এক্সপ্লোর

New Web Series: ৬৭টা সম্বন্ধ ভেস্তে যাওয়ার পর কি টোপর উঠবে সূর্যর মাথায়? প্রকাশ্যে 'Wরং মিলান্তি'র প্রথম লুক

'Wrong Milanti': শিলিগুড়ির ছাপোষা ভাল ছেলে সূর্য। চাকরি করছে, ভাল টাকা আয় করছে, বাবা মাকে সুখে রাখছে। কিন্তু জীবনে তার একটাই সমস্যা, সে মেয়ে পাচ্ছে না বিয়ে করার মতো। তারপর?

কলকাতা: ফের এক নতুন ধরনের ওয়েব সিরিজ (Web Series) নিয়ে আসতে চলেছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক' (Klikk)। সিরিজের নাম 'Wরং মিলান্তি' (Wrong Milanti)। কী নিয়ে সিরিজের গল্প? কাদের দেখা যাবে অভিনয় করতে? রইল সমস্ত তথ্য।

আসছে 'Wরং মিলান্তি', এক ঝলকে সিরিজের গল্প

শিলিগুড়ির ছাপোষা ভাল ছেলে সূর্য। চাকরি করছে, ভাল টাকা আয় করছে, বাবা মাকে সুখে রাখছে। কিন্তু জীবনে তার একটাই সমস্যা, সে মেয়ে পাচ্ছে না বিয়ে করার মতো। পাচ্ছে না বলাটা হয়তো ভুল কারণ এর আগে ৬৭টা বিয়ে বাতিল হয়েছে তার। আর এই বিয়ে ভেস্তে দেওয়ার নেপথ্যে প্রধান কারিগর ওর বন্ধু শাওন। দুই বন্ধুর 'ব্যাচেলর' জীবন শেষ হয়ে যাওয়ার ভয়ে সে কিছুতেই বিয়ে করতে দিতে চায় না সূর্যকে। নিজেও কোনওদিন প্রেম করেনি। ঠিক করে নিয়েছে সূর্যকেও করতে দেবে না।

অন্যদিকে কার্শিয়াঙে তখন জাঁদরেল পুলিশ অফিসার কর্নেল সেনগুপ্ত কলকাতা থেকে ফিরিয়ে নিয়ে এনেছেন বড় মেয়ে হিয়াকে। বাবার কথায়, মেয়ে পড়াশোনার নাম করে গেছে তো গেছে আর ফেরার নাম নেই। বিয়ের চিন্তা শুরু হয়েছে বাবার। একের পর এক ছেলে দেখছে আর একের পর এক ছেলেকে বাতিল করেই চলেছে হিয়া। সবশেষে পাকা দেখা ঠিক হল সূর্য আর হিয়ার। কিন্তু হিয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই এই বিয়েটা করার। ওদিকে শাওন চেষ্টায় আছে কীভাবে ভাঙা যায় বিয়েটা। 


New Web Series: ৬৭টা সম্বন্ধ ভেস্তে যাওয়ার পর কি টোপর উঠবে সূর্যর মাথায়? প্রকাশ্যে 'Wরং মিলান্তি'র প্রথম লুক

এদিকে সূর্য প্রথম দেখায় ভালবেসে ফেলেছিল হিয়ার ছোট বোন ঝিলিককে। কিন্তু পরে যখন জানতে পারে ঝিলিক মেয়ে নয়, মেয়ে আসলে হিয়া তখন ঝিলিক বাদে আবার হিয়ার প্রেমে পড়ে যায় তৎক্ষণাৎ। ৬৭টা বিয়ে ভেস্তে যাওয়ার পর সূর্যর জীবনে এখন দুটো মানদণ্ডই রয়ে গেছে। বিয়ের জন্য, জীবিত এবং মেয়ে হলেই চলবে তার। 

বিয়ে ভাঙার তাল করে শাওন হিয়াকে নিয়ে আসে বাইরে একান্তে কথা বলতে। হিয়াকে শাসিয়ে দেয় বৌদি বলতে পারবে না। শাওন ওদের সঙ্গেই থাকবে। সূর্যর সঙ্গে মদ খেতে বসলে বাধা দেওয়া যাবে না। ঘুরতে যেতে হবে। সূর্যের তখন মাথায় হাত - এই বিয়েটাও গেল! আর ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে হিয়া চেয়ে বসে একটা সিগারেট। আর রাজি হয়ে যায় বিয়েতে। তার এমনই ইচ্ছে ছিল বন্ধুদের সঙ্গে থাকবে, ঘুরবে ফিরবে। এই বয়সে সংসার করার বিন্দুমাত্র ইচ্ছে নেই ওর। তারপর হিয়া একের পর এক বলতে থাকে ওর জীবনের ইচ্ছে আর তখনই ভাগ্যের নির্মম পরিহাসে শাওন প্রেমে পড়ে যায় হিয়ার। তার জীবনের প্রথম প্রেম। 

শাওন আপাতত ভয়ঙ্কর ঝামেলায়। বন্ধুত্ব না প্রেম! কোনটা বাঁচবে? প্রথম প্রেমটা কি টিকবে তার? কথায় কথায় বন্দুক চালানো কর্নেল সেনগুপ্ত সব জেনে ফেললে শাওন এর মাথায় ঠিক কটা গুলি বরাদ্দ? আর সবচেয়ে বড় কথা, মেয়ে দেখেই প্রেমে পড়ে কবিতা লিখে ফেলা সূর্যর কি আর বিয়ে হবে? সব উত্তর নিয়ে আসছে আট থেকে আশি - সবার জন্য হাসি মজার এই সিরিজ।

আরও পড়ুন: Bad Cholesterol: ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা

পরিচালক কে? কাদের দেখা যাবে অভিনয়ে?

এই সিরিজের কাহিনি, চিত্রনাট্য এবং পরিচালনার দায়িত্বে শুভাঞ্জন বসু। সৃজনশীল পরিচালনা করেছেন জয়দীপ বন্দ্যোপাধ্যায়। প্রযোজনার দায়িত্বে 'ফিল্মস অ্যান্ড ফ্রেমস'। অভিনয় করতে দেখা যাবে সন্দীপ ভট্টাচার্য, সবুজ বর্ধন, দুর্বার শর্মা, পিয়া দেবনাথ, দিশা ভট্টাচার্য, উজ্জয়িনী দেবকে। আবহ সঙ্গীতের দায়িত্ব সামলেছেন প্রাঞ্জল দাস।

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

South City Puja | এবার শপিং মলে দুর্গাপুজো। প্রথমবারের জন্য সাউথ সিটি মলে পুজোর আয়োজন
Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget