এক্সপ্লোর

Yash Birthday: মর্মান্তিক! যশের জন্মদিন উপলক্ষে ফ্লেক্স লাগাতে গিয়ে তড়িদাহত, মৃত ৩ অনুরাগী

Tragic Incident: ৮ জানুয়ারি জন্মদিন দক্ষিণী তারকা, 'কেজিএফ' অভিনেতা যশের। প্রিয় অভিনেতার জন্মদিন উদযাপনের জন্য ফ্লেক্স ইনস্টল করতে গিয়ে সোমবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তিন জনের।

নয়াদিল্লি: প্রিয় তারকার জন্মদিনেই মর্মান্তিক দুর্ঘটনা (Tragic Accident)। কর্ণাটকের (Karnataka) গদগ জেলায় (Gadag District) সোমবার দুপুরে তড়িদাহত হয়ে প্রাণ হারান তিন ব্যক্তি। দক্ষিণী তারকা যশের জন্মদিন (Yash Birthday) উদযাপনের জন্য ফ্লেক্স (flex) লাগাতে গিয়েই এই বিপত্তি। 

যশের জন্মদিনেই মৃত্যু তাঁর তিন অনুরাগীর

৮ জানুয়ারি, অর্থাৎ আজ জন্মদিন দক্ষিণী তারকা, 'কেজিএফ' অভিনেতা যশের। প্রিয় অভিনেতার জন্মদিন উদযাপনের জন্য ফ্লেক্স ইনস্টল করতে গিয়ে সোমবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তিন জনের। 

পুলিশ সূত্রে খবর, তিন মৃত ব্যক্তির শনাক্তকরণ হয়েছে। তাদের নাম জানা গিয়েছে হনুমন্থ হরিজন, বয়স ২৪, মুরালি নাদুভিদামনি, বয়স ২০ ও নবীন গাজি, বয়স ২০। দুর্ঘটনাটি ঘটেছে গদগ জেলার লক্ষ্মেশ্বর তালুকের সুরনাগি গ্রামে, দুপুর ১টা নাগাদ।

গদগের পুলিশ সুপারিন্টেডেন্ট বাবাসাহেব নেমাগৌডা বলেন, 'ব্যানার লাগানোর সময়, ওদের তিনজন তড়িদাহত হন ও তিনজন আহত হন। ব্যানারের ফ্রেমটা ছিল ধাতুর যা HESCOM তারের সঙ্গে ছুয়ে ছিল। লক্ষ্মেশ্বর পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত হবে।' ঘটনাস্থলে পৌঁছন শিরহত্তির বিধায়ক চন্দ্রু লামানি। তিনি বলেন, 'আমরা সাধারণ মানুষদের অনুরোধ করছি যেন কোনও ধাতব ফ্রেমের ব্যানার দাঁড় করানো না হয়। আমি যশকেও অনুরোধ করছি মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে আসার জন্য।'

৮ জানুয়ারি যশের জন্মদিন। গত ৪ জানুয়ারি, এক্স হ্যান্ডলে (পূর্ববর্তী ট্যুইটার) একটি পোস্ট করে অভিনেতা জানিয়েছিলেন যে এবার ৮ জানুযারি, জন্মদিনে অনুরাগীদের সঙ্গে দেখা করতে পারবেন না কারণ তিনি বাইরে থাকবেন। 

আরও পড়ুন: Salman Khan: পাঁচিল টপকে সলমনের ফার্মহাউজে প্রবেশের চেষ্টা, গ্রেফতার ২

২০২২ সালের এপ্রিল মাসে মুক্তি পায় 'কেজিএফ চ্যাপ্টার ২'। প্রথম ছবির মতোই এটিও বিপুল সাফল্য লাভ করে। ছবির প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে একাধিক ট্যুইট করা হয় প্রযোজনা সংস্থার তরফে। ভিডিও-র পাশাপাশি একটি ট্যুইটে লেখা হয়, 'KGF Chapter2 এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। দারুণ অ্যাকশন, টানটান আবেগ এবং লার্জার দ্যান লাইফ চরিত্র। ছবিটির মুক্তিই কোনও উৎসবের থেকে কম ছিল না। গোটা বিশ্বজুড়ে ভক্তরা এটি নিয়ে দুরন্ত উৎসাহ দেখিয়েছিলেন। যে ভাবে ছবিটিকে গ্রহণ করা হয়েছে, তাতে আমরা আপ্লুত। যাঁরা এই ছবিটিকে এমন সফল করেছেন, তাঁদের আন্তরিক ধন্যবাদ। গল্পবলার ও চলচ্চিত্রের যে অসীম জাদু রয়েছে, তাকে কুর্নিশ জানাই।' এদিন যে ভিডিও প্রকাশ করা হয়েছে, তাতেও দেখা যাচ্ছে KGF Chapter 2-র স্ক্রিনিংয়ের ভক্তদের হইচই, বাজছে ঢোল। নাচছেন দর্শকরা। সেই উন্মাদনা কি ফিরবে আরও একবার? বর্ষপূর্তিতে সাসপেন্স তৈরি করে 'হোমবেল প্রোডাকশন।' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget