এক্সপ্লোর

Niharika First Look: ইন্দ্রাশীষের 'নীহারিকা'-র গল্প বলবেন শিলাজিৎ-অনুরাধা-মল্লিকা

Niharika Film First Look: দীর্ঘ প্রতীক্ষার পরে মুক্তি পেল 'নীহারিকা'-র (Niharika) পোস্টার। ইতিমধ্যেই ছবির শ্যুটিংয়ের কাজ শেষ করে ফেলেছেন পরিচালক ইন্দ্রাশীষ আচার্য

কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার পরে মুক্তি পেল 'নীহারিকা'-র (Niharika) পোস্টার। ইতিমধ্যেই ছবির শ্যুটিংয়ের কাজ শেষ করে ফেলেছেন পরিচালক ইন্দ্রাশীষ আচার্য। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে, মল্লিকা মজুমদার, অনিন্দ্য সেনগুপ্ত, শিলাজিৎ মজুমদার, অনুরাধা মুখোপাধ্যায়, প্রিয়ঙ্কা গুহ, রাজেশ্বরী পাল প্রমুখেরা।


Niharika First Look: ইন্দ্রাশীষের 'নীহারিকা'-র গল্প বলবেন শিলাজিৎ-অনুরাধা-মল্লিকা

ইন্দ্রাশিসের নতুন ছবি 'নীহারিকা'

গ্রীষ্ম-বর্ষা-শীত বাস্তবের ঋতু মেনেই পর্দায় ধরা দিয়েছে এক-একটি ঋতু। এইভাবে ছবির শ্যুটিং করতে গিয়ে পরিচালক ইন্দ্রাশিস আচার্যের লেগে গিয়েছে প্রায় দু’বছর। অবশেষে কাজ শেষ হয়েছে সেই ছবির। নাম ‘নীহারিকা’। ছবির শ্যুটিং হয়েছে গিরিডি, শিমুলতলা, মধুপুরের প্রত্যন্ত অঞ্চলে। যে অঞ্চল এক সময় বাঙালির কাছে ‘পশ্চিম’ বলে পরিচিত ছিল। শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে চলে আসা একটি মেয়ের জীবন কীভাবে প্রকৃতি বদলে দিল, তাই নিয়েই এই ছবির গল্প এগোবে। আবার সেই মেয়ের জীবনে রয়েছে এক অন্ধকার অতীত। এই চরিত্রেই দেখা যাবে অনুরাধাকে। আর সে যে বাড়িতে থাকে তার নাম 'নীহারিকা'।
 
 
এই গল্প অন্ধকার থেকে উঠে আসা একটি মেয়ের ভালোভাবে বাঁচতে শেখার। পরিচালকের কথায়, এই গল্প একটি মেয়ের উত্থানের। প্রতিকূল পরিস্থিতির মধ্যে কীভাবে সে নিজের জীবনকে বেছে নেয়, সাজিয়ে নেয়, সেই গল্পই বলবে এই ছবি। এই গল্প শর্ত ছাড়া ভালোবাসার আর একটা বাড়ির সঙ্গেও যে একটি মেয়ের আত্মিক সম্পর্ক হতে পারে তা দেখাবে। 
 
নীহারিকা’য় একটা বড় ভূমিকা থাকছে প্রকৃতির। আর তার সঙ্গে মানানসই শ্যামাসঙ্গীত ও রজনীকান্তের গান ব্যবহার করা হয়েছে। রজনীকান্তের গানটি গেয়েছেন অবর্ণা রায়।
 
ছবিতে অভিনয় করেছেন শিলাজিৎ মজুমজার (Shilajit Mazumdar), অনুরাধা মুখোপাধ্যায় (Anuradha Mukherjee), অনিন্দ্য সেনগুপ্ত (Anindya Sengupta), মল্লিকা মজুমদার (Mallika Mazumdar), প্রিয়ঙ্কা গুহ (Priyanka Guha), রাজেশ্বরী পাল (Rajeswari Paul), শশী গুহ (Sashi Guha), জুন বাগচী (Juin Bagchi), অমিত চক্রবর্তী (Amit Chakraborty), ইন্দ্রা মুখোপাধ্যায় (Indira Mukherjee), মলয় রক্ষিত (Moloy Rakhhit), প্রবল মুখোপাধ্যায় (Prabal Mukherjee) ও শ্রাবন্তী রায় (Srabani Roy)

সেরা শিরোনাম

Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
Anirudh Ravichander-Kavya Maran Marriage: সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি
সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি
Tollywood News: এবার সাইকোলজিক্যাল থ্রিলার পরিচালনা করছেন অর্জুন দত্ত, অভিনয়ে শ্রাবন্তী, জয়া
এবার সাইকোলজিক্যাল থ্রিলার পরিচালনা করছেন অর্জুন দত্ত, অভিনয়ে শ্রাবন্তী, জয়া

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget