এক্সপ্লোর

মিথ্যা মিথ্যাই, দশ বছর আগেও বলেছি, তনুশ্রীর অভিযোগ খারিজ নানা-র, কেন থানায় যাচ্ছেন না? বললেন অন্নু কপূর

মুম্বই: তনুশ্রী দত্তের অভিযোগ ‘মিথ্যা’ বলে খারিজ নানা পটেকরের। ১০ বছর আগে একটি ছবির সেটে নানা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে সাম্প্রতিক এক টিভি সাক্ষাত্কারে তনুশ্রী দাবি করার পর থেকে জোর আলোড়ন চলছে। রুপোলি দুনিয়ার কেউ কেউ তনুশ্রীর পাশে দাঁড়িয়েছেন, কেউ বা নানাকে সমর্থন করেছেন। এবার নানা মুখ খুললেন। ২০০৮ সালে একটি বিশেষ গান হর্ন ওকে প্লিজ-এর শ্যুটিংয়ের সময় নানা তাঁকে হেনস্থা করেন বলে দাবি তনুশ্রীর। আজ নানা আগামী ছবি হাউসফুল ফোর-এর শ্যুটিং উপলক্ষ্যে যোধপুরে পৌঁছনোর পর বিমানবন্দরে তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি মন্তব্য করেন, দশ বছর আগেও বলেছি, মিথ্যা মিথ্যাই। দশ সাল পহলে বোল চুকা হু, অব জো ঝুট হ্যায়, ওহ ঝুট হ্যায়। বিমানবন্দরে প্রথমে সাংবাদিকরা তাঁকে তনুশ্রীর দাবি ও তিনি চুপ করে রয়েছেন বলে ওঠা অভিযোগ সম্পর্কে প্রশ্ন করলে তিনি প্রথমে কোনও জবাব দিতে চাননি। পরে বেরনোর সময় ওই মন্তব্য করেন। তিনি কি এ ব্যাপারে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত বক্তব্য জানাবেন, জানতে চাওয়া হলে তিনি বলেন, এটা হবে। সম্ভবত ৮ অক্টোবর নানা সাংবাদিক বৈঠক করতে পারেন। নানার উকিল অবশ্য ইতিমধ্যেই তনুশ্রীকে তাঁর অভিযোগের পাল্টা আইনি নোটিস পাঠিয়েছেন। মিথ্যা মিথ্যাই, দশ বছর আগেও বলেছি, তনুশ্রীর অভিযোগ খারিজ নানা-র, কেন থানায় যাচ্ছেন না? বললেন অন্নু কপূর এদিকে মুম্বইয়ে বলিউডের চেনা মুখ অন্নু কপূর আজ মন্তব্য করেন, মিডিয়ার পরিবর্তে তনুশ্রীর উচিত পুলিশের কাছে যাওয়া। একজন মহিলার সম্ভ্রমে আঘাত লাগার ব্যাপার। এটা সত্যি হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই সাজা দেওয়া উচিত, সে তিনি নানা পটেকর বা অন্নু কপূর, যে-ই হোক। প্রমাণ হাজির করুন, দোষীর সাজা হবে। কিন্তু কোনও প্রমাণ ছাড়া স্রেফ অভিযোগ তোলা হচ্ছে। এত প্রশ্ন উঠছে যার জবাব দিতে হবে আপনাকে। কেন মিডিয়াকে দিয়ে বিচার করানো হচ্ছে? কেন থানায় যাচ্ছেন না? আপনার আসল উদ্দেশ্য ঘিরেই প্রশ্ন উঠছে এতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Swarup Biswas : 'কম্প্রোমাইজ করো, মেয়ে সাপ্লাই দাও...', স্বরূপ বিশ্বাসের 'স্বরূপ' ফাঁস করলেন অভিযোগকারিণী
'কম্প্রোমাইজ করো, মেয়ে সাপ্লাই দাও...', স্বরূপ বিশ্বাসের 'স্বরূপ' ফাঁস করলেন অভিযোগকারিণী
Swarup Biswas Arrest: 'অনৈতিক কাজকর্মের সঙ্গে যাঁরা জড়িত, শাস্তি হোক', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই মুখ খুললেন অনির্বাণ, সপ্তর্ষিরা!
'অনৈতিক কাজকর্মের সঙ্গে যাঁরা জড়িত, শাস্তি হোক', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই মুখ খুললেন অনির্বাণ, সপ্তর্ষিরা!
Ritwick Chakraborty on Swarup Arrest: 'ওঁরা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই..', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই কটাক্ষ ঋত্বিক চক্রবর্তীর
'ওঁরা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই..', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই কটাক্ষ ঋত্বিক চক্রবর্তীর
Anirban Bhattacharya on Swarup Arrest: 'সব জানতাম, সেই জন্যই তো...', গ্রেফতার স্বরূপ বিশ্বাস! প্রথমবার মুখ খুললেন অনির্বাণ ভট্টাচার্য
'সব জানতাম, সেই জন্যই তো...', গ্রেফতার স্বরূপ বিশ্বাস! প্রথমবার মুখ খুললেন অনির্বাণ ভট্টাচার্য

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget