এক্সপ্লোর

Neha Kakkar: এক প্রতিযোগীর পারফরম্যান্সের বিবেচনা করতে অস্বীকার করলেন নেহা কক্কর! কেন?

Indian Idol 13: সম্প্রতি একটি প্রোমো পোস্ট করা হয়েছে নেট দুনিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, এক প্রতিযোগীর পারফরম্যান্সের বিবেচনা করতে অস্বীকার করছেন নেহা কক্কর। কিন্তু কেন?

মুম্বই: আজ অর্থাৎ ১০ অগাস্ট থেকে সম্প্রচারিত হচ্ছে টেলিভিশনের জনপ্রিয় শো 'ইন্ডিয়ান আইডল' (Indian Idol)। চলতি বছর তেরোতম সিজন (Indian Idol 13) দেখছেন দর্শকেরা। সঙ্গীতের এই শোকে ঘিরে দর্শকদের উন্মাদনা নজর কাড়ে। এই শো জিতে অনেকে আজ প্রতিষ্ঠিত গায়ক হয়েছেন। চলতি সিজনে 'ইন্ডিয়ান আইডল'-এর বিচারকের ভূমিকায় রয়েছেন নেহা কক্কর, হিমেশ রেশমিয়া এবং বিশাল দাদলানি। সম্প্রতি একটি প্রোমো পোস্ট করা হয়েছে নেট দুনিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, এক প্রতিযোগীর পারফরম্যান্সের বিবেচনা করতে অস্বীকার করছেন নেহা কক্কর (Neha Kakkar)। কিন্তু কেন?

কেন এক প্রতিযোগীর পারফরম্যান্সের বিবেচনা করতে অস্বীকার করলেন নেহা কক্কর?

সম্প্রতি সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে নেট দুনিয়ায় 'ইন্ডিয়ান আইডল ১৩'-র যে প্রোমো পোস্ট করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, বিনীত সিংহ নামে এক প্রতিযোগীর পারফরম্যান্সের বিবেচনা করতে অস্বীকার করছেন শোয়ের বিচারক নেহা কক্কর। প্রতিযোগীর পারফরম্যান্সের পর নেহা সটান জানিয়ে দিচ্ছেন যে, ওই প্রতিযোগীর পারফরম্যান্সের বিবেচনা তিনি করতে পারবেন না। তবে, গায়িকার এই মন্তব্যে একেবারেই অখুশি নন নেটিজেনরা। বরং, তাঁর নেহার এমন মন্তব্যের জন্য প্রশংসিতও করছেন। গায়িকা বলছেন, 'আমার আগে বিনীত এসেছিল এই শো-তে। আর ও শোয়ের একজন তারকাও হয়েছিল। তুমি তাহলে আমার সিনিয়র হলে। তাই আমি তোমার পারফরম্যান্সের বিবেচনা করতে পারব না।' সঙ্গে সঙ্গে প্রতিযোগী বিনীত উত্তরে বলছেন, 'আজ নেহা তাঁর নিজের দক্ষতায় এবং পরিশ্রমে এই জায়গায় পৌঁছেছে। আমি চাই নেহাও আমার পারফরম্যান্সের বিবেচনা করুক।'

আরও পড়ুন - Jubin Nautiyal: জনপ্রিয় গায়ক জুবিন নটিয়ালের বিরুদ্ধে গ্রেফতারির দাবি উঠল নেট দুনিয়ায়

প্রসঙ্গত, 'ইন্ডিয়ান আইডল'-এর ১৩তম সিজন দর্শকদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি করেছে। শোয়ের বিচারকরাও একে অপরের গোপন নানা তথ্য প্রকাশ করেছেন। যেমন হিমেশ রেশমিয়া জানান যে, শ্যুটিংয়ের সেটে নেহা কক্কর তাঁর স্বামী রোহনপ্রীতের ছবি টেবিলে রাখেন। হিমেশ বলেন, 'আমি এই সিজন নিয়ে খুবই উত্তেজিত। আমি দেখতে চাই কোথায় নেহার স্বামী রোহনপ্রীতের ছবি? শ্যুটিং সেটে তো তোমার টেবিলে সবসময় ওর ছবি থাকত। কিন্তু এখন যখন আমরা সবাই ভার্চুয়াল মিটিং করছি, তখন আমি তো ওর ছবি দেখতে পাচ্ছি না!' নেহা সঙ্গে সঙ্গে উত্তর দেন যে, তাঁর স্বামী বাড়িরই অন্য ঘরে রয়েছেন। আর সেখানে তাই তাঁর ছবির কোনও দরকার নেই।

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget