এক্সপ্লোর

Nawazuddin Siddiqui: আলিয়ার ওপর থেকে মানহানির মামলা তুলে নিতে পারেন নওয়াজ, সন্তানের দায়িত্ব কার?

Nawazuddin Siddiqui News: তবে সম্প্রতি আলিয়াকে একটি 'সেটেলমেন্ট ড্রাফট' (settlement draft) পাঠিয়েছিলেন নওয়াজ।

কলকাতা: দাম্পত্য কলহের জেরেই নাকি তাঁর ভাবমূর্তিতে চিড় ধরেছিল, আর সেই থেকেই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত। দীর্ঘদিন ধরেই বার বার শিরোনামে উঠে এসেছে নওয়াজউদ্দিন সিদ্দিকি (Actor Nawazuddin Siddiqui) ও তাঁর স্ত্রী আলিয়ার (Aaliya)-র ঘরের কথা। আর এবার কী সমঝোতার পথে হাঁটছেন দুই তারকা? 

তবে এই সমঝোতা ফের একসঙ্গে থাকার জন্য নয়, সন্তানের দায়িত্বের জন্য। সম্প্রতি স্ত্রীয়ের বিরুদ্ধে একটি নতুন মামলা করেছিলেন নওয়াজ। তাঁর অভিযোগ ছিল, স্ত্রী আলিয়া তাঁর সম্পর্ক কুকথা রটিয়েছেন। এই মর্মে একটি মানহানির মামলা দায়ের করেছিলেন নওয়াজ। কেবল আলিয়া নয়, তাঁর ভাইয়ের বিরুদ্ধেও ১০০ কোটির মানহানির মামলা দায়ের করেছিলেন তিনি।

তবে সম্প্রতি আলিয়াকে একটি 'সেটেলমেন্ট ড্রাফট' (settlement draft) পাঠিয়েছিলেন নওয়াজ। আলিয়ার অ্যাটর্নির কথায়, 'আমি সেটেলমেন্ট ড্রাফট পেয়েছি। এখন আমার মক্কেলের সঙ্গে আলোচনা চলছে। আমি আমার তরফ থেকে জানাচ্ছি, শিশুদের ভবিষ্যৎ ও ভাল থাকার কথা ভেবে আলিয়া ও নওয়াজের মধ্যে যা যা মিটমাট হওয়া সম্ভব তা করার চেষ্টা করব।' আর এর পরেই ওই মানহানির মামলা সম্ভবত তুলে নিচ্ছেন নওয়াজ। সন্তানদের দেখভাল নিয়েও একটি সিদ্ধান্তে আসতে চান তাঁরা।

আগামী ৩ এপ্রিল নওয়াজুদ্দিন ও আলিয়াকে তাঁদের দুই সন্তানকে নিয়ে বোম্বে হাইকোর্টের সামনে হাজির হওয়ার আদেশ দিয়েছে বিচারক রেবতী মোহিতে দেরে ও বিচারক শর্মিলা দেশমুখের ডিভিশন বেঞ্চ। সূত্রের খবর,  মধ্যস্থতা করে সমস্যার সমাধান করতে আগ্রহী নওয়াজ ও আলিয়া দুইই। তবে আলিয়া শর্ত দিয়েছেন ওই মানহানির মামলা তুলে নেওয়ার। বিবাহবিচ্ছেদের পর সন্তানদের দায়িত্ব ভাগ-বাঁটোয়ারা করে নিতে চান নওয়াজ ও আলিয়া, এমনটাই খবর সূত্রের। বিবাহবিচ্ছেদ যে অনিবার্য,  তা আগেই জানিয়েছিলেন আলিয়া সিদ্দিকি। শোনা যাচ্ছে,  দাম্পত্য কলহের ফলে জনসমক্ষে তাঁর ভাবমূর্তি যে ভাবে নষ্ট হয়েছে, তাতে বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে রাজি ‘সেক্রেড গেমস’ অভিনেতা নওয়াজ।

কাজের ক্ষেত্রে, নওয়াজউদ্দিন সিদ্দিকির আগামী ছবি 'হাড্ডি'র (Haddi) প্রথম লুক প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছিল সিনেপ্রেমীদের মধ্যে।  এক সাক্ষাৎকারে নওয়াজ তাঁর নতুন চরিত্র নিয়ে বলেছিলেন, 'এই ছবিতে আমি দ্বৈত চরিত্রে অভিনয় করব। একজন মহিলার আর একজন রূপান্তরকামীর। দুটো একেবারে আলাদা রকমের চরিত্র। অক্ষতের কাছে স্ক্রিপ্টটা ছিল এবং এই ছবিটা প্রায় ৪ বছর ধরে বানাতে চেয়েছিল ও। "একে ভার্সাস একে" ও "সেক্রেড গেমস"-এ দ্বিতীয় ইউনিট ডিরেক্টর হিসেবে কাজ করেছে অক্ষত। অনুরাগ কাশ্যপের সঙ্গে যখন কাজ করে তখন থেকে চিনি আমি ওকে। এবার অবশেষে এই ভেঞ্চারটা সফল হচ্ছে।'

আরও পড়ুন: Shah Rukh Khan: ফিরছে 'কফি উইথ কর্ণ', প্রথম এপিসোডের অতিথি হবেন শাহরুখ!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget