এক্সপ্লোর

'The Kerala Story': 'এই ছবি বিষাক্ত সন্ত্রাসবাদকে প্রকাশ্যে এনেছে', বিতর্কিত 'দ্য কেরালা স্টোরি' দেখে প্রতিক্রিয়া নাড্ডার

J P Nadda on The Kerala Story: রবিবার বেঙ্গালুরুর গারুদা মলে 'দ্য কেরালা স্টোরি' ছবিটির এক বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। কর্ণাটকের ওই অঞ্চলেই আপাতত আসন্ন নির্বাচনের প্রচার করছেন নাড্ডা।

বেঙ্গালুরু: সম্প্রতি মুক্তি পেয়েছে 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story)। বিতর্কের মাঝে এই ছবি করছে দুর্দান্ত ব্যবসাও। এবার এই ছবি দেখে তাঁর প্রতিক্রিয়া দিলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। তাঁর কথায় এই ছবি 'বিষাক্ত সন্ত্রাসবাদ'-এর (poisonous terrorism) ঘটনা প্রকাশ্যে এনেছে। 

'দ্য কেরালা স্টোরি' দেখলেন জে পি নাড্ডা, কী প্রতিক্রিয়া তাঁর?

রবিবার বেঙ্গালুরুর গারুদা মলে 'দ্য কেরালা স্টোরি' ছবিটির এক বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। কর্ণাটকের ওই অঞ্চলেই আপাতত আসন্ন নির্বাচনের প্রচার করছেন নাড্ডা। বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত হয়ে তিনি ছবি দেখেন। 

'দ্য কেরালা স্টোরি' দেখে সাংবাদিকদের মুখোমুখি হন নাড্ডা। তিনি বলেন, 'এক নতুন ধরনের সন্ত্রাসের সৃষ্টি হচ্ছে যেখানে গোলাবারুদের ব্যবহার নেই, 'দ্য কেরালা স্টোরি' সেই বিষাক্ত সন্ত্রাসবাদকেই প্রকাশ্যে এনেছে। এই ধরনের সন্ত্রাস কোনও রাজ্য বা ধর্মের সঙ্গে জড়িত নয়...।'

প্রসঙ্গত, কর্ণাটকে ভোটের প্রচারে এক সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'সন্ত্রাসের জঘন্য সত্য সকলের সামনে তুলে ধরেছে 'দ্য কেরালা স্টোরি', এবং ওদের পরিকল্পনা ফাঁস করে দিয়েছে।' নিজের বক্তব্যের মাধ্যমে বিরোধী দল কংগ্রেসকে নিশানা করে বলেন, 'দ্য কেরালা স্টোরি ছবিটি সন্ত্রাসের ষড়যন্ত্রের ওপর ভিত্তি করে তৈরি। এটি সন্ত্রাসবাদের কুৎসিত সত্যকে দেখায় এবং সন্ত্রাসীদের পরিকল্পনা ফাঁস করে।' 

তার আগে, এই ছবি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন কেরলের মুখ্যমন্ত্রী খোদ পিনারাই বিজয়ন। মুখ্যমন্ত্রীর দাবি ছিল, 'ছবির মাধ্যমে সঙ্ঘ পরিবার, রাজনৈতিক লক্ষ্য প্রচারে কেরলের ধর্ম নিরপেক্ষ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।'

আরও পড়ুন: Watermelon: ফ্রিজে রাখা তরমুজ খাচ্ছেন গরমে? ভুলেও এই ভুল করবেন না!

এই ছবি প্রসঙ্গে কঙ্গনা রানাউত বলেন, 'দেখুন, আমি সিনেমাটি দেখিনি কিন্তু অনেকেই এই ছবিটি নিষিদ্ধ করতে চেয়েছিলেন। আমি আজ পড়লাম, ভুল হলে শুধরে দেবেন, হাইকোর্ট বলেছে যে সিনেমাটিকে নিষিদ্ধ করা যাবে না। আমার মনে হয় সিনেমাটি আইসিস ছাড়া আর কাউকে খারাপ হিসেবে দেখাচ্ছে না, তাই না? যদি হাইকোর্ট, দেশের সবচেয়ে দায়িত্বশীল প্রতিষ্ঠান একথা বলে, তাহলে তারা অবশ্যই সঠিক। ISIS একটি সন্ত্রাসবাদী সংগঠন। ব্যাপারটা তো এমন না যে আমি ওদের সন্ত্রাসবাদী বলছি, আমাদের দেশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এমনকী বাকি দেশও ওদের তাইই বলে।' তাঁর কথায়, 'আমি সেই সকল মানুষের কথা বলছি যাঁদের মনে হচ্ছে এই ছবি ISIS নয়, তাঁদের আক্রমণ করছে। যদি আপনার মনে হয় এটা আপনাকে আক্রমণ করছে তাহলে আপনি সন্ত্রাসবাদী। আমি কিছু বলছি না ভাই, এটা সহজ অঙ্ক।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Sonam Wangchuk: সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'
সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget