এক্সপ্লোর

New Bengali Serial: ছক ভাঙা এবং অসমবয়সী প্রেমের গল্প নিয়ে আসছে নতুন বাংলা ধারাবাহিক 'ইন্দ্রাণী'

New Bengali Serial Indrani: এদিন সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে নতুন ধারাবাহিক 'ইন্দ্রাণী'র প্রোমো শেয়ার করা হয়েছে।

কলকাতা: দীর্ঘদিন পর ধারাবাহিকের মুখ্য চরিত্রে ফিরছেন অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty)। এবার একেবারে ছক ভাঙা প্রেমের গল্প নিয়ে আসছেন তিনি। নতুন ধারাবাহিকের (New Bengali serial) নাম 'ইন্দ্রাণী' (Indrani)। নাম ভূমিকায় অভিনয় করছেন অঙ্কিতা। সদ্যই এই ধারাবাহিকের প্রোমো শেয়ার করা হয়েছে। 

আসছে নতুন ধারাবাহিক 'ইন্দ্রাণী'-

এদিন সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে নতুন ধারাবাহিক 'ইন্দ্রাণী'র প্রোমো শেয়ার করা হয়েছে। প্রোমোতে দেখা যাচ্ছে, বাড়ির সমস্ত দায়িত্ব সামলে, শ্বশুর, শাশুড়ির দেখভাল করে অফিসের উদ্দেশে যাচ্ছে 'ইন্দ্রাণী'। কিন্তু এই ধারাবাহিকের গল্পে রয়েছে বেশ কিছু টুইস্ট। এই গল্প একেবারেই ছকে বাঁধা প্রেমের গল্প নয়। বরং বেশ খানিকটা আলাদা। প্রোমো শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, 'ছেলে বড় আর মেয়ে ছোট। এমন প্রেম হয়েই থাকে। কিন্তু মেয়ে যেখানে বড় আর ছেলে ছোট সেখানে? ভালোবাসা কি সত্যিই বয়স দেখে হয়? আসছে 'ইন্দ্রাণী'। গতে বাঁধা মিষ্টি প্রেমের গল্প নয়।' ধারাবাহিকের প্রোমো দেখে আন্দাজ করা যাচ্ছে যে, মুখ্য চরিত্র 'ইন্দ্রাণী'র ব্যক্তিগত জীবন মোটেই সহজ নয়। নানা টানাপোড়েন রয়েছে সেখানে। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীকে। তাঁর বিপরীতে দেখা যাবে রাহুল গঙ্গোপাধ্যায়কে। এই ধারাবাহিক সম্প্রচারিত হবে কালার্স বাংলায়। যদিও কবে থেকে কিংবা কোন সময়ে দেখা যাবে, সে সম্পর্কে এখনও কিছু জানান হয়নি।

আরও পড়ুন - Tejasswi Prakash Birthday: 'বিগ বস' থেকে জনপ্রিয়তার শীর্ষে, তেজস্বী প্রকাশের প্রতিভা জানলে চমক লাগবে

প্রসঙ্গত, সদ্য কিছুদিন আগেই বিয়ে সেরেছেন অঙ্কিতা চক্রবর্তী। বাংলারই এক জনপ্রিয় অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন। এর আগে একাধিক ধারাবাহিকে অঙ্কিতাকে দেখা গিয়েছে। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের অত্যন্ত পছন্দের অভিনেত্রী তিনি। সম্পর্কের টানাপোড়েন নিয়ে এর আগেও তাঁকে দেখা যায় বাংলা ধারাবাহিকে। ফের নতুন ধরনের এবং ছক ভাঙা অসম বয়সী প্রেমের গল্প নিয়ে আসতে চলেছেন অঙ্কিতা। কালার্স বাংলার কোন ধারাবাহিকের জায়গায় 'ইন্দ্রাণী' সম্প্রচারিত হবে, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget