এক্সপ্লোর

Oh My God 2: মিলেছে গ্রীন সিগন্যাল, রাত পেরোলেই 'OMG 2'-র ট্রেলর লঞ্চ

OMG2 Trailer Tomorrow: বহু বিতর্কের পর ইতিমধ্যেই 'ওহ মাই গড ২' ছবিটি সেন্সরের ছাড়পত্র পেয়েছে। কবে মুক্তি পাবে ছবিটি ?

মুম্বই: রাত পেরোলেই 'ওহ মাই গড ২'-এর ট্রেলর লঞ্চ। বহু বিতর্কের পর ইতিমধ্যেই ছবিটি সেন্সরের ছাড়পত্র পেয়েছে। সেদিক থেকে দেখতে গেলে গোটা তেইশ জুড়েই এবার একাধিক ছবি বিতর্কের মুখে পড়েছে। যার মধ্য়ে অন্যতম স্পর্শকাতর বিষয়টিই হল 'ধর্ম।'  মূলত কোন ঘটনার পরিপ্রেক্ষিতে, কী দেখানো হচ্ছে ছবিতে, তা একটা বড় প্রশ্ন চিহ্ন তুলছে।

বলাইবাহুল্য ভুল শব্দ যেমন বিতর্ক তৈরি করতে পারে, তেমন বিতর্কিত দৃশ্য। তাই কাঁচি চালাতে হয় বইকি। সেই তালিকায় 'ওহ মাই গড ২' ও পড়েছে। বলিউড সূত্রে খবর, এই ছবির মোট ২০টি দৃশ্যে কাঁচি চালিয়েছে সেন্সরবোর্ড। আর এই ছবিকে দেওয়া হয়েছে 'A' সার্টিফিকেট। তবে হ্য়াঁ, বিতর্ক শেষে এখন শুধুই রাত পোহানোর অপেক্ষা। ২ অগাস্ট এই ছবির ট্রেলর মুক্তি পাবে। ছবি মুক্তি তারিখ ঠিক হয়েছে ১১ অগাস্ট।

উল্লেখ্য, সিবিএফসি (Central Board for Film Certification) তরফে 'A' সার্টিফিকেট পেয়েছে 'ওহ মাই গড ২'। অর্থাৎ প্রাপ্ত বয়স্করাই শুধু এই ছবি দেখতে পারবেন। সম্প্রতি দ্য কেরালা স্টোরি, আদিপুরুষ এবং হলিউডি ছবি ওপেনহাইমারও ধর্মীয় ইস্যুতে বিতর্কের কাঠগড়ায় দাঁড়িয়েছে। তাই বিতর্ক ঝড় নতুন করে বড় আকার নেওয়ার আগেই রাশ টানে সেন্সর বোর্ড। ইতিমধ্যেই ছবিটি নিয়ে বিতর্ক রুখতে ২০ টি দৃশ্য়ে এডিট করেছে সেন্সর বোর্ড।

অক্ষয় কুমার, ইয়ামি গৌতম এবং পঙ্কজ ত্রিপাঠী অভিনীত 'ওহ মাই গড ২'শুরু থেকেই বিতর্কে জড়িয়েছিল।  এই ছবির পোস্টার প্রকাশ্যে আসার পরেও তৈরি হয়েছিল গুঞ্জন। প্রায় ১ যুগ ছুঁইছুঁই। বিতর্ক ছাড়ল না এবারও। প্রসঙ্গত, ১১ বছর আগে মুক্তি পেয়েছিল 'ওহ মাই গড।' সেসময় এই ছবি বহু প্রশংসিত হয়। তবে বিতর্ক যে হয়নি এমন একদমই নয়। কারণ ওই যে বিষয় যেখানে সবথেকে স্পর্শকাতর। ধর্ম বলে কথা।  'ওহ মাই গড' ছবিতে সেবার কৃষ্ণ হয়েছিলেন অক্ষকুমার। মূলত অক্ষয় কুমার এই ছবিতে শিব ভূমিকায় অভিনয় করছেন।  

আরও পড়ুন, ছবি মুক্তির পর রেকর্ড করলেই ৩ বছরের জেল, পাইরেসি রুখতে বিল পাশ রাজ্যসভায়

আজ মাসের প্রথম দিন। দেখতে দেখতে ১১ তারিখ আসবে। 'ওহ মাই গড ২' দেখার অপেক্ষায় সবাই। কারণ ওই দিন ছবিটি মুক্তি পেতে চলেছে। তবে একইদিনে বড় পর্দায় আরও একটি ছবি মুক্তি পাচ্ছে। তা হল গদর ২। নিঃসন্দেহে এটিও বহু প্রতিক্ষীত ছবি। স্বাভাবিকভাবেই প্রহর গুণছে অনুরাগীদের দল।

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget