এক্সপ্লোর

Nayanthara vs Dhanush: নয়নতারাকে ১০ কোটির নোটিস ধরালেন ধনুষ, ফুঁসে উঠলেন নায়িকা, অভিনেতার চরিত্র নিয়েই প্রশ্ন তুললেন

Nayanthara: Beyond The Fairy Tale: Naanum Rowdy Dhaan ছবির তিন সেকেন্ডের একটি দৃশ্য দেখানো হয়েছে নয়নতারাকে নিয়ে তৈরি তথ্যচিত্র Nayanthara: Beyond The Fairy Tale-এ।

নয়াদিল্লি: একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। কিন্তু এবার আইনি লড়াইয়ে মুখোমুখি দক্ষিণের চলচ্চিত্র জগতের দুই তারকা, নয়নতারা ও ধনুষ। নয়নতারাকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্র বিতর্কের নেপথ্যে। ওই তথ্যচিত্রে ধনুষ প্রযোজিত ছবির কিছু দৃশ্য দেখানো হয়েছে বলে স্বত্ববাবদ ১০ কোটি টাকা দাবি করেছেন অভিনেতা। আর সেই নিয়ে কার্যত সম্মুখসমরে অবতীর্ণ হয়েছেন নয়নতারা এবং ধনুষ। (Nayanthara vs Dhanush)

Naanum Rowdy Dhaan ছবির তিন সেকেন্ডের একটি দৃশ্য দেখানো হয়েছে নয়নতারাকে নিয়ে তৈরি তথ্যচিত্র Nayanthara: Beyond The Fairy Tale-এ। ১৮ নভেম্বর অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম Netflix-এ ওই তথ্যচিত্রটি মুক্তি পাবে। কিন্তু ছবির ওই দৃশ্য কেন দেখানো হল, সেই নিয়েই প্রশ্ন তুলে আইনি পদক্ষেপ করেছেন ধনুষ। স্বত্ববাবদ ১০ কোটি টাকা দাবি করে নোটিস ধরিয়েছেন। (Nayanthara: Beyond The Fairy Tale)

Naanum Rowdy Dhaan ছবিটি মুক্তি পায় ২০১৫ সালে। মুখ্য ভূমিকায় ছিলেন নয়নতারা খোদ এবং বিজয় সেতুপতি। ছবির প্রযোজক ছিলেন ধনুষ। সেই ক্ষমতা প্রয়োগ করেই ধনুষ স্বত্ববাবদ মোটা টাকা দাবি করেছেন। আর সেই আইনি নোটিস পেয়েই ফুঁসে উঠেছেন নয়নতারা। সরাসরি খোলা চিঠি লিখেছেন ধনুষের উদ্দেশে। ধনুষের আসল চরিত্র সামনে চলে এসেছে বলে মন্তব্য করেছেন তিনি। 

খোলা চিঠিতে নয়নতারা লেখেন, 'টানা দু'বছর ধরে NOC-র জন্য লড়তে হয়েছে। আপনার অনুমতির জন্য অপেক্ষা করে গিয়েছি। শেষ পর্যন্ত হাত তুলে নিই আমরা। ছবির গান, এমনকি ছবিও ব্যবহারের অনুমতি দেননি। আশ্চর্যের বিষয় হল, তথ্যচিত্রের ট্রেলার মুক্তি পাওয়ার পর নোটিস ধরালেন। ৩ সেকেন্ডের ভিডিও, যা আমাদের সরঞ্জাম ব্যবহার করেই তোলা হয়, তার জন্য আপনি যে নোটিস পাঠিয়েছেন, তা পড়ে স্তম্ভিত আমরা। ওই ছবিগুলি সোশ্যাল মিডিয়াতেই রয়েছে। তিন সেকেন্ডের জন্য ১০ কোটি টাকা চাইছেন। এত নীচে নেমে গিয়েছেন আপনি, আপনার চরিত্র বোঝা যাচ্ছে। অনুরাগীদের সামনে যে ভাবমূর্তি তুলে ধরেন নিজের, তার অর্ধেকও যদি হতেন, খুশি হতাম। কিন্তু যা দেখান, তা প্রয়োগ করেন না জীবনে'।

প্রযোজক বলেই কি সম্রাট হয়ে গিয়েছেন, শিল্পীর জীবন কি নিয়ন্ত্রণ করতে পারেন ধনুষ, শিল্পীর স্বাধীনতা কি কাড়তে পারেন, সেটের সকলের স্বাধীনতায় কি হস্তক্ষেপ করতে পারেন, প্রশ্ন তুলেছেন নয়নতারা। সম্রাটের পছন্দ নয় বলে, পান থেকে চুন খসলেও আইনি খাঁড়া নেমে আসতে পারে বলে কটাক্ষ করেছেন। ১০ বছরেরও বেশি সময় আগে মুক্তি পাওয়া ছবি নিয়ে কেউ নীচে নামতে পারেন, তা ভাবা যায় না বলে মন্তব্য করেন নয়নতারা। 

Naanum Rowdy Dhaan প্রযোজক হিসেবে ধনুষের সবচেয়ে সফল ছবি বলেদাবি করেন নয়নতারা। তাঁর বক্তব্য, 'প্রযোজক হিসেবে আপনার কেরিয়ারের সবচেয়ে সফল ছবি। কিন্তু ছবিটি নিয়ে আপনি কী ভয়ঙ্কর সব কথা বলেছিলেন, কখনও ভুলব না। অথচ ছবিটি আজও সকলে ভালবাসেন। ছবিটি ব্লকবাস্টার হওয়ায় আপনার অহং ধাক্কা খেয়েছিল বলে শুনেছিলাম। ছবির সাফল্য তাই হজম হয়নি আপনার, যা অ্যাওয়ার্ড ফাংশনে আপনার প্রতিক্রিয়া দেখে সাধারণ মানুষও বুঝতে পেরেছিলেন'। নয়নতারার স্বামী ভিগনেশও বিষয়টি নিয়ে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি ধনুষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ

ভিডিও

R G Kar Case:
Jalpaiguri News: জলপাইগুড়িতে ডিম বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান | TMC News | ABP Ananda
SSC News: চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা ৩১ অগাস্ট
Tulu Mondal Birbhum: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি | ABP Ananda
Anubrata Mondal:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget