এক্সপ্লোর

'Pathaan': 'ঠিক ভুল বিচার করার আমি-আপনি কেউ নই,' 'বেশরম রং' বিতর্কে মন্তব্য জাভেদ আখতারের

'Pathaan' Controversy: CBFC 'যশ রাজ ফিল্মস'-কে 'বেশরম রং' গানে কিছু বদল করতে বলেছে ও সেই সঙ্গে ভারতীয় ইন্টেলিজেন্স এজেন্সি 'র', প্রধানমন্ত্রীর অফিসের সমস্ত উল্লেখ মুছে ফেলতে বলেছে বলে খবর।

নয়াদিল্লি: আজ প্রকাশ্যে এসেছে 'পাঠান' ছবির ট্রেলার (Pathaan Trailer Out)। তবে এই ছবির প্রথম গান প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে। আর সম্প্রতি জানা গেছে, সিবিএফসি (CBFC) এই ছবির বিশেষ কিছু দৃশ্য ও 'বেশরম রং' (Besharam Rang) গানের দৃশ্যে কাঁচি চালাতে বলেছে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন গীতিকার ও লেখক জাভেদ আখতর (Javed Akhtar)। তিনি বলেন, 'ছবি নির্মাতাদের ফিল্ম সার্টিফিকেশন সংস্থার ওপর "বিশ্বাস" থাকা দরকার যা চূড়ান্ত কাটে কী থাকবে এবং কী থাকবে না তা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে।'

'পাঠান' প্রসঙ্গে জাভেদ আখতারের মন্তব্য

মঙ্গলবার প্রকাশ্যে এসেছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত 'পাঠান' ছবির বহু প্রতীক্ষিত ট্রেলার। এর ঠিক এক দিন আগেই সেই প্রসঙ্গে মন্তব্য করলেন বর্ষীয়ান গীতিকার জাভেদ আখতার। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-কে 'কেন্দ্রীয় সরকারের অধীনের একটি ডিপার্টমেন্ট'-এর সঙ্গে তুলনা করে ৭৭ বছর বয়সী গীতিকার সোমবার বলেন, 'আমি বা আপনি সিদ্ধান্ত নেওয়ার কেউ নই যে কোনও গান সঠিক না ভুল। আমাদের তো এজেন্সি আছে।'

'সরকারের লোকজন এবং সমাজের একটি অংশ ছবি দেখে এবং সিদ্ধান্ত নেয় কী পাস করা হবে এবং কী পাস করা হবে না। আমার মনে হয় সার্টিফিকেশনের ওপর, তাদের কাটগুলোর ওপর ও তারা যেগুলো পাস করান তার ওপর আস্থা রাখতে হবে।'

সূত্রের খবর অনুযায়ী, সিবিএফসি-র তরফে ছবির প্রযোজনা সংস্থা 'যশ রাজ ফিল্মস'-কে 'বেশরম রং' গানে কিছু বদল করতে বলা হয়েছে এবং সেই সঙ্গে ভারতীয় ইন্টেলিজেন্স এজেন্সি 'র', প্রধানমন্ত্রীর অফিসের সমস্ত উল্লেখ মুছে ফেলতে বলা হয়েছে। ছবি মুক্তির তারিখ ২৫ জানুয়ারি।

আরও পড়ুন: Happy Birthday Hrithik Roshan: ৪৯-এ পা হৃত্বিকের, বিশেষ শুভেচ্ছাবার্তা সাবা আজাদ ও সুজান খানের

ছবির প্রথম গান 'বেশরম রং'-এ প্রধান নায়িকা দীপিকা পাড়ুকোনের গেরুয়া রঙের বিকিনি থেকেই বিতর্কের সূত্রপাত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ ওঠে যে এই গানের মাধ্যমে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা হয়েছে। বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিলও বের হয়। আহমেদাবাদে গত সপ্তাহে 'পাঠান'-এর পোস্টার ছেঁড়া হয়। একাধিক জায়গায় এই ছবির স্ক্রিনিংও বন্ধ করার হুমকি দেওয়া হয়েছে।

আজ মুক্তি পেয়েছে আদ্যন্ত অ্যাকশনে মোড়া ‘পাঠান’ ছবির ট্রেলার। দেশের মাটি রক্ষা করতে ‘বনবাস’ ছেড়ে হাজির হচ্ছেন পাঠান। সঙ্গী দীপিকা পাড়ুকোন। ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget