন তাঁর অনুপ্রেরণার কথা, জানালেন ছবির বাইরের গল্প।

কলকাতা: ডিসেম্বরের শুরুতেই মুক্তি পেয়েছিল 'কাবুলিওয়ালা' ছবির ট্রেলার। ১৪ ডিসেম্বর মুক্তি পেয়েছিল এই ছবির প্রথম গান। তারপর থেকেই ক্রমে ক্রমে বাঙালির এক পুরনো নস্টালজিয়াকে জাগিয়ে তুলছে মিঠুন চক্রবর্তী অভিনীত এই 'কাবুলিওয়ালা'। ছবি এখনও মুক্তি পায়নি, তবে এই ছবিকে ঘিরে উত্তেজনা কম নয় দর্শকমহলে। সেই অবসরে এবিপি আনন্দর সঙ্গে কথা বলতে বলতে ছবির মুখ্য আকর্ষণ মিঠুন চক্রবর্তীর ভাষ্যে উঠে এল 'কাবুলিওয়ালা' হতে গিয়ে ঠিক কার অনুপ্রেরণা নিয়েছেন তিনি। মিঠুন চক্রবর্তীর নিজের বন্ধুর কথা উঠে আসে, উঠে আসে জাতপাত-ধর্মের বিভাজনের থেকে অনেক অনেক দূরে একটুখানি নিখাদ আবেগ কীভাবে দুটি মানুষের হৃদয় জুড়ে দিতে পারে সেই কথন।

মিঠুন জানান, আজ থেকে দেড় বছর আগে পরিচালক সুমন ঘোষ তাকে প্রথম প্রস্তাব দেন এই ছবির। সুমন বলেছিলেন, কাবুলিওয়ালা করতে চান, কিন্তু মিঠুন চক্রবর্তীকে ছাড়া কিছুতেই সেই ছবি করবেন না তিনি। পরে ফের একবার অন্য ছবির কথা বলতে বলতে আবারও তাঁকে 'কাবুলিওয়ালা'র কথাই বলেন সুমন। বোঝা যায়, প্রথমদিকে এত আইকনিক একটা চরিত্রে অভিনয় করতে দ্বিধাগ্রস্ত থাকলেও অবশেষে কাজ হাসিল করে নেন সুমন। শ্যুটিং হয়। ১৯৬৫ সালের গল্প, সেই সময়কার শহরকে তুলে ধরতে সেইভাবে সেট বানাতে হয়েছে। মিঠুন বলেন, 'রহমত খান আমার কাছে একটা চ্যালেঞ্জ। আমি আমার কাজ করেছি, এবার আপনারা দেখবেন আপনাদের কেমন লাগে।'

তাঁর অভিমত, 'আজকের দিনে দাঁড়িয়ে অনেক বেশি উপযোগী এই ছবি। সময়ের উপযোগী। একটা ট্রু ইমোশনের কথা বলে কাবুলিওয়ালা যেখানে জাতপাত, ধর্ম কিছুই কাজ করে না। এখানে কোনও bar নেই। This is nothing but true emotion in between the loving man of Afghanistan and the girl Mini'। রহমত খানের চরিত্রের অভিনয়টা এত প্রাণবন্ত হতই না যদি না তিনি থাকতেন! কার কথা বললেন মিঠুন? কে আছেন এই অভিনয়ের অনুপ্রেরণা হয়ে? কথায় কথায় উঠে আসে, 'আমার এক বন্ধু ছিলেন জামাল উদ্দিন খান নামে। সেও আফগানিস্তানের। আমি খুব অবজার্ভ করি। ও পেশায় ছিল রাঁধুনি। আমি যেখানেই শ্যুটিংয়ে যেতাম ও আমার জন্য একটুখানি একটা ডিবেয় করে খাবার বানিয়ে আনত। ওর শ্বাসের সমস্যা ছিল, অ্যাজ়মা ছিল আর ওর ওই বিশেষ কথা বলার ধরন আমি এই চরিত্রে ব্যবহার করেছি। আমার চোখ দিয়ে দেখা রহমত খান ঠিক এইরকম। তাই আমার কাছে রহমত নয়, অনেক বেশি কাছের আমার বন্ধু জামাল উদ্দিন।'

নতুন এই ছবি মুক্তি পাবে ক্রিসমাসে। এই ছবিতে, মিনির মা স্নেহলতার চরিত্রে দেখা যাবে সোহিনী সরকার (Sohini Sarkar)-কে। মিনির বাবা অর্থাৎ অরবিন্দের ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-কে। শীতের ছুটিতে সাহিত্য আর বিনোদনের মেলবন্ধনকে উপভোগ করতে তৈরি অনুরাগীরা। কাবুলিওয়ালার গল্প কমবেশি সবারই জানা। 'এসভিএফ এন্টারটেনমেন্ট' প্রযোজিত, 'জিও স্টুডিওজ' ও 'এসভিএফ এন্টারটেনমেন্ট' নিবেদিত রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প 'কাবুলিওয়ালা' অবলম্বনে ফের স্মৃতি রোমন্থন হতে চলেছে বাঙালি দর্শকের।

আরও পড়ুন: Paran Banerjee: জঙ্গল পেরিয়ে শ্যুটিং করতে যেতে গিয়ে চিতাবাঘের সামনে পরাণ বন্দ্যোপাধ্যায়!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget