এক্সপ্লোর

Poonam Pandey:পুজোর থালা হাতে কোথায় দেখা গেল পুনম পান্ডেকে? কী করলেন তিনি?

Entertainment:নিজের মৃত্যুর ভুয়ো খবর ছড়ানোর পর এই প্রথম প্রকাশ্যে ক্যামেরাবন্দি হলেন মডেল-অভিনেত্রী পুনম পান্ডে। বৃহস্পতিবার, মুম্বইয়ের আন্ধেরি এলাকার, লক্ষ্মীনারায়ণ মন্দিরের বাইরে তাঁকে দেখা যায়।

মুম্বই: নিজের মৃত্যুর ভুয়ো খবর ছড়ানোর পর এই প্রথম প্রকাশ্যে ক্যামেরাবন্দি হলেন মডেল-অভিনেত্রী পুনম পান্ডে (Poonam Pandey Visits Temple)। বৃহস্পতিবার, মুম্বইয়ের আন্ধেরি এলাকার, লক্ষ্মীনারায়ণ মন্দিরের বাইরে তাঁকে দেখা যায়। হাতে ছিল পুজোর থালা। তাতে নারকেল, ফুলের মতো পুজোর সমস্ত উপকরণও গুছিয়ে নিয়ে এসেছিলেন পুনম।

অন্য রূপে...
একের পর এক বিতর্কের জন্য শিরোনামে থাকা পুনম এদিন বেশ সাদামাঠা পোশাকেই এসেছিলেন। পরনে ছিল হলুদ কুর্তা, মানানসই পালাজো। সঙ্গে গোলাপি রঙ্কের ওড়না। 'মেক আপ'-ও ন্যূনতম, খোলা ছিল কোঁকড়ানো চুল। সব মিলিয়ে ছিমছাম সাজগোজেই এদিন মন্দিরে দেখা যায় তাঁকে। এর মধ্যে এক চিত্রগ্রাহক তাঁকে প্রশ্ন করেন, 'কেমন আছেন?' উত্তর আসে, 'দারুণ।' আর এক জন আবার বলেন, 'আপনি ভয় পাইয়ে দিয়েছিলেন।' হাসিমুখেই পুনমের জবাব ছিল, 'আপনি ভয় পেয়েছিলেন ঠিকই, কিন্তু আমি মোটেও ভয় দেখাইনি।' এর পরই মন্দির-দর্শনে চলে যেতে দেখা যায় তাঁকে। পরে ভিডিওয় দেখা যায়, বিগ্রহের সামনে মাথা নিচু করে প্রার্থনা করছেন।

বিতর্ক...
এই মডেল তথা অভিনেত্রীর নাম উঠলে হয়তো একের পর এক বিতর্কের কথা মনে পড়ে যাবে অনেকেরই। সেই তালিকায় সাম্প্রতিক সংযোজন, ভুয়ো মৃত্যুসংবাদ। সার্ভাইক্যাল ক্যানসারে পুনমের খবর প্রকাশ্য়ে আসতেই তামাম বলিউড জুড়ে তীব্র শোরগোল শুরু হয়। কিন্তু তার পর এক সময়ে মডেল অভিনেত্রী নিজেই জানিয়ে দেন, খবরটি সত্যি নয়। তিনি বহাল তবিয়তে রয়েছেন। সার্ভাইক্যাল ক্যানসারের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে যাতে আরও বেশি আলোচনা হয়, সেটা নিশ্চিত করতেই নিজের ভুয়ো মৃত্যুসংবাদ দিয়েছিলেন, জানান পুনম। তবে তাঁর যুক্তিতে চিঁড়ে ভেজেনি। বলিউডের সিংহভাগ এই ধরনের কৌশলের তীব্র সমালোচনা করে। শুরু হয় তুমুল বিতর্ক।  তবে এটিই প্রথম নয়।
ভারত ক্রিকেটে বিশ্বকাপ জিতলে তিনি নগ্ন হবেন, বলে ২০১১ সালে রাতারাতি শিরোনামে চলে এসেছিলেন পুনম। বাস্তবে সে রকম কিছু না করলেও এর ঠিক পরের বছর, আইপিএলে তাঁর প্রিয় দল, কলকাতা নাইট রাইডার্স জেতায় একটি নগ্ন ছবি পোস্ট করেছিলেন। এতেই শেষ নয়। তার পর থেকে কখনও বিতর্কিত মন্তব্য, কখনও আবার যৌন উত্তেজনামূলক ভিডিওর জেরে খবরে থেকেছেন পুনম।   ২০২২ সালে একটি 'রিয়ালিটি শো'-য়ে যোগ দিয়েও নজর কাড়েন পুনম। কয়েকটি ছবিতেও কাজ করেছেন।
তবে এসবের থেকে বিতর্ক-ই কি তাঁকে বেশি পরিচিতি দিয়েছে? প্রশ্ন তোলেন সমালোচকরা। 

 

আরও পড়ুন:আউটডোর শ্যুটিংয়ে গিয়ে ভৌতিক অভিজ্ঞতা, অজয় দেবগণের কথা শুনলে গা শিউরে উঠবে!

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget