এক্সপ্লোর

লম্বা পোস্টে বার বার 'নিঃস্বার্থ ভালোবাসা'-র কথা, বন্ধুত্বের দিনে নুসরতের লেখায় অভিমানের ছোঁয়া?

চোখে সানগ্লাস, পরণে গাঢ় নীল টি শার্ট। পোশ্যকে আদর করতে ব্যস্ত নুসরত জাহান

কলকাতা: চোখে সানগ্লাস, পরণে গাঢ় নীল টি শার্ট। পোশ্যকে আদর করতে ব্যস্ত নুসরত জাহান। বন্ধুত্ব দিবসে সোশ্যাল মিডিয়ায় এই ছবিটিই পোস্ট করলেন টলিউড অভিনেত্রী। লিখলেন, 'এমন কোনও মনকে খুঁজে পাওয়া কত সুন্দর যে তোমায় ভালোবাসে। অথচ তোমার থেকে কিছু চায় না। নিঃস্বার্থ ভালোবাসা বড় দামি।'

সম্পর্কের গুঞ্জন, বেবি বাম্পের ছবি, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিবৃতি জারি, বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকছেন টলিউডে অন্যতম অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান। নিখিল জৈনের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের অবনতি ও তাঁর অন্তস্বঃত্ত্বা হওয়ার খবরে শোরগোল পড়ে গিয়েছিল সম্প্রতি। ইতিমধ্যেই সামনে এসেছে নুসরতের বেবি বাম্পের ছবি। সেই ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে বলিউডের অন্য দুই অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তী। এই ছবি থেকেই স্পষ্ট হয়, সত্যিই অন্তস্বঃত্ত্বা নুসরত। এরপর অবশ্য একাধিকবার নিজেই বেবি বাম্পের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নায়িকা। নিখিলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে একটি বিবৃতি জারি করার পর নুসরত সাধারণত চুপই থেকেছেন। তবে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় অর্থপূর্ণ স্টেটাস দিয়েছেন তিনি।

আজ, বন্ধুত্ব দিবসে নুসরতের পোস্ট জুড়ে রইল ভালোবাসা নাকি অভিমান? নুসরত লিখছেন, এমন কোনও মনকে খুঁজে পাওয়া কত সুন্দর যে তোমায় ভালোবাসে। অথচ তোমার থেকে কিছু চায় না। নিঃস্বার্থ ভালোবাসা বড় দামি। এমন ভালোবাসাকে হারাতে ভয় হয়। গর্ব দিয়ে একে বোঝা যায় না। কেবলমাত্র নিঃস্বার্থ বন্ধুত্ব দিয়েই একে অনুভব করা যায়। এমন নিঃস্বার্থ ভালোবাসাকে খুঁজে পাওয়া আশীর্বাদ। সবাইকে শুভ বন্ধুত্ব দিবস।'

নুসরত জাহানের মাতৃত্ব নিয়ে তোলপাড় রাজনীতি থেকে শুরু করে নেটদুনিয়া। নুসরতের সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন রয়েছে সকলের মনে। নুসরতের 'প্রাক্তন' স্বামী নিখিল জৈন জানিয়েছেন, এই সন্তান তাঁর নয়। আর নুসরতের সঙ্গে যশ দাশগুপ্তের সম্পর্কের ঘনিষ্ঠাতার সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ঘোরাফেরা করছে একটাই প্রশ্ন, 'নুসরতের সন্তানের পিতা কী যশ?' এবিষয়ে অবশ্য মুখো কুলুপ এঁটেছেন নুসরত-যশ দুজনেই।

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একই জায়গায় ছবি পোস্ট করেছিলেন যশ-নুসরত। যদিও সেই কথা লেখেননি কেউই। সোশ্যাল মিডিয়ায় সাদা পোশাকে একটি ছবি শেয়ার করেছিলেন নুসরত। তাঁর চোখের কালো চশমায় স্পষ্ট একজন পুরুষের প্রতিবিম্ব। ক্যাপশানে নুসরত লিখেছেন 'এসো, সূর্যকে অবাক করি'। অনুরাগীরা অনেকেই নুসরতের সৌন্দর্য্যের কথা লিখেছেন সেই ছবিতে। একজন অনুরাগী লেখেন, 'যশ এই ছবিটি তুলেছেন। সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। উনি কি পিতৃত্বের দায়িত্ব নিতে প্রস্তুত?' উত্তর মেলেনি নুসরত বা যশ কারও থেকেই। কেবল নুসরতের ছবিতে যথারীতি ভালোবাসার চিহ্ন এঁকে দিয়েছেন যশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget