এক্সপ্লোর

'গাঁটছড়া' বাঁধছেন গৌরব-সোলাঙ্কি, ছোটপর্দায় ফিরছেন অনিন্দ্য, সঙ্গে শ্রীমা, সঞ্চারীরা

এই ধারাবাহিকের হাত ধরে এই প্রথমবার জুটি বাঁধছেন গৌরব চট্টোপাধ্যায় ও সোলাঙ্কি রায়। তবে শুধু এই দুই নায়ক নায়িকাই নয়, এখানে অভিনয় করছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, শ্রীমা, সঞ্চারী মন্ডল ও অন্য়ান্যরা।

কলকাতা: বড়পর্দা থেকে ফের ছোটপর্দায় ফিরছেন একঝাঁক অভিনেতা-অভিনেত্রীরা। শুধু কী তাই, ছোটপর্দায় তৈরি হচ্ছে নতুন জুটিও। অনেকে আবার লম্বা বিরতির পর ফিরছেন শ্যুটিং ফ্লোরে। সব মিলিয়ে ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে নতুন ধারাবাহিক 'গাঁটছড়া'। স্টার জলসার এই ধারাবাহিকের হাত ধরে এই প্রথমবার জুটি বাঁধছেন গৌরব চট্টোপাধ্যায় ও সোলাঙ্কি রায়। তবে শুধু এই দুই নায়ক নায়িকাই নয়, এই ধারাবাহিকে অভিনয় করছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, শ্রীমা, সঞ্চারী মন্ডল ও অন্য়ান্যরা।

চার বছর পর ফের ছোটপর্দায় ফিরছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। চ্যানেলের তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে 'গাঁটছড়া'-র শ্যুটিংয়ের একটি ভিডিও। অনিন্দ্য বলছেন, '৪ বছর পর ছোটপর্দায় ফেরা আমার কাছে ঘরে ফেরার মতোই। বন্ধুরা মিলে একসঙ্গে কাজ করছি। আমি, সোলাঙ্কি, গৌরব, আমরা সবাই দীর্ঘদিনের বন্ধু। আশা করছি খুব ভালো কিছু উপহার দিতে পারব দর্শকদের।'

একই সুর সোলাঙ্কির গলাতেও। তবে ধারাবাহিকের নায়িকাকে শ্যুটিং সেটে নয়, পাওয়া গেল মেকআপ রুমে। সেজে নিতে নিতেই তিনি বলে উঠলেন, 'গৌরবের সঙ্গে আমার অনেকদিনের বন্ধুত্ব ছিল। তবে এই প্রথম আমরা ছোটপর্দায় একসঙ্গে কাজ করছি। তবে কেবল গৌরব নয়, দর্শকদের পছন্দের অনেক অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন।'

গৌরবের সাজপোশাকে অবশ্য কিছুটা বিশেষত্ব রয়েছে। কোট-প্যান্টের সঙ্গে বো-টাইতে গৌরব মোটেই বাঙালি বাবু নন। তবে ছোটপর্দায় কাজ শুরু করে বেশ উচ্ছসিতই দেখাল তাঁকে। অভিনেতা বলছেন, 'আমাদের প্রোমো শ্যুটিংটা বেশ আকর্ষণীয়ই হচ্ছে। খুব তাড়াতাড়ি ধারাবাহিকের মূল অংশের শ্যুটিংয়ে শুরু হয়ে যাবে।'

সদ্য ধারাবাহিক 'ধ্রুবতারা' শেষ করেছিলেন সঞ্চারী। 'গাঁটছড়া'-তেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। প্রোমো শ্যুটে তাঁকেও দেখা গেল পাশ্চাত্য পোশাকে। সঞ্চারী-সহ প্রত্যেক অভিনেতা অভিনেত্রীকেই বেশ উচ্ছসিত দেখাল। আপাতত প্রোমো শ্যুটিং হলেও খুব তাড়াতাড়ি মূল ধারাবাহিকের শ্যুটিং শুরু হবে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে প্রোমো শ্যুটেই দর্শকদের নজর কাড়ছে 'গাঁটছড়া'।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget