এক্সপ্লোর

Ravi Patwardhan: প্রয়াত প্রবীণ অভিনেতা রবি পটবর্ধন

Acting Industry has lost a number of stalwarts this year. | এ বছর অভিনয় জগতের বহু ক্ষতি হয়েছে। অনেক অভিনেতাই প্রয়াত হয়েছেন।

মুম্বই: প্রয়াত প্রবীণ মরাঠি অভিনেতা রবি পটবর্ধন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হয়েছেন বলে জানা গিয়েছে। পরিবার সূত্রে খবর, গতকাল রাতে তিনি অসুস্থ হয়ে পড়ায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আজ সকালে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর স্ত্রী, দুই ছেলে বর্তমান। সাতের দশকের শেষদিক থেকে অভিনয় শুরু করেন রবি। তিনি মরাঠি ও হিন্দি ছবিতে অভিনয়ের পাশাপাশি ছোটপর্দাতেও অভিনয় করেছেন। এছাড়া মঞ্চেও অভিনয় করেছেন তিনি। ২০০টি ছবি এবং ১৫০টি নাটকে অভিনয় করেন তিনি। তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য ছবি ‘তেজাব’। এছাড়া ‘ঝাঞ্ঝর’, ‘বন্ড’, ‘যশবন্ত’-এর মতো ছবিতেও অভিনয় করেন তিনি। তাঁর শেষ অভিনয় একটি মরাঠি ধারাবাহিকে। এ বছর অভিনয় জগতের বহু ক্ষতি হয়েছে। অনেক অভিনেতাই প্রয়াত হয়েছেন। বাংলা ছবি যেমন হারিয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তীকে। আবার আজই প্রয়াত হয়েছেন প্রবীণ অভিনেতা মনু মুখোপাধ্যায়। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। আজ সকাল ৯টা ৩৫ মিনিটে এই প্রবীণ অভিনেতার জীবনাবসান হয়। ১৯৩০ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন মনু মুখোপাধ্যায়। প্রথম জীবনে ছিলেন থিয়েটারের প্রম্পটার। তাঁর প্রথম ছবি মৃণাল সেনের নীল আকাশের নীচে। ছবিটি ১৯৫৯ সালে মুক্তি পায়। অভিনয় করেছেন মৃণাল সেনের মৃগয়া, সত্যজিৎ রায়ের জয়বাবা ফেলুনাথ, গণশত্রু ছাড়াও সাহেব, প্রতিদান সহ একাধিক বাংলা ছবিতে। ছোটপর্দাতেও নিয়মিত অভিনয় করেছেন মনু মুখোপাধ্যায়।

সেরা শিরোনাম

Nandini Dutta: রাজবীরের গায়ে বারে বারে হাত তোলাই 'কাল'! বিগ বসের বাড়ি থেকে বের করে দেওয়া হল নন্দিনীকে
রাজবীরের গায়ে বারে বারে হাত তোলাই 'কাল'! বিগ বসের বাড়ি থেকে বের করে দেওয়া হল নন্দিনীকে
Lawrence Bishnoi: আমেরিকায় গ্রেফতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ১ সদস্য, রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলি চলার পিছনে ছিল সে
আমেরিকায় গ্রেফতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ১ সদস্য, রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলি চলার পিছনে ছিল সে
Salman Khan: সরকারের আপত্তি পিছিয়েছে ছবি-মুক্তি? ভারত-চিন সম্পর্ক নিয়ে সতর্কতা? সলমনের সাফ জবাব..
সরকারের আপত্তি পিছিয়েছে ছবি-মুক্তি? ভারত-চিন সম্পর্ক নিয়ে সতর্কতা? সলমনের সাফ জবাব..
Rajveer-Nandini: রাজ-নন্দিনীর ধাক্কাধাক্কি, চড়! 'মা মেনে নেবে না' বলে সম্পর্কে ইতি টানতে চান রাজবীর?
রাজ-নন্দিনীর ধাক্কাধাক্কি, চড়! 'মা মেনে নেবে না' বলে সম্পর্কে ইতি টানতে চান রাজবীর?

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget