এক্সপ্লোর

Poonam Pandey: পুনম পান্ডে জীবিত না মৃত? অভিনেত্রীর বন্ধুর মন্তব্যে নতুন জল্পনা

Poonam Pandey Death: সকালে জানা গিয়েছিল, সার্ভিকাল ক্যানসারে মাত্র ৩২ বছর বয়সে মারা গিয়েছেন পুনম। এই খবর কার্যত তোলপাড় ফেলে দিয়েছিল

কলকাতা: সত্যিই কি প্রয়াত হয়েছেন পুনম পান্ডে (Poonam Pandey)? সকালবেলা বিতর্কিত এই মডেল-অভিনেত্রীর মৃত্যুর খবরে তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া। প্রথমে পুনমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সাদা-কালো হরফে লেখা এই খবর ছড়িয়ে পড়েছিল। পরে, সংবাদসংস্থা এএনআই (ANI)-এর তরফে পুনমের ম্যানেজারের থেকে এই খবরের সত্যতা যাচাই করা হয়েছে। ম্যানেজারের তরফেও জানানো হয়েছে তিনি প্রয়াত হয়েছেন। 

সকালে জানা গিয়েছিল, সার্ভিকাল ক্যানসারে মাত্র ৩২ বছর বয়সে মারা গিয়েছেন পুনম। এই খবর কার্যত তোলপাড় ফেলে দিয়েছিল। তবে, তা নিয়ে ছিল দ্বিমতও। অনেকেই এই খবরকে প্রচার পাওয়ার নতুন উপায় বলে লেখালেখি করছিলেন সোশ্যাল মিডিয়ায়। অবশেষে, বিনিত কক্কর (Vinit Kakar) এই বিষয়ে মুখ খুলেছেন। 

ঠিক কী বলেছেন বিনিত? কঙ্গনা রানাউতের (Kangana Ranaut)-এর শো 'লক আপ'-এ পুনম পাণ্ডর সঙ্গে সময় কাটিয়েছেন বিনিত। সংবাদসংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, 'আমার মনে হচ্ছে, এই খবরটা ভুল। পুনমকে যতটুকু চিনি ও ভীষণ শক্ত মেয়ে। ৩-৪ মাস আগেই ওর সঙ্গে সময় কাটিয়েছি। কখনও মনেই হয়নি ওর এমন কোনও সমস্যা রয়েছে। যথেষ্ট সুস্থ স্বাভাবিকই তো ছিল ও।'

অন্যদিকে, পুনমের মৃত্যুর খবরে তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া। অনেকেই দাবি করেছেন, এই মৃত্যুর খবর আসলে ভুয়ো। পুনম এমনিই বিতর্কিত। নিজের বিভিন্ন কাজের জন্য বারে বারেই বিতর্কে জড়িয়েছেন তিনি। এই মৃত্যুর খবরও তাঁর নিজেকে প্রচারের আলোয় রাখার নতুন মতলব। তবে আসল সত্যিটা যে কী? তা কিন্তু এখনও জানা যায়নি। 

২০১৩ সালে 'নশা' ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডের জগতে ডেবিউ করেন পুনম পান্ডে (Poonam Pandey)। এই ছবিতে একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছিলেন পুনম যিনি তাঁরই এক ছাত্রের প্রেমে পড়ে যান। এই চরিত্রে অভিনয় করে প্রশংসা, নিন্দা এবং গঠনমূলক সমালোচনা সবই পেয়েছিলেন পুনম। তবে বরাবরই বিতর্কিত তাঁর জীবন। কঙ্গনা রানাউত সঞ্চালিত 'লক আপ' রিয়েলিটি শো-য়ের মঞ্চেই পুনমকে শেষবার দেখা গিয়েছিল। এই শো-তে এসেই ফের একবার শিরোনামে উঠে আসেন পুনম। শোয়ের একটি পর্বে সম্পূর্ণ নগ্ন হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন পুনম, এমনকী জানা যায় ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের সময় পুনম বলেছিলেন যে ভারত যদি এই বিশ্বকাপ জিততে পারে, তাহলে তিনি নগ্ন হয়ে হেঁটে বেড়াবেন।

আরও পড়ুন: Bengali Serial: তিতিরের ম্যাজিকে জমজমাট ফ্য়াশন শো, 'মন দিতে চাই'-এর সেটে হাজির কারা?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget