এক্সপ্লোর

Nusrat Jahan Update: হালকা রঙের শাড়ি-টিপে স্নিগ্ধ নুসরত, ইতিবাচক বার্তা ছড়াচ্ছেন সোশ্যাল মিডিয়ায়

Nusrat Jahan: রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলির বিলগ্নীকরণ নিয়ে লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ তৃণমূল সাংসদ নুসরত জাহানের। লাভজনক রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলির বিলগ্নীকরণ নিয়ে প্রশ্ন তোলেন।

কলকাতা: প্যাস্টেল শেডের শাড়ি, কপালে ছোট্ট টিপ, সামান্য মেক-আপ হাতে কফি কাপ। ফের নিজের সোশ্যাল মিডিয়ায় স্নিগ্ধ রূপে মন ভাল করা ছবি পোস্ট করলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। 

আপাতত দিল্লিতে রয়েছেন নুসরত জাহান। যোগদান করছেন অধিবেশনে। তবে এত ব্যস্ততার মধ্যেও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট তিনি করেই চলেছেন। সেই সঙ্গে বিশেষ ক্যাপশন। আজকের ছবিগুলি পোস্ট করে তিনি বুদ্ধদেবের উক্তি লিখেছেন। ক্যাপশনে নুসরত লেখেন, 'তুমি যা ভাবো তাই তৈরি হও, তুমি যা অনুভব করো সেটাকেই আকর্ষণ করো, তুমি যা কল্পনা করো সেটাই সৃষ্টি করো।' বিশেষ কারও উদ্দেশে এই বার্তা? না কি নিজেকেই ইতিবাচক ভাবনায় ভরিয়ে রাখার উদ্যোগ? তা স্পষ্ট না হলেও ছবিতে প্রশংসার বন্যা অনুরাগীদের।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat (@nusratchirps)

অন্যদিকে আজই, রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলির বিলগ্নীকরণ নিয়ে লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। তিনি লাভজনক রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলির বিলগ্নীকরণ নিয়ে প্রশ্ন তোলেন। এ বিষয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য রাখা উচিত বলেও দাবি জানিয়েছেন বসিরহাটের সাংসদ।

আরও পড়ুন: Avijatrik Release: 'অপুর সংসার'-এর সঙ্গে তুলনা নয়, 'অভিযাত্রিক'-কে স্বতন্ত্র কাজ হিসেবে দেখুন', আবেদন অর্জুন, শ্রীলেখা, শুভ্রজিতের

লোকসভায় নুসরত বলেন, ‘আমরা সবাই জানি রাষ্ট্রায়ত্ত্ব শিল্প গড়ে তোলা হয়েছিল আর্থিক উন্নতির জন্য একটি বিপ্লবের শৃঙ্খলকে পরিচালনা করার লক্ষ্যে। এই পরিকল্পনার শুরুর কয়েক বছরে প্রধান শিল্পগুলির উপর নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য রাষ্ট্রায়ত্ত্ব শিল্পকে কাজে লাগিয়েছিল সরকার। তথাকথিত সমাজতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত্ব শিল্পকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করাও হয়েছিল। রাষ্ট্রায়ত্ত্ব শিল্পে যে বেতন দেওয়া হত, তা বেসরকারি ক্ষেত্রের জন্য আদর্শ ছিল। কিন্তু এখন সরকার মহারত্ন, নবরত্নের মতো রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলির শেয়ার বিলগ্নীকরণের মাধ্যমে রাজস্ব সংগ্রহ করতে চাইছে। কোল ইন্ডিয়া, আইওসি, এইচপিসিএল, সেইল, গেইল, ভেল, এয়ার ইন্ডিয়ার মতো সংস্থাগুলির বিলগ্নীকরণ করা হচ্ছে। আমার প্রশ্ন হল, লাভজনক সংস্থাগুলিকে কেন বিক্রি করে দেওয়া হচ্ছে? সরকার যদি বিলগ্নীকরণের পথেই হাঁটতে চায়, তাহলে অলাভজনক সংস্থাগুলিকে বিক্রি করে দিতে পারে। সরকার এরকমভাবে বিলগ্নীকরণের পথে হাঁটায় কর্মীরা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। সরকার পরিচালিত শিল্পগুলিকে নিয়ে সারা দেশ গর্বিত। সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, অন্তত পিপিপি মডেলে অলাভজনক রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলিকে বিক্রি করা হোক। সম্পূর্ণভাবে বিক্রি বন্ধ করা হোক। আমি আর আমার দল লাভজনক রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলির বিলগ্নীকরণের বিরোধী। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, তিনি সংসদে এসে জানান, রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলির বিষয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা কী?’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget