এক্সপ্লোর

'Jawan': 'জওয়ান' দেখতে গিয়ে আশাহত কিং খানের অনুরাগীরা, ফেরত চাইলেন টিকিটের টাকা!

Viral Video: কিং খানের একদল অনুরাগী প্রেক্ষাগৃহে এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যা অত্যন্ত বিরল। এমনকী 'রিফান্ড'ও (refund) চাইছেন তাঁরা। কিন্তু কী এমন ঘটেছে? 

নয়াদিল্লি: মুক্তি পেয়েছে শাহরুখ খানের (Shah Rukh Khan) 'জওয়ান' (Jawan)। প্রেক্ষাগৃহের অন্দরেই উৎসবের মরশুম। অনুরাগীদের হুল্লোড়ের একাধিক ছবি ও ভিডিও হয়েছে ভাইরাল (viral)। কিন্তু এরই মধ্যে নজর কেড়েছে আরও একটি ভাইরাল ভিডিও। কিং খানের একদল অনুরাগী প্রেক্ষাগৃহে এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যা অত্যন্ত বিরল। এমনকী 'রিফান্ড'ও (refund) চাইছেন তাঁরা। কিন্তু কী এমন ঘটেছে? 

'জওয়ান' দেখতে গিয়ে 'আশাহত' অনুরাগীরা, চাইছেন রিফান্ড!

প্রেক্ষাগৃহ ভর্তি, শুরু হবে অ্যাটলি পরিচালিত শাহরুখ খান অভিনীত 'জওয়ান' ছবি। কিন্তু এমন কাণ্ড ঘটবে তা কোন দর্শক আর বুঝেছিলেন। ইন্টারমিশনের আগেই সেখানে দেখিয়ে দেওয়া হল ছবির দ্বিতীয় ভাগ। হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছে, লন্ডনের এক প্রেক্ষাগৃহে। 

মেকআপ আর্টিস্ট সহর রশিদ একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেদিন তিনি 'জওয়ান' দেখতে গেছেন সেদিনের প্রথম থেকেই ক্যামেরাবন্দি করছিলেন তিনি। কিন্তু হল থেকে বেরিয়েই তাঁর প্রতিক্রিয়া, এমন অভিজ্ঞতা তাঁর জীবনে কখনও হয়নি। তাঁর কথায় জানা যায়, ছবির দ্বিতীয় ভাগ, অর্থাৎ ক্লাইম্যাক্স থেকেই দেখানো শুরু হয়েছে ছবি। ফিল্মের প্রথম অংশ চালানোই হয়নি প্রেক্ষাগৃহের তরফে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Makeup by Sahar Rashid (@makeupbysaharrashid)

সহরকে তাঁর ভিডিওয় বলতে শোনা যায়, যে গোটা ছবিটা নাকি ১ ঘণ্টা ১০ মিনিটে শেষ হয়ে গিয়েছে। দর্শক তখন অবাক যে সিনেমা শেষ হয়ে যাওয়ার পর, ভিলেন দমন হয়ে যাওয়ার পর কেন ইন্টারমিশন? ঘটনা বুঝতে পেরে দর্শক তখন পৌঁছন প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষের কাছে। টিকিটের টাকা ফেরত দিতে বলেন তাঁরা। সহর ভিডিওটি পোস্ট করে লেখেন, 'ট্রোল হয়ে গেলাম! দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, বহু বছর পর প্রেক্ষাগৃহে এসআরকে-র সিনেমা দেখতে গেলাম আর কী হল সেখানে।' এরপর তিনি ওই প্রেক্ষাগৃহে অফিসিয়াল পেজ ট্যাগ করে লেখেন, 'তোমাদের শুধু টিকিটের দাম ফেরত দেওয়াই উচিত নয়, বরং গোটা বছরের টিকিটের দাম ফেরানো উচিত আমার স্বপ্নের অভিনেতার ছবি এভাবে নষ্ট করার জন্য। শাহরুখ খান, যদি আপনি দেখতেন যে আপনার অনুরাগীদের সঙ্গে কী হল!'

আরও পড়ুন: Parineeti-Raghav: ৩০ সেপ্টেম্বর চণ্ডীগড়ে রিসেপশন পার্টি পরিণীতি-রাঘবের, ফাঁস আমন্ত্রণ পত্র

৯ সেপ্টেম্বর এই ভিডিও আপলোড করেন তিনি। ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই মজা করেছেন যেমন, তেমনই অনেকে ক্ষোভও প্রকাশ করেছেন। একজন লেখেন, 'রিফান্ড পেলেও, ওঁরা তবুও এসআরকের ছবি নষ্ট করে দিল আপনার জন্য।'

উল্লেখ্য, অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত এই ছবি দেশে ৩০০ কোটির ব্যবসা পার করেছে এবং বিশ্বজুড়ে ৬০০ কোটির গণ্ডি ছুঁতে চলেছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget