এক্সপ্লোর

Rakesh Kumar Demise: মারণ রোগের সঙ্গে লড়াই শেষ! প্রয়াত বলিউডের নামী পরিচালক

Rakesh Kumar Passes Away: প্রয়াত হলেন বলিউডের নামী পরিচালক। 'খুন পসিনা', 'দো অউর দো পাঁচ', 'মিস্টার নটবরলাল', 'ইয়ারানা'র মতো ছবি তিনি তৈরি করেছেন।

মুম্বই: ফের বলিউডে শোকের ছায়া নেমে এল। দীর্ঘদিন ধরে মারণ রোগের সঙ্গে লড়াই করার পর তা শেষ হল। প্রয়াত হলেন বলিউডের নামী পরিচালক। 'খুন পসিনা', 'দো অউর দো পাঁচ', 'মিস্টার নটবরলাল', 'ইয়ারানা'র মতো ছবি তিনি তৈরি করেছেন। প্রয়াত হয়েছেন বি টাউনের বর্ষীয়ান প্রযোজক, পরিচালক এবং স্ক্রিনরাইটার রাকেশ কুমার (Rakesh Kumar)। তাঁর প্রয়াণে (Rakesh Kumar Passes Aw ay) শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।

প্রয়াত 'ইয়ারানা' পরিচালক রাকেশ কুমার-

জানা গিয়েছে, পরিচালক রাকেশ কুমার দীর্ঘদিন ধরে মারণ রোগ ক্যানসারে ভুগছিলেন। বৃহস্পতিবার সেই লড়াই শেষ হয়। সেদিনই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত পরিচালকের স্মৃতিতে একটি প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে তাঁর পরিবারের পক্ষ থেকে। রবিবার সেই প্রার্থনা সভায় সকলের উপস্থিতি কামনা করে রাকেশ কুমারের পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ পত্রও পাঠানো হয়েছে সংবাদমাধ্যমে। সূত্রের খবর, রবিবার ১৩ নভেম্বর প্রয়াত পরিচালকের স্মরণে আন্ধেরি ওয়েস্টে প্রার্থনা সভার আয়োজন করেছে তাঁর পরিবার। বিকেল ৪টে থেকে  ৫টা পর্যন্ত চলবে সেই সভা। সেই সভায় উপস্থিত থাকতে পারেন বি টাউনের অভিনেতারা।

আরও পড়ুন - Manobjomin Official Teaser: মুক্তি পেল শ্রীজাত প্রথম পরিচালিত ছবি 'মানবজমিন'-এর টিজার

প্রসঙ্গত, বলিউডে অনেক ছবি পরিচালনা করেছেন প্রয়াত রাকেশ কুমার। 'খুন পসিনা', 'দো অউর দো পাঁচ', 'সূর্যবংশী', 'দিল তুঝকো দিয়া'র মতো ছবি তৈরি করতে দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও অমিতাভ বচ্চনের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। অমিতাভ বচ্চন এবং রাকেশ কুমার একসঙ্গে কাজ করেন 'মিস্টার নটবরলাল', 'ইয়ারানা', 'খুন পসিনা'র মতো ছবিতে। যা দর্শকদের কাছে যেমন প্রশংসিত হয়, তেমনই ব্যবসায়ীক দিক থেকেই সফল হয়। ১৯৯২ সালে 'সূর্যবংশী' ছবিতে সলমন খানের সঙ্গেও কাজ করেন তিনি। রাকেশ কুমার রেখে গেলেন তাঁর এবং দুই সন্তানকে। 

চলতি বছর বলিউডে প্রয়াত হলেন অনেক নামী শিল্পী। লতা মঙ্গেশকর থেকে বাপ্পি লাহিড়ি। কেকে থেকে রাজু শ্রীবাস্তব। কেউ দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে ইহলোকের মায়া ত্যাগ করলেন। কেউ আবার অকালে আচমকাই চলে গেলেন। বিনোদন জগতে একাধিক নক্ষত্রপতন হল চলতি বছর। কয়েকদিনআ আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। জিম করাকালীন হৃদরোগে  আক্রান্ত হন। মাঝে কিছুটা সুস্থ হয়ে উঠলেও শেষরক্ষা হল না। দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অন্যদিকে, সদ্যই প্রয়াত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী। বড় পর্দা ও ছোট পর্দা কিংবা গানের জগত, বিনোদনের জগতের একাদিক তারকার প্রয়াণে ভারাক্রান্ত অনুরাগীদের মন।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget