এক্সপ্লোর

Nawazuddin Siddiqui: স্ত্রীর একের পর এক অভিযোগের প্রেক্ষিতে প্রথম মুখ খুললেন নওয়াজউদ্দিন সিদ্দিকি

Nawazuddin Siddiqui Post: নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে একের পর এক অভিযোগ নিয়ে এসেছেন আলিয়া। অজস্র অভিযোগের পর আজ অবশেষে মুখ খুললেন অভিনেতা।

মুম্বই: বেশ কয়েক মাস ধরেই শিরোনামে নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddi Siddiqui) ও তাঁর স্ত্রী আলিয়া (Aliya)। অভিনেতার বিরুদ্ধে একের পর এক অভিযোগ নিয়ে এসেছেন আলিয়া। তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন অভিনেতার ভাইও। অজস্র অভিযোগের পর আজ অবশেষে মুখ খুললেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। ট্যুইটারে পোস্ট করে সরব নওয়াজ।

ট্যুইটে সরব নওয়াজউদ্দিন সিদ্দিকি

সোমবার নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডল থেকে বিবৃতি লেখা দুটি ছবি পোস্ট করেন নওয়াজ। সঙ্গে ক্যাপশনে লেখেন, 'এটা কোনও অভিযোগ নয়, কেবল নিজের অনুভূতি ব্যক্ত করছি।'

এদিনের বিবৃতিতে নওয়াজউদ্দিন তাঁর চুপ থাকার কারণ জানিয়েছেন। সেই সঙ্গে পয়েন্ট করে করে বেশ কিছু তথ্য তুলে ধরেছেন। তাঁর কথায়, 'সর্বত্র আমাকে খারাপ হিসেবে প্রতিপন্ন করা হচ্ছে কারণ আমি নিশ্চুপ। আমার চুপ থাকার একমাত্র কারণ এই সমস্ত তামাশা কোথাও না কোথাও আমার ছোট ছোট ছেলেমেয়েরা পড়বে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, প্রেস ও কিছু মানুষ এক পক্ষের কথা শুনে ও কিছু ভিডিও দেখে আমার চরিত্রের বিশ্লেষণ করে বেশ মজা পাচ্ছেন। কিছু পয়েন্ট আছে যেগুলো বলতে চাই...'।

এরপর নাতিদীর্ঘ বিবৃতিতে খুব সুস্পষ্টভাবে বেশ কিছু বক্তব্য তুলে ধরেছেন তিনি। নওয়াজের কথায়, 'প্রথমত, আমি ও আলিয়া বেশ কিছু বছর ধরেই আমি ও আলিয়া একসঙ্গে থাকি না, আমাদের ডিভোর্সও হয়ে গেছে কিন্তু অবশ্যই আমাদের সন্তাদের জন্য পারস্পরিক বোঝাপড়া ছিল। দ্বিতীয়ত, কেউ কি এটা জানেন যে কেন আমার ছেলেমেয়েরা ভারতে রয়েছে এখন এবং গত ৪৫ দিন ধরে স্কুল যাচ্ছে না। অথচ স্কুল আমাকে প্রতিদিন চিঠি পাঠাচ্ছে কারণ এই অনুপস্থিতি দীর্ঘ। গত ৪৫ দিন ধরে আমার সন্তানদের রীতিমতো বন্দি করে রাখা হয়েছে আর ওদিকে দুবাইয়ে ওদের স্কুল মিস করছে ওরা।'

এরপর দীর্ঘ একটি তৃতীয় পয়েন্টে তিনি লেখেন, 'টাকা দাবি করার জন্য ভারতে ডেকে নিয়ে আসার আগে শেষ ৪ মাস ছেলেমেয়েদের একাই দুবাইয়ে ছেড়ে এসেছিল ও (আলিয়া)। গত দুই বছর ধরে গড়ে তাকে প্রতি মাসে ১০ লক্ষ টাকা করে দেওয়া হয় এবং ছেলেমেয়েদের নিয়ে দুবাই চলে যাওয়ার আগে প্রতি মাসে ৫ থেকে ৭ লক্ষ টাকা করে দেওয়া হত, স্কুল ফি, মেডিক্যাল, যাতায়াত ও মনোরঞ্জনের খরচ ছাড়া। আমি ওঁর তিনটে ছবির খরচ দিয়েছি, যার খরচ কয়েক কোটি টাকা, শুধুমাত্র যাতে ও নিজের রোজগারের রাস্তা তৈরি করতে পারে, যেহেতু ও আমারই সন্তানদের মা। ছেলেমেয়েদের জন্য বিলাসবহুল গাড়ি দেওয়া হয়েছিল ওঁকে, কিন্তু সেগুলি বিক্রি করে নিজের জন্য সেই টাকার খরচ করেছে। এমনকী মুম্বইয়ের ভারসোভায় বিলাসবহুল সমুদ্রের দিকে মুখ করা একটা অ্যাপার্টমেন্টও কিনি আমার বাচ্চাদের জন্য। বাচ্চারা যেহেতু ছোট, তাই আলিয়াকে সেই সম্পত্তি সহ-মালকিন করা হয়। দুবাইয়েও বাচ্চাদের একটা অ্যাপার্টমেন্ট কিনে দিই, যেখানে সেও আরামেই থাকছিলেন। ওর কেবল আরও টাকা চাই এবং সেই কারণেই আমার এবং আমার মায়ের বিরুদ্ধে একাধিক মামলা করেছে, এটাই ওর স্বভাব, এরকম ও আগেও করেছে, এবং নিজের দাবি মতো টাকা পেয়ে গেলেই ও সব অভিযোগ তুলে নেয় আবার।'

 

এখানেই থামেননি নওয়াজ। তিনি আরও বলেন, 'যখনই ছুটিতে আমার বাচ্চারা বাড়ি আসত, ওরা ঠাকুমার সঙ্গেই থাকত। কী করে ওদের কেউ বাড়ি থেকে বের করে দিতে পারে! আমি নিজেই সেই সময় বাড়িতে ছিলাম না। যখন ছোটখাটো সমস্ত ঘটনার ভিডিও করতে পারে, তাহলে বাড়ি থেকে বের করে দেওয়ার সময়ের ভিডিও করে রাখেনি কেন?'

আরও পড়ুন: Amitabh Bachchan Injured: হায়দরাবাদে শ্যুটিং চলাকালীন পাঁজরে চোট অমিতাভ বচ্চনের

সবশেষে অভিনেতা বলেন, 'এই নাটকে ও ছেলেমেয়েদের টেনে এনেছে এবং এই সমস্ত কিছু ও করছে শুধুমাত্র আমাকে ব্ল্যাকমেল করার জন্য, আমার সম্মান নষ্ট করার জন্য, আমার কেরিয়ার নষ্ট করা আর ওর অযাচিত দাবি পূরণ করাই ওর উদ্দেশ্য।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget