এক্সপ্লোর

Money Heist S5 Teaser: 'মানি হাইস্ট' ৫ : শীঘ্রই আসছে ট্রেলার, কবে মুক্তি শেষ সিজনের ?

ফের দর্শকদের বিনোদন দিতে আসছে জনপ্রিয় স্প্যানিশ ড্রামা 'মানি হাইস্ট'। এটা পঞ্চম ও শেষ সিজন। ওয়েব সিরিজের এই সিজনটি দুটি ভলিউমে মুক্তি পাবে।

মুম্বই : ফের দর্শকদের বিনোদন দিতে আসছে জনপ্রিয় স্প্যানিশ ড্রামা 'মানি হাইস্ট'। এটা পঞ্চম ও শেষ সিজন। ওয়েব সিরিজের এই সিজনটি দুটি ভলিউমে মুক্তি পাবে। এর মধ্যে প্রথম ভলিউমটি মুক্তি পাচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর। দ্বিতীয় ভলিউমের প্রিমিয়ার ৩ ডিসেম্বর।

২০১৭ সালে একটি স্প্যানিশ টিভি চ্যানেলে প্রথম মুক্তি পায় এই সিরিজ। বর্তমান সময়ে নেটফ্লিক্সের সব ওয়েব সিরিজের মধ্যে ভারতে মানি হাইস্টের বেশ জনপ্রিয়তা রয়েছে। 'লা কাসা দে পাপেল' বা 'মানি হাইস্ট' দুই নামেই পরিচিত নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজটি। 

'মানি হাইস্ট'- এ অভিনয় করেছেন অ্যালভারো মর্তে তথা প্রফেসর, ইতজিয়ার ইতুয়াও তথা ইন্সপেক্ট রেকেল, মিগুয়েল হেরেন তথা রিও এবং জাইম লোরেট তথা ডেনভার। এর আগের ৪ সিজনেই জনপ্রিয়তা অর্জন করেছে মানি হাইস্ট। আর এই পর্বে থাকছে টানটান উত্তেজনা। প্রতিটি দৃশ্যে দেখা যাবে রোলার কোস্টার রাইড। ডেনভার, মানিলা এবং টোকিও-কে তাঁদের পরিকল্পনা বাস্তবায়িত করার উদ্যোগ নিতে দেখা যাবে এই সিজনে। কিন্তু আদৌ কি সাফল্য পাবে তাঁরা? উত্তর পেতে হলে দেখতে হবে মানি হাইস্ট ফাইভ।

নেটফ্লিক্সের এই সিরিজের জন্য ফ্যানরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। "মানি হাইস্ট" দেখতে যাঁরা ভালোবাসেন তাঁদের আনন্দ পাওয়ার কারণ আছে। কারণ, আসন্ন সিরিজের একটি টিজার সামনে এনেছেন নির্মাতারা। সাম্প্রতিক টিজারে, প্রফেসরের জন্য 'চেকমেট'-এর ইঙ্গিত রয়েছে। নেটফ্লিক্স "মানি হাইস্ট ৫"-এর একটি ছোট ভিডিও শেয়ার করেছে। নেটফ্লিক্স ভিডিও শেয়ার করার পাশাপাশি লিখেছে, আগামী ২ অগাস্ট আসছে ট্রেলার।

'মানি হাইস্ট'-এর গত সিরিজগুলি দর্শকদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়েছে। প্রফেসার আর তাঁর টিমকে দেখে মুগ্ধ হয়েছেন সবাই। গোটা বিশ্বের মধ্যে ইংরাজি ছাড়া সবচেয়ে বেশি দেখা ওয়েব সিরিজ হল 'মানি হাইস্ট'। স্প্যানিশ টিভিতে ২০১৭ সালে প্রথম টেলিকাস্ট হয়েছিল 'মানি হাইস্ট'। সেইসময় ৪.৩ মিলিয়ান মানুষ দেখে ফেলেছিলেন এটি। নেটফ্লিক্স এই ওয়েব সিরিজটিকে আন্তর্জাতিক ক্যাটেগরিভুক্ত করে দর্শকদের সামনে তুলে ধরে। টিভি সিরিজের ১৫টি এপিসোডকে ভেঙে ২২টি এপিসোড করা হয়। ফ্রান্স, ইতালি, চিন, পর্তুগাল, ব্রাজিল ও অস্ট্রেলিয়ার নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় সিরিজ এই 'মানি হাইস্ট'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget