এক্সপ্লোর

Niharika (In the Mist): প্রকৃতিকে তুলে ধরতে ৩টি ঋতুতে শ্যুটিং, শিলাজিৎ, অনুরাধা, অনিন্দ্যর 'নীহারিকা' মুক্তি পাবে ২১ জুলাই

New Bengali Film: এই ছবি নিয়ে শিলাজিৎ বলছেন, 'আমাদের নীহারিকার শ্যুটিং হয়ে গিয়েছিল অনেকদিন। অধীর আগ্রহে এবার মুক্তির অপেক্ষায় রয়েছি। যে কোনও কাজ প্রস্তুত হয়ে গেলে ভীষণ ভাল লাগে

কলকাতা: ইতিমধ্যেই বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত হয়েছে ইন্দ্রাশীষ আচার্যের (Indrasis Acharya) ছবি নীহারিকা-ইন দ্য মিস্ট Niharika (In the Mist)। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে, মল্লিকা মজুমদার (Mallika Mazumder), অনিন্দ্য সেনগুপ্ত (Anindya Sengupta), শিলাজিৎ মজুমদার (Shilajit Majumdar), অনুরাধা মুখোপাধ্যায় (Anuradha Mukherjee), প্রিয়ঙ্কা গুহ (Priyanka Guha), রাজেশ্বরী পাল (Rajeswari Paul) ও অন্যন্যরা। সদ্য মুক্তি পেল এই ছবির টিজার। জুলাই মাসের ২১ তারিখ মুক্তি পাবে এই ছবি। 

এই ছবি নিয়ে শিলাজিৎ বলছেন, 'আমাদের নীহারিকার শ্যুটিং হয়ে গিয়েছিল অনেকদিন। অধীর আগ্রহে এবার মুক্তির অপেক্ষায় রয়েছি। যে কোনও কাজ প্রস্তুত হয়ে গেলে ভীষণ ভাল লাগে। শুধু আমরা নয়, পরিচালকও নয়, যাঁরা জানতে পারেন ছবি তৈরি হওয়ার সময়, তাঁরাও অপেক্ষা করেন। ছবিটা বিশ্বের বিভিন্ন জায়গায় স্ক্রিনিং হয়েছে, মন জিতে নিয়েছে অনেকেরই। গুরুত্বপূর্ণ কিছু ফিল্ম ফেস্টিভ্যালেও গিয়েছে। মানুষ বাইরে ছবিটা দেখে নিয়েছে। এবার বাংলার দর্শকের দেখার অপেক্ষায় নীহারিকা। মল্লিকা ও অনুরাধা দুজনেই প্রশংসনীয় অভিনয় করেছেন। সিনেমাটোগ্রাফারের কাজও ভীষণ ভাল লেগেছে আমার। তবে যে কোনও ছবির তখনই সঠিক বিচার হয় যখন সেটা দর্শকেরা দেখেন। এটা একটা ভাল বিষয়। ইন্দ্রাশীষকে অনেক শুভেচ্ছা। আমরা ৩টে শিডিউলে ছবিটা শ্যুট করেছি বিভিন্ন ঋতুকে তুলে ধরার জন্য। অপেক্ষায় আছি।'

ছবিটি সম্পর্কে অনুরাধা বলছেন, 'নীহারিকা আমার জন্য অনেকদিক থেকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ছবি। এর আগে কোনও ছবির জন্য এত দীর্ঘ শ্যুটিং আমায় করতে হয়নি। প্রায় ৬ মাস ধরে শ্যুটিং হয়েছে। মধ্যে কোভিড এসেছে, আরও অনেক বাধা এসেছে। ছবিটার প্রথম স্কিনিং হয়েছিল বিদেশি ফিল্ম ফেস্টিভ্যালে। একজন অভিনেত্রীর কাছে এটা বিশাল পাওয়া। ছবি তৈরির সময় আমরা অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গিয়েছি। সেখানে দেখেছি, বাঙালি না হয়ে বাংলা সিনেমা কতক্ষণ ধরে বসে মানুষে দেখছেন, প্রশ্ন করছেন। দর্শকদের এই প্রতিক্রিয়া ভীষণ ছুঁয়ে গিয়েছে আমায়। যেভাবে দেশে, বিদেশের বিভিন্ন প্রান্তে দেখানো হচ্ছে, আমার ভীষণ ভাল লাগছে। কলকাতার মানুষ অনেকেই এবার প্রশ্ন করছেন নীহারিকা কবে মুক্তি পাবে। নীহারিকা আমার কাছে একটা ভাললাগার নাম, অপেক্ষা করছি ছবি মুক্তির।'

নীহারিকা নিয়ে অনিন্দ্য বলছেন, 'নীহারিকা, রঙ্গনের চরিত্র আমার কাছে একটা ভীষণ প্রিয় সফর। এখনও মনে আছে, ইন্দ্রাশীষদা ফোন করে জানতে চেয়েছিলেন আমি রঙ্গনের চরিত্রে অভিনয় করব কি না। এর আগে ইন্দ্রাশীষদার 'পার্সেল' ও 'বিলু রাক্ষস', 'পিউপা' ছবিটি মুক্তি পেয়েছিল। দুইই আমার ভীষণ প্রিয় ছবি। এই সুযোগটা হাত থেকে ছাড়তে চাইনি। ওঁর সঙ্গে আমার প্রথম পরিচয় একটি সাক্ষাৎকার নিতে গিয়ে। আমি যা যা কাজ এর আগে করেছি, তার থেকে রঙ্গন এত আলাদা একটা চরিত্র যে আমি দ্বিতীয়বার ভাবিনি। শিমুলতলায় সবার সঙ্গে শ্যুটিং... সব মিলিয়ে একটা দারুণ অভিজ্ঞতা। দেশে বিদেশে আমাদের ছবি ডাক পেয়েছে, প্রদর্শিত হয়েছে। বুলগেরিয়ায় এই ছবিটি ডাক পাওয়া খুব সম্মানের। ওখানকার মানুষেরা আমাদের সংস্কৃতিকে কীভাবে দেখে সেটা নিয়ে ভীষণ আগ্রহী আমি। অধীর আগ্রহে অপেক্ষা করছি ছবি মুক্তির।'

আরও পড়ুন: Gmail Storage Fix: জিমেলে স্টোরেজে সমস্যা? মেল ঢুকছে না? চটজলদি কী করবেন?

আরও পড়ুন: Daily Astrology: কাজের জায়গায় সুখবর পেতে পারেন কারা ? কেমন যাবে আজকের দিন ?

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anuradha Mukherjee (@anuradhamukherjee)

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Deepika Padukone: ৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Govinda-Sunita Controversy: বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?

ভিডিও

Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম
Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget