এক্সপ্লোর

Neha Dhupia Second Pregnancy: '২ দিন ধরে ভেবেছি কী বলব', বেবি বাম্পের ছবি দিয়ে লিখছেন নেহা

কালো পোশাকে নিজের বেবি বাম্প আগলে রেখেছেন নেহা ধুপিয়া। পাশে স্বামী অঙ্গদ বেদি। কোলে একরত্তি মেয়ে মেহর। তার মুখেও হাসি। সোমবার ইনস্টাগ্রামে এই ছবিটি আপলোড করেছেন বলিউড অভিনেত্রী।

মুম্বই: কালো পোশাকে নিজের বেবি বাম্প আগলে রেখেছেন নেহা ধুপিয়া। পাশে স্বামী অঙ্গদ বেদি। কোলে একরত্তি মেয়ে মেহর। তার মুখেও হাসি। সোমবার ইনস্টাগ্রামে এই ছবিটি আপলোড করেছেন বলিউড অভিনেত্রী। সেই সঙ্গে লিখেছেন সুখবর। দ্বিতীয়বারের জন্য মা হচ্ছেন তিনি।

২০১৮ সালে অঙ্গদ বেদীকে বিয়ে করেন অভিনেত্রী। বিয়ের আগেই অন্তঃস্বত্বা হয়েছিলেন নেহা। তাই কোনও প্রস্তুতি ছাড়াই বিয়ে করেছিলেন দম্পতি। তাঁদের একরত্তি মেয়ের নাম মেহর। জন্মদিন উৎযাপন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় মেহরের বিভিন্ন ছবি শেয়ার করেন নেহা-অঙ্গদ। তবে কখনও সামনে আনেননি মেয়ের ছবি। আজ সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নেহা লেখেন, 'এই ছবিটার ক্যাপশান ভাবতে আমাদের ২ দিন সময় লেগেছে। অনেক ভাবনার পর আমাদের যে লাইনটা সবচেয়ে পছন্দ হল, সেটা হল 'ভগবান, ধন্যবাদ'। 

নেহার এই পোস্টে ভালোবাসা জানিয়েছেন ক্রীড়া তারকা থেকে শুরু করে বলিউডের তারকারা। করিশ্মা কপূর, সানিয়া মির্জা, সোনু সুদ, অনন্যা পাণ্ডে সহ অনেকেই ভালোবাসা জানিয়েছেন তাঁকে।

২০২০ সালে একটি বিতর্কিত মন্তব্য করার জন্য ট্রোলিং-এর শিকার হন নেহা। একটি শো-তে এসে এক প্রতিযোগী বলছিলেন, প্রাক্তন বান্ধবীর অন্য ৫ পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে জানতে পারায় তাঁকে চড় মারেন তিনি। তাতে নেহা তাঁকে বকাঝকা করেন, বলেন, ৫ জনের সঙ্গে সম্পর্ক রাখাটা ওই মেয়েটির ইচ্ছে, তা জন্য তাঁকে মারধর মেনে নেওয়া যায় না।

কিন্তু এই মন্তব্যের জন্য মারাত্মক ট্রোলড হন নেহা। বলা হয়, তিনি ফেক ফেমিনিস্ট, হিপোক্রিট। আবার বেরিয়ে আসে তাঁর পুরনো ভিডিও, যাতে দেখা যাচ্ছে, এক মহিলা কাউকে মারার কথা স্বীকার করছেন, শুনে নেহার মুখে হাসি আর ধরে না!

এই পরিস্থিতিতে টুইটারে বিবৃতি দিয়েছিলেন নেহা। বলেছেন, তিনি প্রতারণা সমর্থন করেন না ঠিকই কিন্তু তা তো নীতিগত ব্যাপার। যে লিঙ্গেরই কথা বলা হোক, তিনি শারীরিক হিংসার বিরুদ্ধে। পুরুষের শক্তি নারীর থেকে বেশি, এ দেশ তো বটেই, গোটা বিশ্বেই মেয়েদের ওপর লিঙ্গের কারণে হিংসা চলে। কিন্তু নিজের মতামত দেওয়ার জন্য তাঁকে যেভাবে ট্রোল করা হচ্ছে, তা বিস্ময়কর। তিনি কিছু বলেননি এতদিন ঠিকই কিন্তু লোকজন তাঁর বাড়ির লোক, আত্মীয়স্বজনকেও ছাড়ছে না। বাবার হোয়াটসঅ্যাপও গালাগালিতে ভরে গিয়েছে। এমনকী তাঁর পুঁচকে মেয়ের সোশ্যাল মিডিয়া পেজেও ব্যবহার হচ্ছে জঘন্য ভাষা। এ সব কোনওমতেই গ্রহণযোগ্য নয়।

সেরা শিরোনাম

Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget