এক্সপ্লোর

Nusrat Jahan: দীপিকার সঙ্গে তুলনা, বডিশেমিং, ট্রেন্ডে গা ভাসিয়ে রিল পোস্ট করতেই কটাক্ষের শিকার নুসরত

Viral Trend: 'সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও'। সোশ্যাল মিডিয়া খুললেই এখন একাধিক রিলের নেপথ্যে এই অডিও পাওয়া যাচ্ছে। গানও তৈরি হয়ে গিয়েছে এই কথা দিয়ে।

কলকাতা: এখন সোশ্যাল মিডিয়ার (Social Media) যুগে ট্রেন্ডে (trend) গা ভাসাতে সকলেই প্রস্তুত থাকেন। তা সাধারণ মানুষ থেকে তারকা, অভিনেতা বা অভিনেত্রী, যে কেউই এখন ট্রেন্ড ফলো করেন। 'কাঁচা বাদাম' হোক বা 'মানিকে মাগে হিতে', ভাইরাল ট্রেন্ড যেমন ঝড়ের গতিতে আসে, তেমনই ঝড়ের গতিতে বদলেও যায়। ঠিক তেমনই এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে 'লুকিং লাইক এ ওয়াও' (Looking Like A Wow)। স্বয়ং বলিউড তারকা দীপিকা পাড়ুকোনও (Deepika Padukone) সেই ট্রেন্ডে গা ভাসিয়ে একটি রিল পোস্ট করেন। অনুরাগী বেশ সাদরে গ্রহণও করেন তা। কিন্তু ওই একই ট্রেন্ডে গা ভাসিয়ে রিল পোস্ট করতেই কটাক্ষের শিকার অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। তুলনা টেনে মন্তব্যের ঝড় বইল সোশ্যাল মিডিয়ায়। 

'দীপিকাকে নকল'? ট্রোলের শিকার নুসরত জাহান

'সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও'। সোশ্যাল মিডিয়া খুললেই এখন একাধিক রিলের নেপথ্যে এই অডিও পাওয়া যাচ্ছে। গানও তৈরি হয়ে গিয়েছে এই কথা দিয়ে। তাতেও তৈরি হচ্ছে রিল। আসলে অনলাইনে এক পোশাক বিক্রেতা জসমিত কৌরের ভিডিও থেকে এই চারটি লাইন ভাইরাল হয়েছে। তিনি যখন সালোয়ার কামিজ দেখাচ্ছেন ক্রেতাদের, সেই সময়ে তাঁর মুখে এই কথাগুলি বারবার শুনতে পাওয়া যায়। তা এতই সুরেলা যে ভাইরাল হতে বিশেষ সময় নেয়নি। 

এই 'লুকিং লাইক আ ওয়াও' জ্বরে কাবু সাধারণ মানুষ থেকে তারকারাও। দিন তিনেক আগে হঠাৎই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে, এই ট্রেন্ডে গা ভাসিয়ে একটি রিল পোস্ট করেন 'পদ্মাবত' অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তাঁর পোস্টে মশকরার বন্যা। মন্তব্যে ভালবাসা জানিয়েছেন তাঁর স্বামী রণবীর সিংহ, পরিচালক-প্রযোজক কর্ণ জোহর, ওয়ামিকা গাব্বি, রোহিত শেট্টি, জোয়া আখতার, শিবানী দান্ডেকর প্রমুখ। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)

এই পর্যন্ত ঠিকই ছিল। এর ঠিক একদিন পরেই বাঙালি অভিনেত্রী নুসরত জাহান একই ট্রেন্ডে গা ভাসিয়ে রিল করেন। কিন্তু তা পোস্ট হতেই কটাক্ষের ঝড়। অভিনেত্রীকে রীতিমতো তুলোধোনা করা হয়। অনেকেই প্রশ্ন ছোড়েন, তিনি কি 'দীপিকাকে নকল' করার চেষ্টা করছেন? এখানেই থামেননি নেটিজেনরা। অনেকেই কটূ ভাষায় 'বডি শেমিং'ও করেন অভিনেত্রীর। অনেকেই লেখেন, 'প্লাস্টিক সার্জারি করা ঠোঁট একেবারেই ভাল লাগছে না'। এমনকী অভিনেত্রীর পোস্টের কমেন্ট বক্স খুললে নজরে পড়বে 'ফ্ল্যাট প্রতারণা মামলা' টেনে মন্তব্য ও কটাক্ষও। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

আরও পড়ুন: Tiger 3: সকাল ৭টা থেকে শো শুরুর সিদ্ধান্ত, কবে থেকে অগ্রিম বুকিং সলমন-ক্যাটরিনার 'টাইগার ৩'-র?

তবে এই ট্রেন্ডে এখনও পর্যন্ত অনেকেই মেতেছেন। অভিনেত্রী সানিয়া মলহোত্র আবার যশরাজ মুখাটের তৈরি গানেও রিল তৈরি করে ফেলেছেন। এখন 'ওয়াও' জ্বরে ভুগছে নেটপাড়া। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget