এক্সপ্লোর

Nusrat-Yash: নতুন ছবিতে অচেনা সাজে যশ-নুসরত, থাকছেন 'মন্দার' দেবাশীষও

জোরকদমে চলছে যশ দাশগুপ্ত আর নুসরত জাহানের নতুন ছবি 'মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি' (Mastermoshai Apni Kichu Dekhenni) ছবির শ্যুটিং। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন শিলাদিত্য মৌলিক।

কলকাতা: জোরকদমে চলছে যশ দাশগুপ্ত আর নুসরত জাহানের নতুন ছবি 'মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি' (Mastermoshai Apni Kichu Dekhenni) ছবির শ্যুটিং। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন শিলাদিত্য মৌলিক। কলকাতা ও পুরুলিয়ার বিভিন্ন অংশে ছবির শ্যুটিং হয়েছে। 

'মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি', 'আতঙ্ক' ছবির এই সংলাপ এখনও যেন শিরদাঁড়া দিয়ে হিমেল স্ত্রোত বইয়ে দেয়। সেই সংলাপই এবার ছবির নাম। এই ছবির ঘটনাও একটি খুনের গল্পকে কেন্দ্র করে। এক ছাত্রের খুন দেখে ফেলেন মাস্টারমশাই। আর সেই খুনের সঙ্গে যে জড়িত, সে শুধু তাঁর ছাত্রই নন, তাঁর মেয়ের প্রেমিকও। পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হওয়া এই ছবিতে জুটি বাঁধতে দেখা যাবে যশ দাশগুপ্ত ও নুসরত জাহানকে (Nusrat Jahan)। তাঁরা ছাড়াও এই ছবিতে থাকছেন সুমন্ত মুখোপাধ্যায় (Sumanta Mukherjee), শ্রীতমা ভট্টাচার্য্য (Sritama Bhattacharjee) ও দেবাশীষ মণ্ডল Debasish Mondal।  জারেক এন্টারটেনমেন্টের প্রযোজনায় এই ছবি নিবেদন করছেন অভিনেত্রী প্রযোজক এনা সাহা (Ena Saha) ও বনানী সাহা (Banani Saha)। ছবির গল্প লিখেছেন মোমো। 

আরও পড়ুন: Top Enertainment News Today: মুক্তি পেল মাধুরী আর ইয়ামির ছবি ও ওয়েব সিরিজের ট্রেলার, দেখুন বিনোদনের সারাদিন

পর্দায় এর আগেও দর্শক যশ-নুসরত জুটিকে দেখেছে। তবে এই ধরণের গম্ভীর চরিত্রের জন্য এই জুটিতে কেন বাছলেন শিলাদিত্য? পরিচালক বলছেন, 'যশ আর নুসরতের চরিত্র দুটো বেশ সিরিয়াস। ছবিতে ওরা দুজনেই পিএইচডির ছাত্র-ছাত্রী। গল্পটা ২০০০ সালের। সেই সময়ের ছাত্র রাজনীতি একটা সম্পর্কে কীভাবে প্রভাব ফেলে সেটাই গল্প। দর্শক এই প্রথম ওদের এইরকম কোনও চরিত্রে দেখবেন। আমি নিজেই ওদের কাছে গিয়ে চিত্রনাট্য শোনাই। 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি' ছাড়াও আরও চিত্রনাট্য শুনিয়েছিলাম ওদের। তবে ওরা এই ছবিটাই বাছল। আমার নিজেরও ভীষণ পছন্দ ছিল এই চিত্রনাট্যটা। ফলে কাজ শুরু। ওরা দুজনে উৎসুক ছিল এই চরিত্র দুটোর জন্য। যশের সঙ্গে আমি 'চিনেবাদাম'-এ কাজ করলাম। তবে নুসরতের সঙ্গে এটা আমার প্রথম কাজ।'

এই ছবির গানের শ্যুটিং করতেই যশের সঙ্গে কাশ্মীরে উড়ে গিয়েছিলেন নুসরত। শিলাদিত্য বলছেন, 'কাশ্মীরে একটা গানের শ্যুটিং করতে গিয়ে দেখলাম, ক্যামেরায় যশ-নুসরতের কেমিস্ট্রি দারুণ। দুজনেই ভীষণ নিজেদের মেনটেন করে। তাই ছাত্র-ছাত্রী হিসেবে ভালো মানাবে। আমি চেয়েছিলাম মূল ধারার নায়ক নায়িকাদের নিয়ে একটু অন্যধারার কাজ করতে। আশা করি মানুষের ভালো লাগবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget