এক্সপ্লোর

আমার সেটে কেউ মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করার সাহস পায় না, বলছেন শাহরুখ

মুম্বই: তাঁর ছবির সেটে কেউ মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করার সাহস পায় না। বলিউডে লিঙ্গসমতা এবং ভারতে সাংস্কৃতিক পার্থক্য সম্পর্কে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই বলেছেন বলিউড বাদশা শাহরুখ খান। হলিউডে বেশ কয়েকজন ক্ষমতাশালী ব্যক্তির বিরুদ্ধে মহিলাদের যৌন হেনস্থার অভিযোগ ওঠা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। শাহরুখকেও এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছেন, ‘আমি যখন কোনও ছবি করি বা কোনও ছবিতে অভিনয় করি, তখন মহিলপাদের প্রতি মনোভাবের বিষয়টি স্পষ্ট থাকে। ছবিতে যদি কারও ছোট্ট ভূমিকাও থেকে থাকে, তাঁর নাম দেখানো হয়। এতে অন্য কিছু না হলেও, সম্মান জানানো হয়।’ বলিউডে লিঙ্গসমতা প্রসঙ্গে শাহরুখে বক্তব্য, ‘লিঙ্গসমতা বজায় রাখার জন্য ছোট ছোট কাজ করতে হয়। লিঙ্গসমতার স্বার্থে একটি মেয়ের নাম সামনে এনে নিজেদের ক্ষুদ্র হিসেবে দেখাতে হয়। এটা অত্যন্ত দুঃখজনক। যখন ছেলে-মেয়েরা একসঙ্গে কাজ করছে এবং সৃজনশীল কাজ হচ্ছে, তখন এটা না হওয়াই উচিত। আমি নিজে কখনও মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করি না এবং আমার সেটে কাউকে সেটা করতে দিই না। এ বিষয়ে আমার মতামত খুব স্পষ্ট।’ সম্প্রতি ভারতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সংঘর্ষ এবং জাতিগত বিভেদ প্রসঙ্গে শাহরুখ বলেছেন, ‘সব বিষয়েই ভিন্নমত থাকে। এ বিষয়ে আলোচনা হওয়া দরকার। কোনও বিষয়ে ভিন্নমত থাকলে কট্টর মনোভাবে দেখানো উচিত নয়। আমাদের দেশের সাম্প্রদায়িক বিভেদের বিষয়ে আগে আলোচনা করে তারপর কথা বলা উচিত। আমাদের দেশ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। সেখানে ভিন্নমত থাকবেই। কিন্তু একজন চলচ্চিত্র পরিচালক এবং দেশ ও বিশ্বের নাগরিক হিসেবে কোনও অবস্থান নেওয়ার বদলে এ বিষয়ে আলোচনা করে সমাধান করাই উচিত।’ ভারতে হিন্দু জাতীয়তাবাদের ফলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হচ্ছে কি না, সে বিষয়ে এক প্রশ্নের জবাবে শাহরুখ বলেছেন, ‘সোশ্যাল মিডিয়ার ফলে সামান্য ঘটনাকেও বড় বলে মনে হয়। তবে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ, ক্রোধ প্রকাশ এবং মানুষের মতপ্রকাশের মধ্যেও ভাল বিষয় হল, একে অপরের সঙ্গে যোগাযোগ থাকছে। যদি মতানৈক্যের সমাধান না করা হয়, তাহলে সবাইকেই তার ফল ভোগ করতে হবে। তবে আমার মনে হয়, আমাদের দেশে এখনও সেই পরিস্থিতি আসেনি।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

S. Janaki Passes Away : প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Embed widget