এক্সপ্লোর

Nalinikanta: সম্পর্কের জালে খুনের রহস্য, মুক্তি পেল রজতাভ দত্তর নতুন সিরিজের চরিত্রদের লুক

Nalinikanta Update: ক্লিক (Klikk) ওটিটি প্ল্যাটফর্মের নতুন ওয়েব সিরিজ নলিনীকান্ত-র নতুন পোস্টারে মুক্তি পেল মুখ্য তারকাদের ছবি। পরিচালনায় সৌমিক চট্টোপাধ্যায়

কলকাতা: জোড়া ভ্রু, মুখে বাঁকা হাসি... পোস্টারে তাঁর লুক নজর কেড়েছিল আগেই। আর এবার মুক্তি পেল সিরিজের বাকি চরিত্রদের লুক। ক্লিক (Klikk) ওটিটি প্ল্যাটফর্মের নতুন ওয়েব সিরিজ নলিনীকান্ত (Nalinikanta)-র নতুন পোস্টারে মুক্তি পেল মুখ্য তারকাদের ছবি। পরিচালনায় সৌমিক চট্টোপাধ্যায়।                                                                                                                    

গল্পের প্রেক্ষাপট কিছুটা এমন, কলকাতার নামকরা প্রসাধনী শল্যচিকিৎসক ডাঃ আদিত্য সেন। স্ত্রী শর্মিলা এবং তাঁর ১৫তম বিবাহবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন হয়েছে। সেই অনুষ্ঠানে আসে আদিত্যর বন্ধু শেখর। আদিত্যর এই বন্ধু পেশায় একজন উকিল।                                                                                                                       

বিবাহবার্ষিকীর পার্টিতে যখন সবাই আনন্দে মেতে রয়েছে, সেই সময়ই আদিত্যর ফোনে এক নম্বর থেকে বারবার ফোন আসতে থাকে। যে ফোন করছে সে আদিত্যর রোগী নিশা। আর তা চোখ এড়ায়নি শর্মিলার। বেশ কিছুদিন ধরেই শর্মিলা বুঝতে পারছিলেন আদিত্য আর নিশার মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছে।                                                                 

যদিও আদিত্য এই সম্পর্কের কথা মুখে স্বীকার করেনি। কিন্তু অস্বীকার করলেও খুব একটা লাভ হয়নি। বিবাহবার্ষিকীর পার্টিতেই নিশার ফোনকে কেন্দ্র করে আদিত্য আর শর্মিলার মধ্যে কথা কাটাকাটি হয়। শর্মিলা রীতিমতো অপমান করে আদিত্যকে। পার্টিতে সেই ঘটনা সকলের চোখ এড়িয়ে গেলেও চোখ এড়ায়নি শেখরের।                 


Nalinikanta: সম্পর্কের জালে খুনের রহস্য, মুক্তি পেল রজতাভ দত্তর নতুন সিরিজের চরিত্রদের লুক

বিবাহবার্ষিকীর পার্টি মিটতেই শর্মিলাকে খুনের ছক কষে আদিত্য। সেমিনারের জন্য তার মুম্বই যাওয়ার কথা। আর সেমিনারের জন্য যেদিন মুম্বই যাওয়ার কথা সেইদিনই শর্মিলাকে খুন করে আদিত্য। খুনের পর সম্পূর্ণ ঘটনা এবং ফ্ল্যাটটাকে এমনভাবে সাজায় যে যাতে মনে হয় যে, ফ্ল্যাটে ডাকাতি করতে এসেছিল বেশ কিছু দুষ্কৃতী। আর তাদের হাতেই খুন হয়েছে শর্মিলা। পরিকল্পনা এমনভাবে করা হয় যে, যতক্ষণে এই ঘটনা পুলিশ জানতে পারবে, ততক্ষণে আদিত্য মুম্বইয়ে। শর্মিলাকে খুনে আদিত্যর সঙ্গ দেয় নিশা।                                                                           

আরও পড়ুন: Tritiyo: সম্পর্কের টানাপোড়েনে জড়িয়ে খুনের রহস্য, মুক্তি পেল 'তৃতীয়'-র ট্রেলার

এই খুনের তদন্ত করতে ঘটনাস্থলে আসেন ক্রাইম ব্রাঞ্চ অফিসার নলিনী কুণ্ডু। আর তাঁর সঙ্গী অ্যাসিসট্যান্ট মুস্তাক। শর্মিলার খুনের খুব আদিত্যকে দেয় নলিনী। সে খবরে আদিত্য না চমকালেও ইনস্পেক্টর নলিনী যখন তাকে জানান যে, শর্মিলা তখনও মারা যায়নি, সে কোমায় রয়েছে, তাতেই চমকে যায় আদিত্য। তার আচরণেও নানা বদল নজরে আসে। আর সেই আচরণ নজর এড়ায়নি ইনস্পেক্টর নলিনী কুণ্ডুর।                                                         

তদন্ত চলতে থাকে। শর্মিলার শারীরিক অবস্থার মাঝে কিছুটা উন্নতি হলেও শেষ রক্ষা হয়নি। নলিনীকে কিছু জানাতে পারার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। এবার গল্প কোন দিকে মোড় নেবে? শর্মিলার খুনি যে আসলে তার স্বামী আদিত্যই, তা কি জানতে পারবে নলিনী কুন্ডু? নাকি পুলিশের চোখে ধুলো দিয়ে বেঁচে যাবে আদিত্য? সেই উত্তর পাওয়া যাবে সিরিজে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KLiKK (@klikk.tv)

 

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget