এক্সপ্লোর

Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর ক্লাসিক 'ডিস্কো ডান্সার' এবার 'মিউজিক্যাল' রূপে মঞ্চে

'Disco Dancer – The Musical': গত নভেম্বরে পশ্চিম ব্রিটেনের এই শোয়ের সমস্ত টিকিট বিক্রি হয়ে যায়। এরপরই এই মিউজিক্যাল ভারতে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় সারেগামা ও অভিনেতা সুনীল শেট্টি।

নয়াদিল্লি: ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) জনপ্রিয় ছবি 'ডিস্কো ডান্সার' (Disco Dancer) নিয়ে এবার মঞ্চ উপস্থাপনা (musical stage production)। ওই ছবির ওপর ভিত্তি করেই সঙ্গীতের মূর্ছনায় তৈরি হচ্ছে 'ডিস্কো ডান্সার - দ্য মিউজিক্যাল' ('Disco Dancer – The Musical')। আগামী মাসেই হবে গ্র্যান্ড প্রিমিয়ার। বুধবার নির্মাতাদের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে। 

সুরে সুরে মঞ্চে 'ডিস্কো ডান্সার - দ্য মিউজিক্যাল' উপস্থাপনা

গত নভেম্বরে পশ্চিম ব্রিটেনের এই শোয়ের সমস্ত টিকিট বিক্রি হয়ে যায়। এরপরই এই মিউজিক্যাল ভারতে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় সারেগামা ও অভিনেতা সুনীল শেট্টি। এটি 'সারেগামা লাইভ' প্রযোজনা। ১৪ এপ্রিল মুম্বইয়ের 'এনএসসিআই ডোম'-এ অনুষ্ঠিত হবে এই শো। 'বুক মাই শো'তে অনলাইনে মিলছে টিকিট। 

মিউজিক্যালটি কালজয়ী সেই ছবিকে অভিযোজিত করে, যা রাস্তার পারফর্মার জিমির বড়, জনপ্রিয় ও ধনী হয়ে ওঠার গল্প বলে, যিনি ডিস্কো গায়ক এবং নৃত্যশিল্পী হিসাবে চমকপ্রদ খ্যাতি অর্জন করেন। জিমির ভূমিকায় দেখা যায় মিঠুন চক্রবর্তীকে। এই ছবির পরিচালক ছিলেন বব্বর সুভাষ। ছবির গান আলাদাই খ্যাতি লাভ করে। ছবিতে মিঠুন ছাড়াও রাজেশ খন্না ও ওম পুরীকে দেখা যায় গুরুত্বপূর্ণ চরিত্রে। 

প্রসঙ্গত, এই 'ডিস্কো ডান্সার - দ্য মিউজিক্যাল'-এ বাপি লাহিড়ির কালজয়ী সমস্ত সৃষ্টিকে নতুন আঙ্গিকে দেখা যাবে। নতুন করে সেগুলি তৈরি করেছেন সেলিম-সুলেমান। মূলত বলিউডকে সেলিব্রেট করার উদ্দেশ্য নিয়েই এই মঞ্চ উপস্থাপনা। আশির দশকের সেই না ভুলতে পারা গান, ডিস্কো স্টাইল ডান্সিং, সংলাপ ফের উঠে আসবে এই উপস্থাপনায়। 

সুনীল শেট্টি, যিনি এই উদ্যোগটি ভারতে নিয়ে আসার জন্য সারেগামার সঙ্গে হাত মিলিয়েছেন, বলেন যে এই মিউজিক্যাল ফিল্ম ইন্ডাস্ট্রিকে ফের মনে করিয়ে দেবে যে 'আমাদের চলচ্চিত্রগুলি কেন বাকিদের থেকে আলাদা এবং কেন সেগুলি এত অনন্য? সেদিকে আমাদের নজর দেওয়া উচিত। ৮০-র প্রজন্মের ওপর ডিস্কো ডান্সারের প্রভাব কে অস্বীকার করতে পারবে?' এই মিউজিক্যালের জন্য পুরনো ছবির গানগুলিকে নতুন আঙ্গিকে তৈরি করেছেন সঙ্গীত পরিচালকদ্বয় সেলিম ও সুলেমান। 

আরও পড়ুন: Divya Khosla Kumar: অ্যাকশন দৃশ্যের শ্যুটে আহত দিব্যা খোসলা কুমার, মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের

'আমাদের জন্য যারা বাপি দা-র গানে নাচতে নাচতে বড় হয়েছি, তাঁর 'ডিস্কো ডান্সার' স্কোরকে নতুন করে কল্পনা করা ছিল বিশাল গর্বের এবং আনন্দের বিষয়!" সেলিম বলেন। সুলেমান বলেছেন, 'আমরা যে মিউজিকের সঙ্গে কাজ করেছি তার রেঞ্জটি সাংঘাতিক। এতে অনেক রকমের শেড ছিল। এটি আপনাকে নাচতে, কাঁদতে, গান করতে, প্রেমে পড়তে, দুঃখ পেতে বাধ্য করে!'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget